কণ্ঠনালিতে ক্যানসার কেন হয়, কীভাবে বুঝবেন
গণমাধ্যম ডেক্স
স্বরযন্ত্র বা ল্যারিংসে দুটি ভোকাল কর্ড থাকে, যার কম্পনের মাধ্যমে আমরা কথা বলি। ল্যারিংস বা ভোকাল কর্ড আক্রান্ত হলে গলাব্যথা, কণ্ঠস্বর পরিবর্তন এবং শ্বাস নিতে কষ্ট হয়। কণ্ঠনালিতে জন্মগত সমস্যা, প্রদাহ, পলিপ, টিউমার বা ক্যানসার হতে পারে।
কণ্ঠনালির ক্যানসারের অন্যতম কারণ ধূমপান। এ ছাড়া মদ্যপান, জর্দা, সাদাপাতা, অতিরিক্ত মসলাযুক্ত খাদ্য গ্রহণ, অতিরিক্ত গরম খাবার খাওয়া, কণ্ঠনালির অতি ব্যবহার ইত্যাদিও ক্যানসারের অন্যতম কারণ।
উপসর্গ
কণ্ঠস্বরের আকস্মিক পরিবর্তন, যা ভালো হচ্ছে না বা ১৫ দিনের বেশি স্থায়ী হচ্ছে, শ্বাসকষ্ট, গলায় কিছু আটকে থাকার অনুভূতি, ঢোক গিলতে অসুবিধা, গলা ফুলে যাওয়া বা গলার গ্ল্যান্ড ফুলে যাওয়া। আক্রান্ত রোগীর কান ব্যথাও হতে পারে। কারণ, একই নার্ভ কান ও কণ্ঠনালির সঙ্গে সংযুক্ত।
চিকিৎসা কী
প্রাথমিক পর্যায়ে এই রোগ নির্ণয় করা গেলে প্রায় সম্পূর্ণ নিরাময় সম্ভব। কিন্তু রোগ শনাক্ত হতে দেরি হলে খুব বেশি সুফল পাওয়া যায় না। যদি কারও দুই সপ্তাহের বেশি গলার স্বর পরিবর্তন বা ভাঙা থাকে বা এই স্বর পরিবর্তন ক্রমাগত বৃদ্ধি পায়, তবে অবশ্যই নাক, কান ও গলা চিকিৎসকের পরামর্শ নিতে হবে। ফাইবার অপটিক ভিডিও ল্যারেংগসকপির মাধ্যমে সহজে রোগ নির্ণয় করা সম্ভব। হিস্টোপ্যাথলজি করলে ক্যানসার শনাক্ত করা যায়।
রেডিওথেরাপি, কেমোথেরাপি ও অপারেশনের মাধ্যমে কণ্ঠনালির ক্যানসারের চিকিৎসা করা যায়। প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয় করা সম্ভব হলে রেডিওথেরাপির মাধ্যমে চিকিৎসা করানো হয়। শেষ পর্যায়ে এলে অপারেশন করতে হয়। অপারেশনের পর কথা বলার জন্য আলাদা ব্যবস্থা নিতে হয়। যেমন কৃত্রিম স্বরযন্ত্রের সংযোজন অথবা খাদ্যনালির মাধ্যমে কথা বলা, যা বিশেষ ব্যায়ামে শেখানো হয়।
অধ্যাপক ডা. এম আলমগীর চৌধুরী, ইএনটি বিভাগ, আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ, ধানমন্ডি, ঢাকা
সূত্র: প্রথম আলো
জাতীয় বিভাগের আরও খবর
-
১
শিক্ষার্থীদের মানবিক ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে: ডেপুটি স্পিকার
জাতীয় -
২
টাকা দিয়ে ভোট কিনে মেসিকে হারিয়েছেন রোনালদো!
জাতীয় -
৩
ইতিহাসের এই দিনে যা ঘটেছিল
জাতীয় -
৪
ব্যালন ডি’অরে মেসি পঞ্চম, বিস্ফোরক মন্তব্য সাবেক ফুটবলারের
জাতীয় -
৫
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সব কেন্দ্রই ‘ঝুঁকিপূর্ণ’
জাতীয় -
৬
নিষেধাজ্ঞা শেষ হচ্ছে মধ্যরাতে, মাছ ধরতে প্রস্তুত হাতিয়ার জেলেরা
জাতীয় -
৭
ভোটকেন্দ্রে যেতে বাধা, আগাম সিলের অভিযোগ জামায়াতের
জাতীয় -
৮
হ্যান্ডবলে এবার পর্তুগিজ কোচ, নতুন দিগন্তের স্বপ্নে বাংলাদেশ
জাতীয় -
৯
‘টয়োপ ২০২৬’ সম্মাননা পেলেন মোহাম্মদ মহাসিন
জাতীয় -
১০
৩৩ কর্মকর্তার বহিষ্কার নিশ্চিত করলো চীনের কমিউনিস্ট পার্টি
আন্তর্জাতিক -
১১
ব্যাটারিচালিত রিকশা চলাচলে ফি নির্ধারণ
জাতীয় -
১২
ইসরায়েলি প্রেসিডেন্ট কি সত্যিই আরব দলগুলোর পাশে দাঁড়ালেন
জাতীয় -
১৩
ইউটিউব চ্যানেল ব্যবস্থাপনায় মিডিয়াস্টার এমসিএনের সঙ্গে দোয়েল ওটিটির চুক্তি
জাতীয় -
১৪
‘মা হয়েছি বলে যদি কাজের সুযোগ হারাতে হয়, সেটা খুব খারাপ লাগবে’
জাতীয় -
১৫
শনিবার ব্যাংক ও শেয়ারবাজার খোলা
অর্থনীতি
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৪
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৫
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৬
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
৯
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১০
মোবাইল ব্যাংকিং এ প্রতারণা এড়াতে নতুন পিন সুরক্ষাব্যবস্থা
তথ্য-প্রযুক্তি -
১১
ক্লাউড কম্পিউটিং খাতে তরুণদের কর্মসংস্থানের বিশাল সুযোগ
তথ্য-প্রযুক্তি -
১২
ডেমো নিউজ
সারাবাংলা -
১৩
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
১৪
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৫
মরুভূমিকে উর্বর ভূমিতে পরিণত করার নতুন অনুজীব আবিষ্কার
সারাবাংলা
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন