|
| |
শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

আইজিপির মন্তব্য ‘অসতর্কভাবে শব্দচয়ন’, ক্রসফায়ারের নির্দেশনা পেয়েছেন বলেননি: স্বরাষ্ট্রমন্ত্রী

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ২৮ অক্টোবর, ২০২৬, ১০:৪৩ পিএম
৪৫০ পঠিত
আইজিপির মন্তব্য ‘অসতর্কভাবে শব্দচয়ন’, ক্রসফায়ারের নির্দেশনা পেয়েছেন বলেননি: স্বরাষ্ট্রমন্ত্রী
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
ক্রসফায়ার নিয়ে পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) মন্তব্যকে ‘অসতর্কভাবে শব্দচয়ন’ বলে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, আইনের কঠোর প্রয়োগের বিষয়ে বক্তব্য দিতে গিয়ে আইজিপি হয়তো অসতর্কভাবে ওই শব্দ ব্যবহার করেছেন। তবে তিনি ক্রসফায়ার করার কোনো নির্দেশনা পেয়েছেন কিংবা নিজে তা করতে...

ক্রসফায়ার নিয়ে পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) মন্তব্যকে ‘অসতর্কভাবে শব্দচয়ন’ বলে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, আইনের কঠোর প্রয়োগের বিষয়ে বক্তব্য দিতে গিয়ে আইজিপি হয়তো অসতর্কভাবে ওই শব্দ ব্যবহার করেছেন। তবে তিনি ক্রসফায়ার করার কোনো নির্দেশনা পেয়েছেন কিংবা নিজে তা করতে চান, এমন কিছু বলেননি।

বুধবার (২৮ অক্টোবর) বিকেলে সংবিধান সংশোধন কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

আইজিপির মন্তব্য প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আইজিপি যে মন্তব্য করেছেন, তার ব্যাখ্যাও তার পক্ষ থেকে দেওয়া হয়েছে। আইনের কঠোর প্রয়োগ করার ক্ষেত্রে বক্তব্য দিতে গিয়ে হয়তো অসতর্কভাবে সেই শব্দচয়নটা হয়েছে। ওখানে বলেননি যে, ক্রসফায়ার করার কোনো নির্দেশনা কারও কাছ থেকে পেয়েছেন অথবা নিজে করতে চান।’

‘তারপরও আমি বলেছি, এই জাতীয় শব্দ উচ্চারণ করা তার সঠিক হয়নি,’ যোগ করেন মন্ত্রী।

বর্তমান সরকারের আমলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আপনাদের কাছে আমি একটা প্রশ্ন করি। আমাদের এ সরকারের মেয়াদ এখন আট মাস পার হয়ে গেল। কোনো কি ক্রসফায়ার হয়েছে? বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে একটিও? হেফাজতে কোনো কাস্টডিয়াল ডেথ হয়েছে একটিও? কেউ কি গুমের শিকার হয়েছে? একটিও নয়।’

একটি অভিযোগের তদন্ত প্রসঙ্গে তিনি বলেন, ‘একটি অভিযোগ আছে। সেই অভিযোগের ব্যাপারে আমরা তদন্ত করেছি এবং অনেক মানবাধিকার সংস্থাকে আহ্বান জানিয়েছি- স্বাধীন তদন্ত করার জন্য, সে বিষয়ে ফাইন্ডিংস দিতে পারে, সেখানে সরকারের কোনো সম্পৃক্ততা আছে কি না।’

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘এটা আমরা প্রকাশ্যেই বলেছি। আমরাও তদন্ত করছি। আন্তর্জাতিক অনেক মানবাধিকার সংস্থাকেও আহ্বান জানিয়েছি, আপনারাও তদন্ত করতে পারেন। কিন্তু কেউ এখনো পর্যন্ত বস্তুগত প্রমাণসহ কোনো অভিযোগ দেয়নি।’

সরকারের আট মাসের কার্যক্রম মূল্যায়নের বিষয়ে তিনি বলেন, ‘এই আট মাসে যে সরকারকে আপনারা দেখেছেন, আমি বলব, শুধু মর্নিং শোজ দ্য ডে নয়, এটা অনেকটা পাঁচ ভাগের বা ছয় ভাগের এক ভাগ সময় আমরা অতিক্রম করেছি। এটা যথেষ্ট সময় একটা সরকারের ভূমিকাকে অ্যানালাইসিস করা, অ্যাসেসমেন্ট করার জন্য।’

গুমের অভিযোগ তদন্তে সংশ্লিষ্ট বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মূলনীতি ঠিক করা হয়েছে, যাতে ভবিষ্যতে কেউ গুমের শিকার না হয়, সে ব্যবস্থা করা। গুম প্রতিরোধ ও প্রতিকার আইন সংসদে পাস করেছি, তার মধ্যে বিস্তারিত আছে, তদন্ত কোন প্রক্রিয়ায় হবে।’

তিনি বলেন, ‘সেই তদন্তের ক্ষেত্রে যে বাহিনী বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে শাখা অভিযোগে অভিযুক্ত হবে, তারা সেটার তদন্ত করবে না। অন্য বাহিনী তদন্ত করবে। সেখানে অনেক বিধান উল্লেখ করা আছে। তাদের কার্যক্রমের ব্যাপারে চেক অ্যান্ড ব্যালান্স রাখা হয়েছে।’

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অপরাধ ও বিভাগীয় শৃঙ্খলাভঙ্গের মধ্যে পার্থক্য তুলে ধরে মন্ত্রী বলেন, ‘তাদের আচার-আচরণের ব্যাপারে অনেক বিষয় সেখানে নির্ধারণ করা আছে। ডিসিপ্লিনারি অ্যাকশন কখন হবে আর অপরাধ কখন? অপরাধ হলে সেটা ফৌজদারি অপরাধ। আর ডিপার্টমেন্টের অভ্যন্তরীণ নিয়মশৃঙ্খলা না মানলে সেটা হবে, ডিপার্টমেন্টাল প্রসিডিং; দুটি ভিন্ন জিনিস।’

তিনি আরও বলেন, ‘কিন্তু যে ফৌজদারি অপরাধ করবে, তাকে ফৌজদারি অভিযোগে অভিযুক্ত হতে হবে। সেই ব্যাপারে আইনের বিধান অনুসারে চলবে। আপনি যেটা বলছেন, তদন্তের ক্ষেত্রে সেই ফৌজদারি অপরাধে যদি এক বাহিনী কোনো অপরাধ করে থাকে, সেই বাহিনীর হাতেই সেই তদন্ত থাকবে- এটা হবে না।’

উল্লেখ্য, গত সোমবার (২৬ অক্টোবর) রাজধানীর চকবাজারে এক অনুষ্ঠানে আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনে ‘ক্রসফায়ার’ ব্যবহারের কথা বলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। তিনি বলেন, ‘যেখানে ক্রসফায়ার প্রয়োজন হয়, সরকার যদি অ্যালাউ করে, আমরা সেটাই করব।’

পুলিশের দায়িত্ব পালন নিয়ে সমালোচনার প্রসঙ্গ টেনে আইজিপি বলেন, ‘আমরা যদি লাঠিপেটা করি, বলবেন আমরা ফ্যাসিস্ট পুলিশ। আর আমরা যদি নীরব থাকি, তাহলে বলবেন দুর্বল পুলিশ।’

সূত্র: নতুন আরএসএস সোর্স