|
| |
মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

এএসআই নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল, উত্তীর্ণ ২০০০

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৩ নভেম্বর, ২০২৬, ০১:৫৭ পিএম
৪০৯ পঠিত
এএসআই নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল,  উত্তীর্ণ ২০০০
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ-২০২৬ পরীক্ষায় ২০০০ জন উত্তীর্ণ হয়েছেন। স্বাস্থ্য পরীক্ষা কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে হবে।

ক্যাডেট এএসআই (নিরস্ত্র) অব পুলিশ নিয়োগ ২০২৬–এর লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষা এবং বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। এ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন দুই হাজার জন।

আজ মঙ্গলবার পুলিশ হেডকোয়ার্টার্সের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬ সালের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) অব পুলিশ পদে নিয়োগের লক্ষ্যে লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষা এবং বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষার (Aptitude Test and Viva-voce) ফলের ভিত্তিতে উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে জেলাভিত্তিক শূন্যপদের বিপরীতে প্রাথমিকভাবে সুপারিশ করা দুই হাজার জনসহ অপেক্ষমাণ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হলো।

উত্তীর্ণ প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, রাজারবাগ, ঢাকায় অনুষ্ঠিত হবে। স্বাস্থ্য পরীক্ষার বিস্তারিত সময়সূচি যথাসময়ে বাংলাদেশ পুলিশের ওয়েবসাইট (www.police.gov.bd) এবং টেলিটক বাংলাদেশ লিমিটেড হতে প্রার্থীর নির্দিষ্ট মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে অবগত করা হবে।

*ফল দেখুন এখানে

সূত্র: প্রথম আলো