|
| |
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

ইরানে রুশ গ্যাস সরবরাহে পাইপলাইন নির্মাণ নিয়ে পুতিনের সঙ্গে আলোচনা

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৬ নভেম্বর, ২০২৬, ০৯:০৭ পিএম
৩৭৬ পঠিত
ইরানে রুশ গ্যাস সরবরাহে পাইপলাইন নির্মাণ নিয়ে পুতিনের সঙ্গে আলোচনা
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
রাশিয়া থেকে ইরানে প্রাকৃতিক গ্যাস সরবরাহের জন্য পাইপলাইন নির্মাণের সম্ভাবনা নিয়ে আলোচনা করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইরানের নিরাপত্তাপ্রধান মোহসেন রেজায়ি। বৃহস্পতিবার (০৫ নভেম্বর) মস্কোতে তাদের বৈঠকে দুই দেশের সম্পর্ক আরও জোরদার করার বিষয়েও আলোচনা হয়। খবর সিবিএস নিউজের। বৈঠক শেষে সাংবাদ...

রাশিয়া থেকে ইরানে প্রাকৃতিক গ্যাস সরবরাহের জন্য পাইপলাইন নির্মাণের সম্ভাবনা নিয়ে আলোচনা করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইরানের নিরাপত্তাপ্রধান মোহসেন রেজায়ি। বৃহস্পতিবার (০৫ নভেম্বর) মস্কোতে তাদের বৈঠকে দুই দেশের সম্পর্ক আরও জোরদার করার বিষয়েও আলোচনা হয়। খবর সিবিএস নিউজের।

বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব রেজায়ি। মস্কোয় ইরানি দূতাবাসের বরাতে জানা গেছে, বৈঠকটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মতবিনিময় হিসেবে অভিহিত করেছেন তিনি।

রেজায়ি বলেন, ‘ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে রাশিয়া থেকে ইরানে গ্যাস পাইপলাইন নির্মাণের বিষয়ে আলোচনা হয়েছে।’

তিনি জানান, এর লক্ষ্য হলো ইরানের নিজস্ব গ্যাসসংকট মোকাবিলায় সহায়তা করা। একই সঙ্গে রাশিয়ার গ্যাস প্রতিবেশী দেশগুলোর কাছে বিক্রির পথও সহজ করা।

বিশ্বের অন্যতম বড় প্রাকৃতিক গ্যাস উৎপাদক হওয়া সত্ত্বেও দীর্ঘদিন ধরে গ্যাসসংকটে ভুগছে ইরান। দেশটির অভ্যন্তরীণ চাহিদা, অবকাঠামোগত সীমাবদ্ধতা ও উৎপাদন ব্যবস্থার ওপর চাপের কারণে এ সংকট তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতিকে আরও জটিল করেছে।

তেহরানের দাবি, প্রায় ৪০ দিন ধরে চলা যুদ্ধের সবচেয়ে তীব্র পর্যায়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা চালায়। এসব হামলার লক্ষ্যবস্তুর মধ্যে প্রাকৃতিক গ্যাস শোধনাগারও ছিল।

এ পরিস্থিতিতে রাশিয়া থেকে গ্যাস আমদানির জন্য পাইপলাইন নির্মাণের উদ্যোগ ইরানের জ্বালানি সরবরাহে নতুন বিকল্প তৈরি করতে পারে। পাশাপাশি প্রতিবেশী দেশগুলোতে রুশ গ্যাস সরবরাহের ক্ষেত্রেও ইরান একটি গুরুত্বপূর্ণ করিডর হয়ে উঠতে পারে।

তবে প্রস্তাবিত পাইপলাইনের সম্ভাব্য রুট, নির্মাণ ব্যয়, সময়সীমা কিংবা গ্যাস সরবরাহের পরিমাণ সম্পর্কে বৈঠক-পরবর্তী বক্তব্যে বিস্তারিত জানানো হয়নি।

সূত্র : সিবিএস নিউজ

সূত্র: নতুন আরএসএস সোর্স