|
| |
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

দল করলেই ক্ষমতায় থাকা যায় না: জহির উদ্দিন স্বপন

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৬ নভেম্বর, ২০২৬, ০৭:৫১ পিএম
৪২১ পঠিত
দল করলেই ক্ষমতায় থাকা যায় না: জহির উদ্দিন স্বপন
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বরিশাল-১ আসনের সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন বলেছেন, ‘দল করলেই ক্ষমতায় থাকা যায় না। তার প্রমাণ শেখ হাসিনা। সে শুধু দলই করে নাই রাষ্ট্রকেও দলের অঙ্গ বানিয়ে ছেড়েছিল।’  তিনি বলেন, ‘শেখ হাসিনা শুধু দল করে নাই। বিভিন্ন বাহিনীকে দলের অঙ্গ বানিয়েছিল এবং গণমাধ্যমকে কিনে ফে...

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বরিশাল-১ আসনের সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন বলেছেন, ‘দল করলেই ক্ষমতায় থাকা যায় না। তার প্রমাণ শেখ হাসিনা। সে শুধু দলই করে নাই রাষ্ট্রকেও দলের অঙ্গ বানিয়ে ছেড়েছিল।’ 

তিনি বলেন, ‘শেখ হাসিনা শুধু দল করে নাই। বিভিন্ন বাহিনীকে দলের অঙ্গ বানিয়েছিল এবং গণমাধ্যমকে কিনে ফেলেছিল, তারপরেও টিকে নাই। কেননা যে দল জনগণের রাজনীতি করে না, সেই দল কখনো জনগণের মণিকোঠায় স্থান পেতে পারে না।’

শুক্রবার (৬ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে বরিশালের গৌরনদী উপজেলার গোলাম মাহবুব চত্বরের শহীদ মিনারে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

জহির উদ্দিন স্বপন বলেন, ‘৭ নভেম্বরের জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সঠিক রাজনীতি, আদর্শ এবং দর্শনকে আমাদের প্রত্যেক নেতাকর্মীর ভালো করে বুঝতে হবে। যোগ্য নেতাদের উচিত তাদের সহকর্মীদের আদর্শ, রাজনীতি এবং দর্শন শেখানোর জন্য সময় বের করা।’ 

প্রধানমন্ত্রীর এ রাজনৈতিক উপদেষ্টা বলেন, ‘রাজনৈতিক দলের কেবলমাত্র ক্ষমতায় যাওয়া আর সরকারে আসলে কেবলমাত্র গম-চালের তৎপরতা রাজনৈতিক দলের কাজ হতে পারে না। একটি রাজনৈতিক দলকে টিকে থাকতে চাইলে তার রাজনৈতিক আদর্শ, দর্শন এবং তার রাজনৈতিক শক্তিকে সুসংহত করতে হবে।’ 

উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল। উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লবের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন শরীফ, ভারপ্রাপ্ত সদস্য সচিব সফিকুর রহমান শরীফ স্বপন, বরিশাল জেলা উত্তর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইয়েদুল আলম খান সেন্টু। 

সূত্র: কালবেলা