|
| |
শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

তাহসিফের মোটরসাইকেল উদ্ধার, জানালেন পিবিআই প্রধান

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ৩০ অক্টোবর, ২০২৬, ১১:২০ এএম
১৬০ পঠিত
তাহসিফের মোটরসাইকেল উদ্ধার, জানালেন পিবিআই প্রধান
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরীর (২৮) ভাসমান মরদেহ উদ্ধারের স্থানটির কাছেই পাওয়া গেছে তার ব্যবহৃত মোটরসাইকেল। শুক্রবার (৩০ অক্টোবর) সকালে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধান মোস্তফা কামাল এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমরা ঘটনাস্থলের কাছাকাছি থেকে তাহস...

তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরীর (২৮) ভাসমান মরদেহ উদ্ধারের স্থানটির কাছেই পাওয়া গেছে তার ব্যবহৃত মোটরসাইকেল।

শুক্রবার (৩০ অক্টোবর) সকালে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধান মোস্তফা কামাল এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আমরা ঘটনাস্থলের কাছাকাছি থেকে তাহসিফের মোটরসাইকেলটি উদ্ধার করেছি।’

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় দ্বীপ নামের এক ব্যক্তির সঙ্গে বাসা থেকে বের হয়েছিলেন তাহসিফ। পরে তুরাগ নদ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পিবিআইয়ের এক পুলিশ সুপার বলেন, ‘লাশ যেখান থেকে উদ্ধার করা হয়, তার ৫০ গজ দূরে মোটরসাইকেলটি পাওয়া গেছে।’

তাহসিফফের মৃত্যুর ঘটনায় আহমেদ শাহরিয়ার রেজা দীপকে জিজ্ঞাসাবাদের জন্য বৃহস্পতিবার রাতে হেফাজতে নেয় পিবিআই ঢাকা মেট্রো উত্তর।

দীপকে নিয়ে রাতভর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করার তথ্য দিয়ে ওই পুলিশ সুপার বলেন, দীপ বলেছে, ‘আমরা সেখানে (ঘটনাস্থল) কথা বলছিলাম। এসময় কিছু লোক ধাওয়া করে। তাহসিফ নদীতে ঝাঁপ দেয়। আর আমি পালিয়ে আসি’।

দীপের এ কথাসহ জিজ্ঞাসাবাদে পাওয়া অন্যান্য তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে।

অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মোস্তফা কামাল বলেন, ‘দীপকে হেফাজতে নেওয়ার পর আমরা বেশ কিছু তথ্য পেয়েছি।’

তদন্তের স্বার্থে সেসব এখনই প্রকাশ করতে চাননি তিনি।

উদ্ধার হওয়া মোটরসাইকেলের বিষয়ে পিবিআই সদর দপ্তরের পুলিশ সুপার আবু ইউসুফ বলেন, ‘মোটরসাইকেলটি কার তা যাচাই করা হচ্ছে। আমরা তদন্তে নৌ পুলিশকে সহায়তা করছি।’

সূত্র: নতুন আরএসএস সোর্স