ডাব চুরি করতে উঠে যুবক সাড়ে তিন ঘণ্টা গাছেই, ফায়ার সার্ভিসও নামাতে পারেনি
গণমাধ্যম ডেক্স
ডাব চুরি করতে গাছে উঠেছিলেন এক যুবক। কিন্তু বিষয়টি টের পান স্থানীয় কয়েকজন। তাঁদের উপস্থিতি টের পেয়ে আর নামার সাহস পাচ্ছিলেন না যুবক। তাঁর ভয়, গাছ থেকে নামলেই পুলিশ তাঁকে ধরে নিয়ে যাবে। ফায়ার সার্ভিস ও পুলিশ এসেও তাঁকে নামাতে পারেনি। শেষ পর্যন্ত প্রায় সাড়ে তিন ঘণ্টা পর নিজেই নিচে নেমে আসেন।
গতকাল বৃহস্পতিবার রাত নয়টার দিকে জামালপুর শহরের টিক্কাপট্টি এলাকার একটি নারকেলগাছে ওই যুবককে দেখতে পান স্থানীয় কয়েকজন। এরপর দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গাছ থেকে নামেন তিনি।
মানুষের বেঁচে থাকার গল্প
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই যুবক জামালপুর শহরের বাসিন্দা। গতকাল রাতে তিনি টিক্কাপট্টি এলাকায় একটি নারকেলগাছে ওঠেন। এ সময় স্থানীয় লোকজনের নজরে পড়েন তিনি। লোকজন এগিয়ে এলে গাছ থেকে নামতে অস্বীকৃতি জানান। একপর্যায়ে গাছের মাথায় বসে থাকেন তিনি।
পরে রাত ১০টার দিকে স্থানীয় লোকজন ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ওই যুবককে উদ্ধারের চেষ্টা শুরু করেন। নানা কৌশলে তাঁকে নিচে নামানোর চেষ্টা করা হয়। এ সময় গাছ থেকে নেমে এলে ছেড়ে দেওয়া হবে বলে তাঁকে আশ্বস্ত করা হয়। কিন্তু পুলিশ তাঁকে ধরে নিয়ে যেতে পারে—এমন আশঙ্কায় তিনি নামতে চাইছিলেন না।
জামালপুর ফায়ার সার্ভিসের স্টেশনমাস্টার রবিউল ইসলাম বলেন, প্রথমে ওই যুবক গাছ থেকে নামতে রাজি হচ্ছিলেন না। তাঁর ধারণা ছিল, নিচে নামলেই পুলিশ তাঁকে ধরে নিয়ে যাবে। অনেক বুঝিয়েও তাঁকে নামানো যাচ্ছিল না। একপর্যায়ে সাড়ে তিন ঘণ্টা পর তিনি নিজেই গাছ থেকে নেমে আসেন। তিনি অনেক ভয় পেয়েছিলেন। পরে মানবিক বিবেচনায় তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।
সূত্র: প্রথম আলো
জাতীয় বিভাগের আরও খবর
-
১
‘ফোনের আশা ছেড়ে দিয়েছিলাম, ফিরে পাওয়ার খুশি বলে বোঝাতে পারব না’
জাতীয় -
২
বেসরকারি সংস্থা পপিতে ৪৮০ জনের চাকরির সুযোগ, সর্বোচ্চ বেতন ৭৩ হাজার
জাতীয় -
৩
রাহুলের চ্যালেঞ্জ মোদিকে, জবাব দিতে এগিয়ে এলেন অমিত শাহ
জাতীয় -
৪
চাকরির বিজ্ঞপ্তিতে বেতন উল্লেখ বাধ্যতামূলক করছে যুক্তরাজ্য
জাতীয় -
৫
আজ যে জাতীয় ঐক্য নিয়ে আলোচনা হচ্ছে, তা জিয়াউর রহমানই দেখিয়ে গিয়েছিলেন: এম সাখাওয়াত হোসেন
জাতীয় -
৬
চ্যাটজিপিটির সঙ্গে কথা বলে জানা যাবে নিজেদের আর্থিক লেনদেনের তথ্য
জাতীয় -
৭
দ্য ভিজিট
জাতীয় -
৮
জনগণের কষ্ট লাঘবে কাজ করছে সরকার: ত্রাণমন্ত্রী দুলু
জাতীয় -
৯
‘প্যারিসের ছবি’তে ফ্রান্সের স্বীকৃতি, উজ্জ্বল বাংলাদেশের সাংস্কৃতিক পরিচয়
জাতীয় -
১০
ফেনীতে দুইটি এলজি ও কার্তুজ উদ্ধার
জাতীয় -
১১
যৌন নিপীড়নের চার অভিযোগে দোষী সাব্যস্ত ব্রিটিশ অভিনেতা রাসেল ব্র্যান্ড
জাতীয় -
১২
রাজারবাগ পুলিশ লাইন্সের সামনে ককটেল বিস্ফোরণ
জাতীয় -
১৩
এবার পরিচালনায় আসছেন দীপা খন্দকার?
জাতীয় -
১৪
লোক ঐতিহ্যের গল্প নিয়ে শিল্পকলার মঞ্চে ‘সোনাই’
জাতীয় -
১৫
ইরানকে ৯০টি ক্ষেপণাস্ত্র লঞ্চার দিচ্ছে রাশিয়া, ব্যবহার করা যাবে হেলিকপ্টার থেকে
আন্তর্জাতিক
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৪
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
৯
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
১০
তৎপরতা নাই ট্রাফিক পুলিশের: নগরজুড়ে চরম যানজট
রাজধানী -
১১
আরসিবিসির বিরুদ্ধে রিজার্ভ চুরি নিয়ে মামলা চলবে: মার্কিন আদালত
আইন-আদালত -
১২
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১৩
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৪
Test Sports News 3
খেলা -
১৫
ডেমো নিউজ
সারাবাংলা
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন