|
| |
মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

খেজুরের গুড় জিআই পণ্য হওয়ায় যশোরে গাছি সমাবেশ

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০২ নভেম্বর, ২০২৬, ১০:২৫ পিএম
৩৫৭ পঠিত
খেজুরের গুড় জিআই পণ্য হওয়ায় যশোরে গাছি সমাবেশ
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
যশোরের চৌগাছার ঐতিহ্যবাহী খেজুরের গুড় জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পাওয়ায় খেজুরের ঐতিহ্য সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে গাছি সমাবেশ, আলোচনা সভা, খেজুরগাছ পরিদর্শন এবং গাছিদের মধ্যে বিভিন্ন উপকরণ ও খেজুরের চারা বিতরণ করা হয়েছে। সোমবার (২ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার হায়াতপুর এলাকায় এ কর্মসূচির আ...

যশোরের চৌগাছার ঐতিহ্যবাহী খেজুরের গুড় জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পাওয়ায় খেজুরের ঐতিহ্য সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে গাছি সমাবেশ, আলোচনা সভা, খেজুরগাছ পরিদর্শন এবং গাছিদের মধ্যে বিভিন্ন উপকরণ ও খেজুরের চারা বিতরণ করা হয়েছে।

সোমবার (২ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার হায়াতপুর এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির শুরুতে খেজুরের রস সংগ্রহের জন্য প্রস্তুত করা গাছ পরিদর্শন করেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান।

পরে হায়াতপুর মাঠে খেজুরগাছিদের নিয়ে অনুষ্ঠিত হয় গাছি সমাবেশ ও আলোচনা সভা। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মেজবাহ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা ও কৃষিবিদ মুসাব্বির হোসাইন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা আব্দুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) জিএএম মুনিব, উপজেলা বিএনপির সভাপতি এমএ সালাম, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা গোলাম মোরশেদ, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ইউনুচ আলী দফাদার, সাধারণ সম্পাদক মেহেদী হাসান, পৌর বিএনপির সভাপতি সেলিম রেজা আওলিয়ার ও সাধারণ সম্পাদক আব্দুল হালিম চঞ্চল।

এছাড়া উপস্থিত ছিলেন পাতিবিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান লাল, উপজেলা জামায়াতে ইসলামীর সহ-সেক্রেটারি কামাল আহমেদ, উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম, পাতিবিলা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক খাইরুল ইসলাম, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা শামীম রেজা খান, উপসহকারী কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম ও বিশ্বজিৎ রায়।

অনুষ্ঠানে সফল গাছি গাজী আব্দুর রহমান ও মিজানুর রহমানসহ উপজেলার প্রায় ২০০ খেজুরগাছি অংশগ্রহণ করেন।

আলোচনা সভা শেষে প্রধান অতিথি খেজুরগাছিদের হাতে রস সংগ্রহের জন্য গাছ কাটার বিভিন্ন প্রয়োজনীয় উপকরণ ও খেজুরের চারা তুলে দেন।

বক্তারা বলেন, যশোরের খেজুরের গুড় শুধু একটি ঐতিহ্যবাহী খাদ্যপণ্য নয়, এটি এ অঞ্চলের ইতিহাস, সংস্কৃতি ও গ্রামীণ অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ। জিআই পণ্যের স্বীকৃতি পাওয়ায় খেজুরের গুড়ের ঐতিহ্য ও সুনাম আরও বৃদ্ধি পাবে। এ ঐতিহ্য ধরে রাখতে খেজুরগাছের সংখ্যা বৃদ্ধি এবং গাছিদের উৎসাহিত করার ওপর গুরুত্বারোপ করেন তারা।

সূত্র: নতুন আরএসএস সোর্স