খানকা শরীফে ‘পাগলের হামলা’, বাবুর্চির পর তার সহকারীরও মৃত্যু
গণমাধ্যম ডেক্স
রাজবাড়ীর গোয়ালন্দে দৌলতদিয়া আঞ্জুমান কাদরীয়া খানকা শরীফ প্রাঙ্গণে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির অতর্কিত হামলায় প্রধান বাবুর্চির পর এবার তার সহকারীও মারা গেছেন। শনিবার (৩১ অক্টোবর) ভোররাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত সহকারী বাবুর্চি সোনাভান বিবি (৭০) গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের বাহিরচর সিদ্দিক কাজীপাড়া এলাকার বাসিন্দা। তিনি মৃত সাইমুদ্দিন শেখের স্ত্রী।
এর আগে, শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া আঞ্জুমান-ই-কাদেরিয়া খানকা শরীফ ও মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল ৩টার দিকে দৌলতদিয়া আঞ্জুমান কাদরীয়া খানকা শরীফের রান্নাঘরে আসেন ওই মানসিক ভারসাম্যহীন ব্যক্তি। এ সময় তিনি খাবার চান। খাবার দিতে সামান্য দেরি হওয়াকে কেন্দ্র করে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং রান্নাঘরে থাকা লাঠি দিয়ে প্রধান বাবুর্চি মো. ফজের আলী (৭০) ও তার সহকারী সোনাভান বিবিকে পিটিয়ে জখম করেন।
এসময় চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এসে আহতদের উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (ভারপ্রাপ্ত) ডা. মো. রোমেল হাসান জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই ফজের আলী সরদারের মৃত্যু হয়। অপর আহত ব্যক্তি সোনাবান বিবির শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় এরপর ঢাকায় স্থানান্তর করা হয়।
এদিকে, ঘটনার পর স্থানীয় লোকজন অভিযুক্ত ব্যক্তিকে আটক করে মারধর করেন। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হামলাকারী মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে আটক করে। বর্তমানে তার পরিচয় শনাক্ত ও চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
সূত্র: নতুন আরএসএস সোর্স
জাতীয় বিভাগের আরও খবর
-
১
গ্যাস সংকটের মাঝে আরেক দুঃসংবাদ, ৪ নভেম্বর থেকে কমবে সরবরাহ
অর্থনীতি -
২
নেত্রকোনায় সাংবাদিক আলিফ হত্যা, তাজুলের আরও ২ সহযোগী গ্রেপ্তার
জাতীয় -
৩
প্লাস্টিক দূষণ রোধে বর্জ্য ব্যবস্থাপনায় সমন্বিত উদ্যোগ
জাতীয় -
৪
তালা ঝুলছে বাউফল পাঠাগারে, নষ্ট হচ্ছে বই-আসবাবপত্র
জাতীয় -
৫
পাবনায় প্রকাশ্যে জোড়া খুনের ৪৮ ঘণ্টা পর মামলা
জাতীয় -
৬
আইসিসি টেস্ট র্যাংকিং ও চ্যাম্পিয়নশিপের শীর্ষস্থান হারাল অস্ট্রেলিয়া
জাতীয় -
৭
রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের মামলায় সাবেক সেনা কর্মকর্তা হাফিজ ৪ দিনের রিমান্ডে
জাতীয় -
৮
তাহসিফ হত্যা মামলা: সিসিটিভিতে দেখা সেই তরুণী ৪ দিনের রিমান্ডে
জাতীয় -
৯
অটোরিকশার নিবন্ধন: কত টাকা, কী কী কাগজ প্রয়োজন, চলবে কোথায়?
জাতীয় -
১০
হাইকোর্ট থেকে জামিন পেলেন আখতারুজ্জামান
জাতীয় -
১১
খারাপ ফলাফল করা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে জবাবদিহির আওতায় আনার নির্দেশ শিক্ষামন্ত্রীর
জাতীয় -
১২
নবীন বন্ধুদের বরণ করে নিল খুলনা বন্ধুসভা
জাতীয় -
১৩
ভূতের ছড়া
জাতীয় -
১৪
সন্তানের ওপর বাবা-মায়ের বদদোয়া: পরিণতি কী
জাতীয় -
১৫
১০০ গ্রাম প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে মিলছে ৭০ টাকার টিকিট
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৪
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৫
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৬
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
৯
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১০
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
১১
মোবাইল ব্যাংকিং এ প্রতারণা এড়াতে নতুন পিন সুরক্ষাব্যবস্থা
তথ্য-প্রযুক্তি -
১২
ডেমো নিউজ
সারাবাংলা -
১৩
ক্লাউড কম্পিউটিং খাতে তরুণদের কর্মসংস্থানের বিশাল সুযোগ
তথ্য-প্রযুক্তি -
১৪
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৫
ডেঙ্গু জ্বরের লক্ষণ ও বাসায় তাৎক্ষণিক করণীয় পদক্ষেপ
স্বাস্থ্য
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন