গ্রেপ্তারি পরোয়ানার পর আত্মসমর্পণ করতে আদালতে পরীমনি
গণমাধ্যম ডেক্স
মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর অভিযোগে করা মামলায় আত্মসমর্পণ করে জামিন নিতে আদালতে হাজির হয়েছেন চিত্রনায়িকা পরীমনি। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে তিনি ঢাকার আদালত প্রাঙ্গণে পৌঁছান। আদালতের সময় না পাওয়া পর্যন্ত নিজস্ব গাড়িতেই অবস্থান করছেন তিনি। পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত (সুরভী) সংবাদমাধ্যমকে জানান, আগের দিন বুধবার (৪ নভেম্বর) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমানের আদালত পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। আজ স্বেচ্ছায় আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইবেন তিনি। আদালতের সময় পেলেই এজলাসে হাজির হবেন পরীমনি। তার জামিন মঞ্জুর হবে বলে আশা প্রকাশ করেন আইনজীবী। এর আগে মামলায় হাজির না হওয়ায় পরীমনি ও তার কস্টিউম ডিজাইনার জুনায়েদ বোগদাদী জিমির আবেদন নাকচ করে আদালত। তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পাশাপাশি আগামী ২৩ ডিসেম্বর সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়। উত্তরা ক্লাব লিমিটেডের সাবেক সভাপতি নাসির উদ্দিন মাহমুদ ২০২২ সালের ৬ জুলাই পরীমনি ও তার সহযোগীদের বিরুদ্ধে মারধর, ভাঙচুর ও হত্যার হুমকির অভিযোগে মামলাটি করেন। মামলার তদন্ত শেষে ২০২৪ সালের ১৮ মার্চ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (পিবিআই) পরীমনি ও তার কস্টিউম ডিজাইনার জুনায়েদ বোগদাদী জিমির বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়ার কথা জানিয়ে প্রতিবেদন দেয়। তবে মামলার আরেক আসামি ফাতেমা তুজ জান্নাত বনির বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। পরে আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। মামলার এজাহারে নাসির উদ্দিনের অভিযোগ, ২০২১ সালের ৯ জুন রাতে সাভারের বোট ক্লাবে পরীমনি ও তার সহযোগীদের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে পরীমনি তার দিকে একটি সার্ভিং গ্লাস ও মোবাইল ফোন ছুড়ে মারেন। এতে তিনি মাথা ও বুকে আঘাত পান বলে অভিযোগ করেন নাসির উদ্দিন। এ ছাড়া তাকে মারধর, হুমকি ও ক্লাবের ভাঙচুরের অভিযোগও আনা হয়।
জাতীয় বিভাগের আরও খবর
-
১
ভোলাগঞ্জ স্থলবন্দর পরিদর্শনে গিয়ে অসুস্থ হয়ে হাসপাতালে প্রবাসী কল্যাণমন্ত্রী
জাতীয় -
২
‘ভাবিনি গোল করবে’- ইব্রাহিমকে নিয়ে বাংলাদেশ কোচ
জাতীয় -
৩
রাজধানীতে চলছে জাতীয় এসএমই নারী উদ্যোক্তা সামিট ও পণ্য মেলা
জাতীয় -
৪
যুক্তরাষ্ট্রের পুঁজিবাজার থেকে এক দিনেই উধাও আড়াই লাখ কোটি ডলার
জাতীয় -
৫
৩২ কেজি ওজনের কামানের গোলা, নাকি মদের বোতল—আজব বস্তুটি নিয়ে চীন-মার্কিন বাগ্যুদ্ধ
জাতীয় -
৬
মুখ্যমন্ত্রী বিজয়ের থেকে ‘সোনার হার’ উপহার পেলেন মেধাবী মনিকা
জাতীয় -
৭
ইসরায়েলের প্রধানমন্ত্রী কে হবেন নির্ধারণ রোববার
জাতীয় -
৮
মানবিক মূল্যবোধ, পেশাগত দক্ষতা ও সততাই আইনজীবীর প্রধান শক্তি: আইনমন্ত্রী
জাতীয় -
৯
ঝাড়খণ্ডে ১৮ চাকার ট্রাকের চাপায় নারী ও শিশুসহ নিহত ৭
জাতীয় -
১০
মানুষ আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
জাতীয় -
১১
অধ্যক্ষের পদত্যাগ দাবিতে অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের শিক্ষার্থীদের সড়ক অবরোধ
জাতীয় -
১২
সামান্তাকে নিয়ে অপপ্রচার ও সমালোচনার জবাবে যা বললেন মাহফুজ আলম
জাতীয় -
১৩
মেজর (অব.) আক্তারুজ্জামানকে কিশোরগঞ্জ জেলা জামায়াতের গণসংবর্ধনা
জাতীয় -
১৪
উত্তরায় লাইভ করেন চীনের নাগরিকেরা, কী বলেন
জাতীয় -
১৫
কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল, জাতীয় চার নেতার নাম ও ‘জয় বাংলা’ বাদ
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৪
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
৯
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
১০
তৎপরতা নাই ট্রাফিক পুলিশের: নগরজুড়ে চরম যানজট
রাজধানী -
১১
আরসিবিসির বিরুদ্ধে রিজার্ভ চুরি নিয়ে মামলা চলবে: মার্কিন আদালত
আইন-আদালত -
১২
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১৩
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৪
Test Sports News 3
খেলা -
১৫
ডেমো নিউজ
সারাবাংলা
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন