গাছের নিচে ফেলে যাওয়া বাবাকে শেষ পর্যন্ত ঘরে নিলেন বড় ছেলে
গণমাধ্যম ডেক্স
গোপালগঞ্জের কোটালীপাড়ায় প্রশাসনের হস্তক্ষেপে অবশেষে বড় ছেলের ঘরে আশ্রয় পেয়েছেন বৃদ্ধ শামসুল হক মোল্লা। আজ বুধবার দুপুরে বড় ছেলে আজিজুল হক মোল্লা নিজ বাড়িতে তাঁর বাবাকে নিয়ে যান। আমৃত্যু বাবার ভরণপোষণের দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন তিনি।
শামসুল হক মোল্লার বাড়ি কোটালীপাড়ার উত্তর হিরন গ্রামে। তাঁর দুই ছেলে ও চার মেয়ে। বড় ছেলে আজিজুল মোল্লা পেশায় ফেরিওয়ালা। ছোট ছেলে রিয়াজুল মোল্লা বাসের চালকের সহকারী। চার মেয়ের মধ্যে তিনজনের বিয়ে হয়ে গেছে। ছোট মেয়ে শারীরিক প্রতিবন্ধী।
গতকাল মঙ্গলবার সকালে দুই ছেলে ও তাঁদের স্ত্রীরা শামসুল হক মোল্লাকে বাড়ির অদূরে একটি গাছের নিচে রেখে আসেন। এ ঘটনা জানাজানি হওয়ার পর এলাকায় বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। পরে সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফ-উল-আরেফীন ওই বৃদ্ধের দুই ছেলে ও চার মেয়েকে তাঁর কার্যালয়ে ডেকে বাবার দায়িত্ব নেওয়ার নির্দেশ দেন। এ সময় সন্তানেরা নিজেদের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার জন্য আজ বিকেল পর্যন্ত সময় চান। তবে এর আগেই আজ দুপুরে বড় ছেলে আজিজুল হক নিজ বাড়িতে বাবাকে নিয়ে যান।
আজিজুল হক বলেন, ‘আমি বাবাকে গাছের নিচে রাখিনি, রেখেছে আমার বোনেরা। বাবার সম্পত্তি ও টাকাপয়সা আমার বোনেরা নিয়েছে। টাকাপয়সা খাওয়া শেষ হওয়ার পর তারাই বাবাকে গাছের নিচে রেখে গেছে। গতকাল ইউএনও স্যার আমাদের ডেকেছিলেন। আজ বাবাকে বাড়িতে নিয়ে যাচ্ছি। মৃত্যুর আগপর্যন্ত বাবা আমার কাছে থাকবেন।’ বাবার টাকাপয়সা নিয়ে বোনদের সঙ্গে স্থানীয় লোকজনের উপস্থিতিতে বসবেন বলেও জানান তিনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক বছর আগে শামসুল হক নিজের জমি বিক্রি করে হজ পালন করেন। তখন অবশিষ্ট জমিজমা সন্তানদের মধ্যে ভাগ করে দেন। এর পর থেকে সন্তানদের সংসার নিয়ে ব্যস্ততার কারণে তাঁর দেখাশোনা কমে যায় বলে স্থানীয় লোকজনের অভিযোগ।
গতকাল বৃদ্ধ শামসুল হক জানিয়েছিলেন, তাঁর বয়স এখন ৯৫ বছর। সারা জীবন কষ্ট করে ছেলেমেয়েদের বড় করলেন। তাঁদের কাছে এখন তিনি বোঝা হয়ে গেছেন। এখন আল্লাহ যা করেন, তা-ই হবে।

ইউএনও সাইফ-উল-আরেফীন বলেন, ‘বিষয়টি জেনে গতকাল ঘটনাস্থলে গিয়েছিলাম। গতকাল রাতে শামসুল হককে স্থানীয় একটা মক্তবে রাখা হয়েছিল। আজ তাঁর বড় ছেলে তাঁকে বাড়িতে নিয়ে গেছেন। দুই ছেলের আর্থিক অবস্থা ভালো নয়। তারপরও কাউকে বাবার দ্বায়িত্ব নিতে হবে।’
সূত্র: প্রথম আলো
জাতীয় বিভাগের আরও খবর
-
১
বাংলাদেশের মতো স্কোয়াডের গভীরতা আমাদের নেই: ভুটানের কোচ
খেলাধুলা -
২
রিজিকের ফয়সালা হয় আসমানে
জাতীয় -
৩
ফুডপ্যান্ডার ডেলিভারি পার্টনারদের জন্য বিশেষ মোবাইল প্যাকেজ এনেছে বাংলালিংক
জাতীয় -
৪
চট্টগ্রামে এলজিইডি ও ভূমি অফিসের সামনে পেট্রোলবোমা নিক্ষেপ
জাতীয় -
৫
হামের টিকা আমদানি না করার কারণ জানতে চায় সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
জাতীয় -
৬
আমির হোসেন আমু, শাজাহান খান, দীপু মনিসহ ৭ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন
জাতীয় -
৭
বাংলাদেশে সাশ্রয়ী ও সহজলভ্য কার্ডিয়াক রিহ্যাবিলিটেশনের লক্ষ্যে ACROSS-BD স্টেকহোল্ডার সভা
জাতীয় -
৮
ক্যালিফোর্নিয়ায় ১৫১ বছর পর লাতিনো গভর্নর বেসেরা, চ্যালেঞ্জ কতটা সামাল দিতে পারবেন
জাতীয় -
৯
শিক্ষা-স্বাস্থ্য-পরিচ্ছন্নতা খাতকে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে: ত্রাণমন্ত্রী দুলু
জাতীয় -
১০
আন্তর্জাতিক শ্রমবাজার সমৃদ্ধিতে বাউবি হতে পারে একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান
জাতীয় -
১১
ট্রাম্পের দলের ঐতিহাসিক ভরাডুবির নেপথ্যে
জাতীয় -
১২
ঢাবির ভাস্কর্য বিভাগের চেয়ারম্যান হিসেবে কাওসার হাসানের নিয়োগ প্রশ্নে রুল
জাতীয় -
১৩
চট্টগ্রামে এলজিইডি ও ভূমি কার্যালয় লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপ
জাতীয় -
১৪
স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে ব্যাগ ছিনতাই
জাতীয় -
১৫
বদলি ইব্রাহিমের গোলে ভুটানকে হারাল বাংলাদেশ
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৪
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
৯
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
১০
তৎপরতা নাই ট্রাফিক পুলিশের: নগরজুড়ে চরম যানজট
রাজধানী -
১১
আরসিবিসির বিরুদ্ধে রিজার্ভ চুরি নিয়ে মামলা চলবে: মার্কিন আদালত
আইন-আদালত -
১২
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৩
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১৪
Test Sports News 3
খেলা -
১৫
ডেমো নিউজ
সারাবাংলা
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন