ইয়েমেনের তাইজে হুতিদের বিরুদ্ধে বিষাক্ত গ্যাস ব্যবহারের অভিযোগ
গণমাধ্যম ডেক্স
ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তাইজ প্রদেশে বেসামরিক নাগরিক ও প্রতিরোধ যোদ্ধাদের বিরুদ্ধে বিষাক্ত পদার্থযুক্ত গোলা ব্যবহারের অভিযোগ উঠেছে হুতিদের বিরুদ্ধে। এতে কয়েকজনের বিষক্রিয়া ও শ্বাসরোধের উপসর্গ দেখা দিয়েছে বলে জানিয়েছে দেশটির সশস্ত্র বাহিনী। শুক্রবার (৩০ অক্টোবর) এক বিবৃতিতে এ ঘটনার তদন্তের কথা জানিয়েছে ইয়েমেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়। খবর আনাদোলু এজেন্সির।
মন্ত্রণালয় বলেছে, তাইজের বিভিন্ন যুদ্ধক্ষেত্র থেকে বিষাক্ত পদার্থ ব্যবহারের অভিযোগসংক্রান্ত যেসব তথ্য পাওয়া গেছে, সেগুলোকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। ব্যবহৃত পদার্থের প্রকৃতি নির্ধারণ, এর প্রভাব নথিভুক্ত করা এবং এসব পদার্থ সরবরাহের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে জরুরি তদন্তের আহ্বান জানিয়েছে তারা।
সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, তাইজে হুতিদের ধারাবাহিক হামলার মধ্যেই বিষাক্ত পদার্থ ব্যবহারের এ অভিযোগ সামনে এসেছে। সেখানে স্নাইপার হামলা, আবাসিক এলাকায় নির্বিচার গোলাবর্ষণ এবং সড়ক অবরোধের ঘটনা ঘটছে। এসব অবরোধের কারণে পানি, খাদ্য, ওষুধসহ প্রয়োজনীয় সামগ্রী পৌঁছানো বাধাগ্রস্ত হচ্ছে বলেও অভিযোগ করেছে মন্ত্রণালয়।
বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করা কিংবা যুদ্ধের নিষিদ্ধ পদ্ধতি ব্যবহারের বিরুদ্ধে হুতিদের সতর্ক করেছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী। তারা বলেছে, বেসামরিক মানুষের সুরক্ষা নিশ্চিত করা এবং তাইজের অবরোধ ভেঙে দেওয়া রাষ্ট্র ও সামরিক বাহিনীর দায়িত্ব। সংবিধান ও আন্তর্জাতিক মানবিক আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় জাতিসংঘ ও সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংস্থাগুলোকেও দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। হুতিদের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে সহযোগিতা এবং বেসামরিক নাগরিকদের কাছে বাধাহীনভাবে মানবিক সহায়তা পৌঁছানোর ব্যবস্থা করতে বলেছে তারা। একই সঙ্গে অবরুদ্ধ সড়কগুলো খুলে দিতে আন্তর্জাতিক চাপ সৃষ্টির আহ্বান জানানো হয়েছে।
বিবৃতিতে সতর্ক করে বলা হয়, বেসামরিক নাগরিকদের ওপর হামলার সঙ্গে জড়িত ব্যক্তি এবং তাদের কমান্ডারদের জবাবদিহির বাইরে থাকার সুযোগ দেওয়া হবে না।
ইয়েমেনের গৃহযুদ্ধে তাইজ অন্যতম গুরুত্বপূর্ণ সংঘাতপূর্ণ এলাকা। কৌশলগত অবস্থানের কারণে এক দশকেরও বেশি সময় ধরে প্রদেশটির নিয়ন্ত্রণ নিয়ে সরকারি বাহিনী ও হুতি যোদ্ধাদের মধ্যে লড়াই চলছে। ২০১৫ সাল থেকে তাইজের বিভিন্ন অংশে অবস্থান ধরে রেখেছে হুতিরা। গুরুত্বপূর্ণ সড়কগুলোতে বিধিনিষেধের কারণে দীর্ঘদিন ধরে সেখানে মানবিক সংকটও বিরাজ করছে।
সূত্র : আনাদোলু এজেন্সি
সূত্র: কালবেলা
জাতীয় বিভাগের আরও খবর
-
১
অ্যাপ চালু করছে পেটল্যাব, ঘরে বসেই মিলবে প্রাণীর চিকিৎসা
জাতীয় -
২
এইচএসসির ফল জানতে এবার এসএমএস পাঠাতে হবে নতুন নম্বরে
জাতীয় -
৩
বিশ্ববাজারে ছয় মাসের মধ্যে সর্বোচ্চ জ্বালানি তেলের দাম
জাতীয় -
৪
প্রকাশ করা হল ব্যালন ডি’অরের পয়েন্ট, এমবাপের চেয়ে অল্প ব্যবধানেই এগিয়ে কেন
জাতীয় -
৫
হরমুজে ২৭ ভারতীয় নাবিকবাহী ট্যাংকারে মাইন হামলা
আন্তর্জাতিক -
৬
হ্যালোইনে ঘরে বসেই দেখতে পারেন এই ১০ হরর সিনেমা
জাতীয় -
৭
হরমুজের কাছে হামলার শিকার জাহাজে আগুন, ২৫ নাবিককে উদ্ধার করল ওমান
জাতীয় -
৮
এইচএসসিতে চট্টগ্রাম বোর্ডে ১৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার
জাতীয় -
৯
এমপি আজিজের দলীয় পদ থাকবে কিনা, সিদ্ধান্ত নেবে কেন্দ্র
সারাবাংলা -
১০
রোনালদোকে উপেক্ষা করে মেসির কাছে ছুটেছিলেন প্যাট্রিক স্টুয়ার্ট, কেন?
খেলাধুলা -
১১
পেনাল্টিতে গেলে আর্জেন্টিনাই ২০২৬ বিশ্বকাপ জিততো: মার্টিনেজ
খেলাধুলা -
১২
যুক্তরাষ্ট্র-জাপান-দক্ষিণ কোরিয়ার আর্কটিক সহযোগিতা চুক্তি সই
জাতীয় -
১৩
নাঈমের লড়াকু ফিফটি, ক্যারিবীয়দের ১৭০ রানের লক্ষ্য দিল বাংলাদেশ
জাতীয় -
১৪
একঝলক (৩১ অক্টোবর ২০২৬)
জাতীয় -
১৫
কাপ্তাই হ্রদের শান্ত জলে ক্লান্তি বিসর্জন
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৪
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৫
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৬
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
৯
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১০
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
১১
মোবাইল ব্যাংকিং এ প্রতারণা এড়াতে নতুন পিন সুরক্ষাব্যবস্থা
তথ্য-প্রযুক্তি -
১২
ডেমো নিউজ
সারাবাংলা -
১৩
ক্লাউড কম্পিউটিং খাতে তরুণদের কর্মসংস্থানের বিশাল সুযোগ
তথ্য-প্রযুক্তি -
১৪
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৫
ডেঙ্গু জ্বরের লক্ষণ ও বাসায় তাৎক্ষণিক করণীয় পদক্ষেপ
স্বাস্থ্য
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন