|
| |
শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তারে পুলিশের অভিযান

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ৩০ অক্টোবর, ২০২৬, ০২:০৬ পিএম
৩৪৫ পঠিত
নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তারে পুলিশের অভিযান
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
ফেনীর সোনাগাজীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ব্যানারে ঝটিকা মিছিলের ঘটনা ঘটেছে। শুক্রবার (৩০ অক্টোবর) সকালে মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়। ভিডিওতে দেখা যায়, উপজেলা পরিষদের সামনে সোনাগাজী-ফেনী আঞ্চলিক সড়কে ১০ থেকে ১২ জনের একটি দল মিছিল কর...
ফেনীর সোনাগাজীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ব্যানারে ঝটিকা মিছিলের ঘটনা ঘটেছে। শুক্রবার (৩০ অক্টোবর) সকালে মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়। ভিডিওতে দেখা যায়, উপজেলা পরিষদের সামনে সোনাগাজী-ফেনী আঞ্চলিক সড়কে ১০ থেকে ১২ জনের একটি দল মিছিল করছে। ভিডিওতে সড়কের পাশের বিভিন্ন ভবন ও দোকানের সামনের লাইট জ্বলতে দেখা যাওয়ায় ধারণা করা হচ্ছে, ভোরের দিকে মিছিলটি অনুষ্ঠিত হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে মিছিলকারীদের বহন করা ব্যানারে লেখা ছিল, ‘রোডম্যাপ চূড়ান্ত, স্বদেশ প্রত্যাবর্তন-২ লোডিং’, ‘শেখ হাসিনা ভয় নাই, ফেনীতে আছে নিজাম ভাই’ এবং ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’। ব্যানারে সোনাগাজী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক টুটুল পাটোয়ারীর নাম উল্লেখ রয়েছে। মিছিলে অংশগ্রহণকারীদের ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ এবং ‘শেখ হাসিনার কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে’সহ বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়। এ বিষয়ে সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল হাসেম বলেন, ‘ফেনী সদর থেকে আসা ৭-৮ জনের একটি দল ভোর সাড়ে ৫টার দিকে ঝটিকা মিছিল করে চলে যায়। এ ঘটনায় ৪-৫ জনকে শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’

সূত্র: নতুন আরএসএস সোর্স