ড্যাফোডিলের সহযোগিতায় ই-পারিবারিক আপিল আদালত চালু
গণমাধ্যম ডেক্স
বিচারপ্রক্রিয়াকে ডিজিটাল ব্যবস্থাপনায় রূপান্তর এবং ন্যায়বিচারে মানুষের সহজ প্রবেশাধিকার নিশ্চিত করতে দেশে প্রথমবারের মতো চালু হয়েছে ‘ই-পারিবারিক আপিল আদালত ৩’ এবং নতুন ‘ই-পারিবারিক আদালত ১৪’। গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২০২৬) সকালে রাজধানীর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সম্মেলনকক্ষে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এ আদালতের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। এ সময় বিচার বিভাগের ডিজিটাল রূপান্তরে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহযোগিতার প্রশংসা করেন তিনি।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইন ও বিচার বিভাগের সচিব লিয়াকত আলী মোল্লা, বাংলাদেশ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী, ঢাকা জেলা ও দায়রা জজ মো. রফিকুল ইসলাম, ঢাকা আইনজীবী সমিতির সভাপতি মো. আনোয়ার জাহিদ ভূঁইয়া এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল কালাম খানসহ বিচারক, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তারা এবং আইনজীবী ও বিচার বিভাগীয় কর্মকর্তারা।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আর কবির, কম্পিউটারবিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান অধ্যাপক শেখ রাশেদ হায়দার নূরী, আইন বিভাগের সহযোগী অধ্যাপক মো. রিয়াদুজ্জামান এবং কম্পিউটারবিজ্ঞান ও প্রকৌশল বিভাগের প্রভাষক মো. মেসবাউল ইসলাম জিয়ন এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আইটি দল।
নতুন চালু হওয়া ই-পারিবারিক আপিল আদালতের মাধ্যমে পারিবারিক মামলার বিচারিক কার্যক্রমে প্রযুক্তির ব্যবহার আরও সম্প্রসারিত হবে। এ ব্যবস্থায় বিচারপ্রার্থীরা অনলাইনে মামলার তথ্য জানার পাশাপাশি ভার্চ্যুয়াল পদ্ধতিতে বিচারিক কার্যক্রমে অংশ নেওয়ার সুযোগ পাবেন। ফলে আদালতে যাতায়াত, কাগজপত্র সংরক্ষণ এবং বিচারিক কার্যক্রমের বিভিন্ন ধাপে সময় ও শ্রম ব্যয় কমানোর সুযোগ তৈরি হবে।
এর আগে ঢাকা ও চট্টগ্রামে ই-পারিবারিক আদালত চালু হওয়ার পর গত বছর নভেম্বর থেকে ঢাকা ফ্যামিলি কোর্ট ৫ এবং ডিসেম্বর থেকে চট্টগ্রাম ফ্যামিলি কোর্ট ১-এ ড্যাফোডিল ইউনিভার্সিটির তৈরি এই সিস্টেম অত্যন্ত সফলভাবে পরিচালিত হয়ে আসছে এবং সেই অভিজ্ঞতার ধারাবাহিকতায় দেশের প্রথম ই-পারিবারিক আপিল আদালত চালুর মধ্য দিয়ে ডিজিটাল বিচারিক সেবার পরিধি আরও বিস্তৃত হলো। কাগজবিহীন বিচারিক কার্যক্রম, মামলার তথ্য ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষণ এবং বিচারপ্রার্থীদের সহজে সেবা দেওয়ার ক্ষেত্রে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা করছে কর্তৃপক্ষ।
সূত্র: প্রথম আলো
জাতীয় বিভাগের আরও খবর
-
১
পূর্বাচলে প্লট বরাদ্দে দুর্নীতি, আত্মসমর্পণের পর কারাগারে পারটেক্স চেয়ারম্যানের পুত্র শওকত
জাতীয় -
২
জগন্নাথ হল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আটক
জাতীয় -
৩
যুক্তরাষ্ট্রে বসে ওয়ারীতে মাদকের ল্যাব পরিচালনা, দেশে ফিরে গ্রেপ্তার
জাতীয় -
৪
চুয়েটে একদিনের জন্য আরেক ভিসি, আবার শাটডাউন ঘোষণা
সারাবাংলা -
৫
২০ বছর আগে চুরি হওয়া শিল্পকর্ম এআইয়ের মাধ্যমে উদ্ধার
জাতীয় -
৬
পাকিস্তানে মানবাধিকারকর্মী ইমান মাজারি ও তার স্বামীর ১০ বছরের কারাদণ্ড
জাতীয় -
৭
৩৫ উড়োজাহাজ কিনতে সরকারের সরাসরি কোনো অর্থ ব্যয় হচ্ছে না: বিমানমন্ত্রী
জাতীয় -
৮
যেসব ছোট ছোট অভ্যাসেই মিলবে ব্যায়ামের উপকার
জাতীয় -
৯
চলতি মাসেই করতোয়া নদী খনন কাজ শুরু হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী
জাতীয় -
১০
চাকরির অপেক্ষা নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান রাসিক প্রশাসকের
জাতীয় -
১১
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের জরিপে এগিয়ে ডেমোক্র্যাটরা
জাতীয় -
১২
দেশের ৭২ শতাংশ প্রাপ্তবয়স্ক এখনো ব্যাংকিং সেবার বাইরে
জাতীয় -
১৩
শ্রমিকদের ব্যবহার করে সীমান্তের ওপার থেকে উসকানি দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
জাতীয় -
১৪
গাজায় ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত ৮
আন্তর্জাতিক -
১৫
কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকে যোগ দিতে ঢাকা ছাড়লেন হুমায়ুন কবির
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৪
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৫
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৬
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
৯
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১০
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
১১
মোবাইল ব্যাংকিং এ প্রতারণা এড়াতে নতুন পিন সুরক্ষাব্যবস্থা
তথ্য-প্রযুক্তি -
১২
ডেমো নিউজ
সারাবাংলা -
১৩
ক্লাউড কম্পিউটিং খাতে তরুণদের কর্মসংস্থানের বিশাল সুযোগ
তথ্য-প্রযুক্তি -
১৪
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৫
ডেঙ্গু জ্বরের লক্ষণ ও বাসায় তাৎক্ষণিক করণীয় পদক্ষেপ
স্বাস্থ্য
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন