|
| |
সোমবার, ০২ নভেম্বর, ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

তিন প্রত্যাবর্তন, এক অভিজ্ঞকে বাদ দিয়ে বাংলাদেশের অপেক্ষায় প্রোটিয়ারা

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০২ নভেম্বর, ২০২৬, ১১:৫৬ এএম
৩৪৮ পঠিত
তিন প্রত্যাবর্তন, এক অভিজ্ঞকে বাদ দিয়ে বাংলাদেশের অপেক্ষায় প্রোটিয়ারা
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
দুই টেস্টের সিরিজ

চলতি মাসের শেষে সাউথ আফ্রিকায় দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে যাবে বাংলাদেশ। সোমবার ১৫ সদস্যের দল দিয়েছে স্বাগতিকরা। চোট কাটিয়ে তিনজন ফিরেছেন, ছিটকে গেছেন লুনগি এনগিডি। হ্যামস্ট্রিং চোটে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে ছিটকে পড়া টনি ডি জর্জি ফিরেছেন। আছেন জুবায়ের হামজা। কুঁচকির চোট দুই সপ্তাহ মাঠের বাইরে থাকা এইনরিখ নর্টজে ডাক পেয়েছেন। এনগিডি পুনর্বাসন প্রক্রিয়ায় থাকায় সিরিজে খেলতে পারবেন না। টেম্বা বাভুমার নেতৃত্বে প্রোটিয়ারা সম্প্রতি অস্ট্রেলিয়ার বিপক্ষে ২-১ ব্যবধানে রোমাঞ্চকর সিরিজ জিতেছে। টাইগারদের বিপক্ষে প্রথম টেস্ট ১৫-১৯ নভেম্বর, জোহানেসবার্গে ডিপি ওয়ার্ল্ড ওয়ান্ডারার্স স্টেডিয়ামে। দ্বিতীয় টেস্টে ২৩-২৭ নভেম্বর সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে খেলবে। সবশেষ ২০২২ সালে সাউথ আফ্রিকার মাটিতে খেলেছিল বাংলাদেশ। স্বাগতিকরা ২-০ ব্যবধানে সিরিজ জিতেছিল। সাউথ আফ্রিকা দল টেম্বা বাভুমা, মার্কেস অ্যাকারম্যান, ম্যাথিউ ব্রিটজকে, করবিন বোশ, টনি ডি জর্জি, সাইমন হার্মার, জুবায়ের হামজা, মার্কো জানসেন, কেশব মহারাজ, এইডেন মার্করাম, উইয়ান মুলডার, এইনরিখ নর্টজে, ডেন প্যাটারসন, কাগিসো রাবাদা, রায়ান রিকেল্টন।