|
| |
শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

কৃত্রিম বুদ্ধিমত্তা অলিম্পিয়াডের জাতীয় পর্ব শনিবার

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ৩০ অক্টোবর, ২০২৬, ১০:০০ এএম
৪০০ পঠিত
কৃত্রিম বুদ্ধিমত্তা অলিম্পিয়াডের জাতীয় পর্ব শনিবার
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
কয়েক ধাপের বাছাই শেষে নির্বাচিত শিক্ষার্থীরা ২০২৭ সালের ২৫ ফেব্রুয়ারি থেকে ভিয়েতনামে অনুষ্ঠেয় আইএআইওতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।

আন্তর্জাতিক কৃত্রিম বুদ্ধিমত্তা অলিম্পিয়াডের (আইএআইও) বাংলাদেশ দল নির্বাচনের জাতীয় পর্ব অনুষ্ঠিত হবে আগামী শনিবার, ৩১ অক্টোবর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউটে (আইআইটি) সকাল সাড়ে আটটা থেকে বিকেল তিনটা পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা। কয়েক ধাপের বাছাই শেষে নির্বাচিত শিক্ষার্থীরা ২০২৭ সালের ২৫ ফেব্রুয়ারি থেকে ভিয়েতনামে অনুষ্ঠেয় আইএআইওতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।

দ্বিতীয়বারের মতো আয়োজিত এই প্রতিযোগিতার আয়োজক বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন)। নলেজ ও ভেন্যু পার্টনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইআইটি।

এবার ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির অর্ধশতাধিক শিক্ষার্থী নিবন্ধন করেছে। তারা এসেছে দেশের ৪০টির বেশি শিক্ষাপ্রতিষ্ঠান ও ১৪টি জেলা থেকে। নিবন্ধনকারীদের অর্ধেকের বেশি এর আগেও বাংলাদেশ এআই অলিম্পিয়াডে অংশ নিয়েছে। একক প্রতিষ্ঠান হিসেবে সবচেয়ে বেশি শিক্ষার্থী নিবন্ধন করেছে নটর ডেম কলেজ থেকে।

জাতীয় পর্বে থাকবে দুটি পরীক্ষা। প্রথমে লিখিত গাণিতিক পরীক্ষায় শিক্ষার্থীদের দক্ষতা যাচাই করা হবে। এরপর ‘কাগল’ প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে মেশিন লার্নিং প্রতিযোগিতা।

জাতীয় পর্বে ভালো করা শিক্ষার্থীরা ২ ও ৩ নভেম্বর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে উচ্চতর প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেওয়ার সুযোগ পাবে। এরপর ৬ ও ৭ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইআইটিতে অনুষ্ঠিত হবে চূড়ান্ত দল নির্বাচনের পরীক্ষা।

বাংলাদেশ এআই অলিম্পিয়াডের টিম লিডার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. বি এম মইনুল হোসেন। কোচ হিসেবে রয়েছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আজম খান। একাডেমিক কো-অর্ডিনেটর তাসনিম মাহফুজ নাফিস।

আইএআইও স্কুল ও কলেজপর্যায়ের শিক্ষার্থীদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তাবিষয়ক আন্তর্জাতিক প্রতিযোগিতা। এতে বিভিন্ন দেশের শিক্ষার্থীরা এই বিষয়ে নিজেদের তাত্ত্বিক জ্ঞান ও ব্যবহারিক দক্ষতা যাচাইয়ের সুযোগ পায়।

সূত্র: প্রথম আলো