নজরুলবর্ষ উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
গণমাধ্যম ডেক্স
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত, সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনাকে নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছে সিরাজগঞ্জ বন্ধুসভা। নজরুলবর্ষ উপলক্ষে ৫ নভেম্বর মোহাম্মাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এটি অনুষ্ঠিত হয়।
শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশ, সৃজনশীল চিন্তাশক্তির উন্মেষ এবং শিল্প-সংস্কৃতির প্রতি আগ্রহ সৃষ্টির লক্ষ্যে প্রতিযোগিতায় শিক্ষার্থীরা উৎসাহ-উদ্দীপনার সঙ্গে অংশগ্রহণ করে। রংতুলির আঁচড়ে শিশুদের কল্পনা, সৃজনশীলতা ও ভাবনার বহিঃপ্রকাশ ঘটে। প্রতিযোগিতা শেষে নির্বাচিত ছয়জন শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
পুরস্কার বিতরণ করেন পানি উন্নয়ন বোর্ডের সাবেক প্রকৌশলী রঞ্জিত কুমার সরকার। এ সময় উপস্থিত ছিলেন বন্ধুসভার উপদেষ্টা প্রদীপ সাহা, সাধারণ সম্পাদক হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক জুনায়েদ বাবু, সাংগঠনিক সম্পাদক রাসেল শেখ, অর্থ সম্পাদক নাঈম শেখ, প্রশিক্ষণ সম্পাদক আলহাম রবিন, ম্যাগাজিন সম্পাদক আশিষ বিপ্লব, বন্ধু রুবেলসহ অন্য সদস্য ও শুভাকাঙ্ক্ষীরা।

অতিথিরা শিশুদের সৃজনশীল প্রতিভা বিকাশে এ ধরনের প্রতিযোগিতার গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন। তাঁরা বলেন, একটি শিশুর পরিপূর্ণ মানসিক ও মানবিক বিকাশের জন্য শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষাই যথেষ্ট নয়; পাশাপাশি সাহিত্য, সংগীত, চিত্রকলা ও সংস্কৃতিচর্চারও প্রয়োজন রয়েছে। চিত্রাঙ্কনের মতো সৃজনশীল কর্মকাণ্ড শিশুদের কল্পনাশক্তি, মননশীলতা, ধৈর্য, নান্দনিক বোধ ও আত্মবিশ্বাস বাড়াতে সহায়তা করে।
অতিথিরা আরও বলেন, কাজী নজরুল ইসলাম কেবল একজন কবিই নন, তিনি ছিলেন সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ এবং মানুষের মুক্তির অনন্য প্রতীক। তাঁর সাহিত্য ও দর্শন নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে এ ধরনের সাংস্কৃতিক উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। শিশুদের মধ্যে নজরুলের মানবিক ও অসাম্প্রদায়িক চেতনা জাগ্রত হলে তারা ভবিষ্যতে একটি সুন্দর, মানবিক ও বৈষম্যহীন সমাজ গঠনে ভূমিকা রাখতে পারবে।
বন্ধুসভার উপদেষ্টা প্রদীপ সাহা বলেন, শিশু-কিশোরদের মেধা ও মননের বিকাশে নিয়মিত সাংস্কৃতিক ও সৃজনশীল কর্মকাণ্ডের বিকল্প নেই। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রত্যেক শিশুই প্রশংসার দাবিদার। পুরস্কার পাওয়াই প্রতিযোগিতার একমাত্র সাফল্য নয়; বরং অংশগ্রহণের মধ্য দিয়ে নতুন কিছু শেখা, নিজের প্রতিভা প্রকাশ করা এবং আত্মবিশ্বাস অর্জন করাই এ ধরনের আয়োজনের মূল উদ্দেশ্য।
অনুষ্ঠানে উপস্থিত বন্ধুসভার সদস্যরা শিশুদের উৎসাহিত এবং ভবিষ্যতেও শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধ বিকাশে এ ধরনের ইতিবাচক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
প্রশিক্ষণ সম্পাদক, সিরাজগঞ্জ বন্ধুসভা
সূত্র: প্রথম আলো
জাতীয় বিভাগের আরও খবর
-
১
ব্ল্যাকহোল কি সত্যিই দুই ভাগে বিভক্ত হতে পারে
জাতীয় -
২
স্বাদবদলে পেঁয়াজ-রসুন ছাড়াই বানিয়ে ফেলুন নিরামিষ ফুলকপির ভাপা
লাইফস্টাইল -
৩
এক দিনের ব্যবধানে কমলো স্বর্ণের দাম
অর্থনীতি -
৪
ছুটির সকালে স্বর্ণপ্রেমীদের জন্য সুখবর, তিন দফা বাড়ার পর কমল দাম
জাতীয় -
৫
ইসরায়েলে সরকার গঠনে আইজেনকোটের সমর্থন বাড়ছে, দুর্বল নেতানিয়াহু
জাতীয় -
৬
ইকরার সঙ্গে কাটানো সুন্দর স্মৃতি মনে পড়লে কষ্ট হয়: জাহের আলভী
জাতীয় -
৭
ভারতীয় ভিসায় হঠাৎ পরিবর্তন, আবেদনকারীদের সেসব নির্দেশনা মানতেই হবে
জাতীয় -
৮
মানুষ কেন স্ট্রিট ফুড খেতে এত ভালোবাসে? স্বাদ, স্মৃতি নাকি মনস্তত্ত্ব?
জাতীয় -
৯
হোয়াইট হাউসের ওভাল অফিস পাচ্ছে ‘জাতীয় স্মারকের’ মর্যাদা, নথিতে ট্রাম্পের সই
জাতীয় -
১০
টোকিওর স্বপ্ন, ঢাকার বিবেক
জাতীয় -
১১
নির্বাচনে ভরাডুবির পর হেগসেথ-রুবিওর পদ ছাড়ার গুঞ্জন, হোয়াইট হাউসের নাকচ
জাতীয় -
১২
একজনের মৃত্যুতে পুরুষশূন্য গ্রাম, ৪০ বাড়িতে তিন দিন লুটপাটের অভিযোগ
সারাবাংলা -
১৩
বাংলাদেশের যে গ্রামে তৈরি হয় শতকোটি ভিউয়ের ভিডিও
জাতীয় -
১৪
ভুলে অজু ছাড়া নামাজ পড়লে করণীয় কী
জাতীয় -
১৫
চিড়িয়াখানায় ভোট!
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৪
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
৯
তৎপরতা নাই ট্রাফিক পুলিশের: নগরজুড়ে চরম যানজট
রাজধানী -
১০
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
১১
আরসিবিসির বিরুদ্ধে রিজার্ভ চুরি নিয়ে মামলা চলবে: মার্কিন আদালত
আইন-আদালত -
১২
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৩
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১৪
Test Sports News 3
খেলা -
১৫
ডেমো নিউজ
সারাবাংলা
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন