কালিয়াকৈরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৫ ঘণ্টা পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক
গণমাধ্যম ডেক্স
গাজীপুরের কালিয়াকৈরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, মহাসড়ক অবরোধ ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনার প্রায় পাঁচ ঘণ্টা পর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হতে শুরু করে।
এর আগে, শ্রমিকদের ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় বিক্ষোভ শুরু হয়। একপর্যায়ে শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন। পরে চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, সফিপুর ও মৌচাকসহ আশপাশের বিভিন্ন এলাকায় আন্দোলন ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা প্রথমে রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেন। পরে আশপাশের বিভিন্ন কারখানার শত শত শ্রমিক তাদের সঙ্গে যোগ দেন। এ সময় তারা ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে স্লোগান দিতে থাকেন।
একপর্যায়ে বিক্ষোভকারীদের একাংশ মহাসড়কে আগুন জ্বালিয়ে দেয় এবং পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে শ্রমিক ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পুলিশের কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে।
সাফের আগে ছিটকে গেলেন রোনান সুলিভান
শ্রমিকদের অবরোধের কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুর থেকে বোর্ডঘর পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। এতে শত শত যানবাহন আটকা পড়ে। দীর্ঘ সময় সড়কে আটকে থাকায় নারী, শিশু ও বয়স্ক যাত্রীসহ সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েন। আন্দোলনের প্রভাবে আশপাশের অন্তত ১৫টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়।
আন্দোলনরত শ্রমিকদের দাবি, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ও জীবনযাত্রার ব্যয় বাড়লেও তাদের বেতন সে অনুযায়ী বাড়েনি। বর্তমান বেতনে সংসারের খরচ মেটানো কঠিন হয়ে পড়েছে। এ কারণে তারা ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে আন্দোলন করছেন।
পরে শ্রমিকরা মহাসড়ক থেকে সরে গেলে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে। পুলিশ ও সংশ্লিষ্টদের প্রচেষ্টায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম বলেন, শ্রমিকদের বুঝিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করেছে পুলিশ।
সূত্র: নতুন আরএসএস সোর্স
জাতীয় বিভাগের আরও খবর
-
১
হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ১৩৫৩
জাতীয় -
২
নয় মাসে বিএটিবিসির সিগারেট বিক্রি কমেছে ২,৩৩৪ কোটি টাকার, কেন
জাতীয় -
৩
ভাইফোঁটার আনন্দে বিশ্বরঙে কেনাকাটায় ছাড়
লাইফস্টাইল -
৪
সাফের আগে ছিটকে গেলেন রোনান সুলিভান
জাতীয় -
৫
জিপিএ-৫ পেলেন জুলাই আন্দোলনে আলোচিত ফাইয়াজ
জাতীয় -
৬
মাতারবাড়ীতে ৭০ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ
জাতীয় -
৭
গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: শফিকুর রহমান
জাতীয় -
৮
রাজশাহী বোর্ডের ৩৯ প্রতিষ্ঠানের সবাই ফেল
জাতীয় -
৯
পাহাড়ের প্রকৃতি ও জীববৈচিত্র্য সুরক্ষায় ‘বন ও প্রাণের উৎসব’
জাতীয় -
১০
প্রশংসায় ভাসছেন শ্রদ্ধা কাপুর
বিনোদন -
১১
যুক্তরাজ্যের দুই বাহিনীকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা তেহরানের
আন্তর্জাতিক -
১২
মজুরি বোর্ড কীভাবে কাজ করে, কারা থাকেন এই বোর্ডে
জাতীয় -
১৩
পোশাকশ্রমিকদের বিক্ষোভের মধ্যে গাজীপুর ও সাভারে অন্তত ৮০ কারখানায় ছুটি
জাতীয় -
১৪
ক্যানসার ধরা পড়ার পর ১৫ মিনিটেই বিয়ে করেন হিনা
জাতীয় -
১৫
সাঁতারের এই টাইমিং দিয়ে কি ‘আন্তর্জাতিক পরীক্ষায়’ পাস করা যাবে
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৪
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৫
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৬
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
৯
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১০
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
১১
মোবাইল ব্যাংকিং এ প্রতারণা এড়াতে নতুন পিন সুরক্ষাব্যবস্থা
তথ্য-প্রযুক্তি -
১২
ডেমো নিউজ
সারাবাংলা -
১৩
ক্লাউড কম্পিউটিং খাতে তরুণদের কর্মসংস্থানের বিশাল সুযোগ
তথ্য-প্রযুক্তি -
১৪
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৫
ডেঙ্গু জ্বরের লক্ষণ ও বাসায় তাৎক্ষণিক করণীয় পদক্ষেপ
স্বাস্থ্য
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন