|
| |
সোমবার, ০২ নভেম্বর, ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

নুরুইল বিলের তাজা মাছ

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০২ নভেম্বর, ২০২৬, ০৩:০০ এএম
৩৯৯ পঠিত
নুরুইল বিলের তাজা মাছ
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:

পড়ন্ত বিকেলের সোনাঝরা রোদ এসে পড়েছে গ্রামের পাকা সড়কে। সড়কের ধারেই বসেছে দেশি মাছের বাজার। পাত্রে সাজানো মলা, পুঁটি, টাকি, শোল, কই, মেনাসহ নানা জাতের মাছ। বগুড়া সদর উপজেলার ডেকরা গ্রামের কাছে বসে এই বাজার। স্থানীয়ভাবে এটি চাঁন্দের বাজার নামে পরিচিত। প্রতিদিন বিকেলে স্থানীয় নুরুইল বিল থেকে তাজা মাছ ধরে এনে বাজারে বসেন স্থানীয় জেলে ও বিক্রেতারা। দাম কিছুটা বেশি হলেও মাছের স্বাদ ও সতেজতার কারণে ক্রেতাদের উপস্থিতি থাকে চোখে পড়ার মতো। বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে বেচাকেনা। বগুড়ার চাঁন্দের বাজারের এমনই কিছু দৃশ্য নিয়ে এই ছবির গল্প।

মেনি মাছ বিক্রির জন্য সাজিয়ে রেখেছেন এক জেলে
দেশি প্রজাতির সুস্বাদু মিঠাপানির মাছ মেনি
সাইকেলে করে মাছ নিয়ে বাজারে এসেছেন একজন
নানা জাতের দেশি মাছ নিয়ে বাজারে বসেছেন বিক্রেতারা
বিক্রির জন্য রাখা বিভিন্ন প্রজাতির দেশি মাছ
বাজার ঘুরে মাছ দেখছেন ক্রেতারা
বিক্রির জন্য পাত্রে রাখা টাকি, কই, টেংরা ও মেনি মাছ
বিক্রির জন্য পাত্রে রাখা হয়েছে পুঁটি মাছ
ক্রেতাদের মাছ দেখাচ্ছেন এক বিক্রেতা

সূত্র: প্রথম আলো