ডেটা সেন্টারে সৌরবিদ্যুৎকেন্দ্র চালু করল গ্রামীণফোন
গণমাধ্যম ডেক্স
সিলেটে নিজেদের ডেটা সেন্টারে ৩২৫ কিলোওয়াট সক্ষমতার সৌরবিদ্যুৎকেন্দ্র চালু করেছে গ্রামীণফোন। সৌরবিদ্যুৎকেন্দ্রটিতে ৪৫০টি উচ্চক্ষমতাসম্পন্ন সোলার প্যানেল ব্যবহার করা হয়েছে। গ্রামীণফোনের দাবি, সম্প্রতি চালু হওয়া সৌরবিদ্যুৎকেন্দ্রটি বাংলাদেশের যেকোনো ডেটা সেন্টারে স্থাপন করা সৌরবিদ্যুৎকেন্দ্রগুলোর মধ্যে বৃহত্তম। আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে গ্রামীণফোন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রামীণফোনের পরিচালিত অবকাঠামোজুড়ে নবায়নযোগ্য শক্তির ব্যবহার সম্প্রসারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হচ্ছে সৌরবিদ্যুৎকেন্দ্রটি। জেডটিই–এর কারিগরি সহায়তায় চালু করা কেন্দ্রটি থেকে বছরে ৩০০ মেগাওয়াট-ঘণ্টার বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে, যা বছরে প্রায় ১৮৮ টন কার্বন ডাই–অক্সাইড নির্গমন কমাবে।
সৌরবিদ্যুৎকেন্দ্রটির উদ্বোধন করেন গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান। তিনি বলেন, ‘বাংলাদেশের ডিজিটাল রূপান্তরের ধারা চলামান থাকায় আমরা এমনই একটি অবকাঠামো তৈরির প্রয়োজনীয়তা অনুভব করছি, যা শুধু নির্ভরযোগ্য ও ভবিষ্যৎ-উপযোগীই হবে না, বরং পরিবেশের প্রতিও দায়বদ্ধ থাকবে। ২০৩০ সালের মধ্যে গ্রামীণফোনের কার্বন নির্গমন ৫০ শতাংশে কমিয়ে আনার একটি সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করেছি আমরা।’
উদ্বোধনী অনুষ্ঠানে জেডটিই বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাও জুন্যং বলেন, ‘ডেটা সেন্টারের কার্যক্রমে উচ্চক্ষমতাসম্পন্ন সোলার সলিউশন যুক্ত করার মাধ্যমে আমরা কার্বন নির্গমন কমাতে সাহায্য করছি, যা গ্রামীণফোনের টেকসই লক্ষ্যগুলোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। আমরা বিশ্বাস করি, এই যৌথ উদ্যোগ শিল্প খাতে একটি উদাহরণ তৈরি করবে এবং বাংলাদেশের জন্য একটি পরিবেশবান্ধব ও টেকসই ডিজিটাল ভবিষ্যৎ গঠনে অবদান রাখবে।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গ্রামীণফোনের চিফ টেকনোলজি অফিসার আবুল কাসেম মহিউদ্দিন আল-আমিন, চিফ ফিন্যান্সিয়াল অফিসার অটো মাগনে রিসব্যাক ও চিফ মার্কেটিং অফিসার ফারহা নাজ জামান।
সূত্র: প্রথম আলো
জাতীয় বিভাগের আরও খবর
-
১
এমবাপ্পের ওপর ক্ষোভ কেন, জিজ্ঞেস করেও জানতে পারছেন না চীনারা
জাতীয় -
২
লোকজন জড়ো হয়ে ঘিরে ধরে পুলিশকে, ফাঁকে পালিয়ে যায় হত্যা মামলার আসামি
জাতীয় -
৩
সাতক্ষীরায় উদীচীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, সংবর্ধনা পেলেন ৬ গুণীজন
জাতীয় -
৪
ইরান যুদ্ধে মার্কিন সেনা নিহতের সংখ্যা আরও বাড়ল
জাতীয় -
৫
রিজওয়ানকে বোল্ড করা নাহিদ রানার সেই বল এবং আরও গল্প
জাতীয় -
৬
এমপি আব্দুল আজিজের বিষয়ে ৮ ঘণ্টা চললো বৈঠক, এরপর যে সিদ্ধান্ত হলো
সারাবাংলা -
৭
প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারত্ব জোরদার হয়েছে: হুমায়ুন কবির
জাতীয় -
৮
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অবস্থান
জাতীয় -
৯
ক্যান্সার রোগী, সারভাইভার ও কেয়ারগিভারদের পাশে দাঁড়াতে ইকোলজিক্যাল মডেল গড়ার আহ্বান
জাতীয় -
১০
১ ডিসেম্বর থেকে সারাদেশে শুরু হবে সাংস্কৃতিক উৎসব: সংস্কৃতি প্রতিমন্ত্রী
জাতীয় -
১১
নিশো, চঞ্চল, তমাকে নিয়ে ভিকির ‘খলনায়ক’
জাতীয় -
১২
মাইন বিস্ফোরণ নিয়ে উত্তেজনার মধ্যেই ১০ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ উত্তর কোরিয়ার
জাতীয় -
১৩
বেশি আসন পেয়েও কেন বিজয়ীর মতো আচরণ করছেন না নেতানিয়াহু
জাতীয় -
১৪
নাহিদ: দুই মন্ত্রীর পদত্যাগ চাই
জাতীয় -
১৫
অভাব ঘোচাতে বিদেশে গিয়ে ফিরলেন কফিনবন্দী হয়ে, শেষ মা–বাবার সব স্বপ্ন
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৪
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৫
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৬
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
৯
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১০
মোবাইল ব্যাংকিং এ প্রতারণা এড়াতে নতুন পিন সুরক্ষাব্যবস্থা
তথ্য-প্রযুক্তি -
১১
ডেমো নিউজ
সারাবাংলা -
১২
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
১৩
ক্লাউড কম্পিউটিং খাতে তরুণদের কর্মসংস্থানের বিশাল সুযোগ
তথ্য-প্রযুক্তি -
১৪
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৫
ডেঙ্গু জ্বরের লক্ষণ ও বাসায় তাৎক্ষণিক করণীয় পদক্ষেপ
স্বাস্থ্য
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন