|
| |
শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

দেশে দুই দফা বৃদ্ধির পর সোনার দাম কমল, ভরিতে ১ হাজার ৬৩৩ টাকা

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ৩০ অক্টোবর, ২০২৬, ০৮:৪৯ এএম
১৯৬ পঠিত
দেশে দুই দফা বৃদ্ধির পর সোনার দাম কমল, ভরিতে ১ হাজার ৬৩৩ টাকা
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা।

টানা দুই দফা বৃদ্ধির পর দেশের বাজারে সোনার দাম ভরিতে ১ হাজার ৬৩৩ টাকা কমেছে। নতুন এই দাম আজ শুক্রবার সকাল ১০টায় কার্যকর হয়েছে।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি সোনার দাম কমানোর সিদ্ধান্ত নেওয়ার পর আনুষ্ঠানিকভাবে জানিয়েছে। এর আগে গত দুই দিনে (বুধ ও বৃহস্পতিবার) সোনার দাম বাড়ানো হয় ৩ হাজার ৮৪৯ টাকা। এর মধ্যে গতকাল বৃহস্পতিবার সোনার দাম ১ হাজার ৬৩৩ টাকা বেড়েছিল।

নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ১৩ হাজার ৪৩ টাকা। ১৮ ক্যারেটের সোনার দাম ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা। সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকা।

গতকালের তুলনায় ২২ ক্যারেট সোনার দাম ভরিতে কমেছে ১ হাজার ৬৩৩ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের ভরিতে ১ হাজার ৫৭৫ টাকা, ১৮ ক্যারেটে ১ হাজার ৩৪১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম হাজার ১০৮ টাকা কমেছে।

সোনার পাশাপাশি রুপার দামও কমেছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার গয়নার দাম ১৭৫ টাকা কমে হয়েছে ৩ হাজার ৬৭৪ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ১৭৫ টাকা কমে ৩ হাজার ৪৯৯ টাকা হয়েছে।

সূত্র: প্রথম আলো