|
| |
বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

নাইজেরিয়ায় পুলিশবহরে সশস্ত্র হামলা, নিহত ৮

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৩ নভেম্বর, ২০২৬, ০৯:৫৩ পিএম
১৯৬ পঠিত
নাইজেরিয়ায় পুলিশবহরে সশস্ত্র হামলা, নিহত ৮
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় জামফারা রাজ্যে পুলিশের একটি বহরে অতর্কিত হামলা চালিয়েছে সশস্ত্র দুর্বৃত্তরা। এতে অন্তত আট নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। মঙ্গলবার (৩ নভেম্বর) এ হামলার ঘটনা ঘটে। বার্তা সংস্থা রয়টার্সকে স্থানীয় নিরাপত্তা ও স্বেচ্ছাসেবী বাহিনীর কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। নিহতদের মধ্যে...
নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় জামফারা রাজ্যে পুলিশের একটি বহরে অতর্কিত হামলা চালিয়েছে সশস্ত্র দুর্বৃত্তরা। এতে অন্তত আট নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। মঙ্গলবার (৩ নভেম্বর) এ হামলার ঘটনা ঘটে। বার্তা সংস্থা রয়টার্সকে স্থানীয় নিরাপত্তা ও স্বেচ্ছাসেবী বাহিনীর কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। নিহতদের মধ্যে পাঁচ পুলিশ সদস্য এবং তিন জামফারা কমিউনিটি প্রোটেকশন গার্ডের (সিপিজি) সদস্য রয়েছেন। সিপিজি হলো রাজ্য সরকারের পৃষ্ঠপোষকতায় পরিচালিত একটি স্বেচ্ছাসেবী নিরাপত্তা বাহিনী, যারা আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহায়তা করে। স্থানীয় স্বেচ্ছাসেবী বাহিনীর কমান্ড্যান্ট লাওয়াল হারুনা এ হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন। সিপিজি সদস্য আবুবকর ইসা জানান, জামফারা রাজ্যের সাফে স্থানীয় সরকার এলাকার গিদান-গিয়ে গ্রামের কাছে নিরাপত্তাকর্মীদের বহরে হামলা চালায় সশস্ত্র ব্যক্তিরা। তিনি বলেন, নিরাপত্তা বাহিনীর সদস্যদের বহনকারী ১৫ আসনের একটি বাস লক্ষ্য করে হামলাকারীরা গুলি চালায়। এতে গাড়িটি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়। নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে অপহরণ, সশস্ত্র হামলা ও সহিংসতার ঘটনা দীর্ঘদিন ধরে উদ্বেগের কারণ হয়ে রয়েছে। বিশেষ করে জামফারা রাজ্যে নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিয়মিত অভিযান চালাতে হচ্ছে। সূত্র: রয়টার্স 

সূত্র: কালবেলা