আজ রাতে হরর মুভি দেখার প্ল্যান করছেন? দেখুন ভয় পেলে আপনার শরীরে কী কী ঘটে
গণমাধ্যম ডেক্স
গলার কাছে হৃদপিণ্ড উঠে আসার অনুভূতি, পেটের ভেতরে যেন প্রজাপতি উড়ছে, শ্বাসকষ্ট বোধ হচ্ছে, ঘামে শরীর ভিজে যাচ্ছে- ভয় পেলে শুধু মনেই নয়, শরীরেও এমন অনেক কিছুই বোধ হয়৷
আজ হ্যালোউইনের রাত। মজাচ্ছলেই অনেকে প্ল্যান করে ভয়ের সিনেমা দেখবেন আজ বন্ধুরা মিলে বা একা একা। হরর মুভি দেখলে ভয় তো লাগবেই। ভয়ের অনুভূতি হয়নি এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। ভয় পাওয়া কোন দোষের কিছু নয়। বরং ভয়কে মোকাবিলা করতে শেখা প্রয়োজন। আর এই ভীতির প্রভাব শুধু মনে নয়, শরীরেও পড়ে অত্যন্ত স্পষ্টভাবে।

ভয়কে জয় করতে আমাদেরকে এই ভীতিজনিত শারীরিক প্রভাব আর তা সামলানোর কায়দা জানতে হবে৷ ভয়ের অনুভূতিটা আসলে কোথায় হয়? বুকে, পেটের ভেতরে নাকি মাথায়? আসলে এই সব জায়গায়ই কিন্তু প্রচন্ড অস্বস্তি বোধ হয় ভয়ের কারণে। আমরা এজন্যই হয়তো বুকে সাহস রাখার কথা বলি আমরা। বিজ্ঞান বলে, ভয় বা সাহস আসলে মস্তিষ্কেরই খেলা। অথচ শরীরের বিভিন্ন অংশে আমরা এর অস্তিত্ব অনুভব করি। প্রভাব বুঝতে পারি।
নিউরোবিশেষজ্ঞরা বলেন, আমরা যখন ভয় পাই, আমাদের আমাদের মস্তিষ্কের অ্যামিগডালা নামের অংশে প্রথম প্রভাব পড়ে। কানের কাছে ব্রেনের ছোট, কাঠবাদাম আকৃতির এই অংশ পরিস্থিতি অনুযায়ী প্রতিক্রিয়া নির্ধারণের কাজ করে। আর ভয় বা ঝুঁকি চিনে নেওয়ার কাজটি এই অনুভূতি মোকাবিলার প্রথম ধাপ।

এ অংশটি ব্রেনের সঙ্গে মিশে গিয়ে এমনভাবে কাজ করে যেন যেকোনো বিপদ না ভয়ের কারণ হলেই তাৎক্ষণিকভাবে আমরা পদক্ষেপ নিতে পারি। আর মস্তিষ্কের আরও বিভিন্ন অংশ সুচিন্তিত সিদ্ধান্ত নেয় ভয়ের কিছু হলে।
ভয় পেলে আরও যে জিনিসটি হয়, তা হলো, বিভিন্ন হরমোন প্রবাহিত হওয়া। আর মস্তিষ্কের পাঠানো সিগনালের কারণে বুক-পেটের পেশিতে টানটান অনুভূতি জাগে, যাতে আমাদের আভ্যন্তরীণ অঙ্গ-প্রত্যঙ্গ সুরক্ষিত থাকে।

অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকে অ্যাড্রিনালিন হরমোন নিঃসরণের ফলে। আর এতে হৃৎস্পন্দন বাড়ে। শরীরের পেশিতে আলাদা রকমের শক্তি পাওয়া যায়৷ এর জন্য যথেষ্ট রক্ত প্রবাহের প্রয়োজনেই হৃৎপিণ্ড জোরে চলে। স্নায়ুতন্ত্রের প্রতিক্রিয়ায় শ্বাস-প্রশ্বাস চলে দ্রুত। আর এসময় অন্ত্রের কাজ ধীরগতিতে চলে৷ পেটে এজন্য অস্বস্তি অনুভব হয়। এবার তো জানলেন ভয় পেলে আপনার কেন এমন লাগে। খুব বড় কোনো শারীরিক বা মানসিক সমস্যা না থাকলে মজা করে হরর মুভি দেখতেই পারেন আজ রাতে। না হয় ভয় কাটাতে এরপর কোন কার্টুন ছবি দেখে নেবেন!
তথ্যসূত্রঃ হেলথলাইন
ছবিঃ পেকজেলস ডট কম
সূত্র: প্রথম আলো
জাতীয় বিভাগের আরও খবর
-
১
অ্যাপ চালু করছে পেটল্যাব, ঘরে বসেই মিলবে প্রাণীর চিকিৎসা
জাতীয় -
২
এইচএসসির ফল জানতে এবার এসএমএস পাঠাতে হবে নতুন নম্বরে
জাতীয় -
৩
বিশ্ববাজারে ছয় মাসের মধ্যে সর্বোচ্চ জ্বালানি তেলের দাম
জাতীয় -
৪
প্রকাশ করা হল ব্যালন ডি’অরের পয়েন্ট, এমবাপের চেয়ে অল্প ব্যবধানেই এগিয়ে কেন
জাতীয় -
৫
হরমুজে ২৭ ভারতীয় নাবিকবাহী ট্যাংকারে মাইন হামলা
আন্তর্জাতিক -
৬
হ্যালোইনে ঘরে বসেই দেখতে পারেন এই ১০ হরর সিনেমা
জাতীয় -
৭
হরমুজের কাছে হামলার শিকার জাহাজে আগুন, ২৫ নাবিককে উদ্ধার করল ওমান
জাতীয় -
৮
এইচএসসিতে চট্টগ্রাম বোর্ডে ১৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার
জাতীয় -
৯
এমপি আজিজের দলীয় পদ থাকবে কিনা, সিদ্ধান্ত নেবে কেন্দ্র
সারাবাংলা -
১০
রোনালদোকে উপেক্ষা করে মেসির কাছে ছুটেছিলেন প্যাট্রিক স্টুয়ার্ট, কেন?
খেলাধুলা -
১১
পেনাল্টিতে গেলে আর্জেন্টিনাই ২০২৬ বিশ্বকাপ জিততো: মার্টিনেজ
খেলাধুলা -
১২
যুক্তরাষ্ট্র-জাপান-দক্ষিণ কোরিয়ার আর্কটিক সহযোগিতা চুক্তি সই
জাতীয় -
১৩
নাঈমের লড়াকু ফিফটি, ক্যারিবীয়দের ১৭০ রানের লক্ষ্য দিল বাংলাদেশ
জাতীয় -
১৪
একঝলক (৩১ অক্টোবর ২০২৬)
জাতীয় -
১৫
কাপ্তাই হ্রদের শান্ত জলে ক্লান্তি বিসর্জন
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৪
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৫
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৬
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
৯
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১০
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
১১
মোবাইল ব্যাংকিং এ প্রতারণা এড়াতে নতুন পিন সুরক্ষাব্যবস্থা
তথ্য-প্রযুক্তি -
১২
ডেমো নিউজ
সারাবাংলা -
১৩
ক্লাউড কম্পিউটিং খাতে তরুণদের কর্মসংস্থানের বিশাল সুযোগ
তথ্য-প্রযুক্তি -
১৪
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৫
ডেঙ্গু জ্বরের লক্ষণ ও বাসায় তাৎক্ষণিক করণীয় পদক্ষেপ
স্বাস্থ্য
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন