|
| |
শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

পূজোগ্রাফিতে সেরা ৫ আলোকচিত্রী

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ৩১ অক্টোবর, ২০২৬, ০৮:০৬ এএম
২৬৭ পঠিত
পূজোগ্রাফিতে সেরা ৫ আলোকচিত্রী
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
শারদ সম্মাননা ২০২৬-এর অন্যতম জনপ্রিয় আকর্ষণ ‘পূজোগ্রাফি’ প্রতিযোগিতার বিচার প্রক্রিয়া। শারদীয় দুর্গোচ্ছাসের নান্দনিক রূপ, ধর্মীয় ঐতিহ্য, আবেগ ও সাংস্কৃতিক অনুষঙ্গ ফ্রেমে বন্দি করা সেরা আলোকচিত্রগুলো থেকে চূড়ান্তভাবে সেরা ৫ জন বিজয়ী নির্বাচন করা হয়েছে। খুব শিগগিরই এক জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠানের...
শারদ সম্মাননা ২০২৬-এর অন্যতম জনপ্রিয় আকর্ষণ ‘পূজোগ্রাফি’ প্রতিযোগিতার বিচার প্রক্রিয়া। শারদীয় দুর্গোচ্ছাসের নান্দনিক রূপ, ধর্মীয় ঐতিহ্য, আবেগ ও সাংস্কৃতিক অনুষঙ্গ ফ্রেমে বন্দি করা সেরা আলোকচিত্রগুলো থেকে চূড়ান্তভাবে সেরা ৫ জন বিজয়ী নির্বাচন করা হয়েছে। খুব শিগগিরই এক জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে আনুষ্ঠানিকভাবে সম্মাননা স্মারক তুলে দেওয়া হবে।  দেশের শীর্ষ আলোকচিত্রী ও শিল্পীদের সমন্বয়ে শক্তিশালী জুরি বোর্ড  এই উচ্চপর্যায়ের বিচার কার্যে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন দেশের খ্যাতিমান আলোকচিত্রী ও শিল্প-সংস্কৃতি ব্যক্তিত্বরা।  এতে উপস্থিত ছিলেন শিল্পী আহমেদ নেওয়াজ প্রধান বিচারক, শারদ সম্মাননা ২০২৬, শোয়েব ফারুকী  আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোকচিত্র শিল্পী ও প্রধান বিচারক, পূজোগ্রাফি, সৌরভ দাশ-সিনিয়র ফটো সাংবাদিক, দৈনিক প্রথম আলো, শারদ সম্মাননা ২০২৬-এর প্রধান উদ্যোক্তা ও মিডিয়াগ্রাফি এডভার্টাইজিং লিমিটেডের প্রধান নির্বাহী মিল্টন দাশ বিজয় এবং শারদ সম্মাননা ২০২৬-এর সমন্বয়ক অভিজিৎ দত্ত।  পূজোগ্রাফির প্রধান বিচারক, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোকচিত্র শিল্পী শোয়েব ফারুকী বলেন, ‘শারদীয় দুর্গোৎসব কেবল একটি ধর্মীয় উৎসব নয়, এটি বাঙালির এক বিশাল সাংস্কৃতিক ক্যানভাস। প্রতিযোগী আলোকচিত্রীদের লেন্সে ধরা পড়া আবেগ, আলো-ছায়ার সূক্ষ্ম খেলা, ভিজ্যুয়াল কম্পোজিশন ও স্টোরিটেলিং আমাদের সত্যিই অভিভূত করেছে। সেরা ৫টি ছবি বাছাই করা আমাদের জন্য অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিল। নবীন ও প্রবীণ আলোকচিত্রীদের এই নতুন দৃষ্টিভঙ্গি প্রশংসার দাবিদার।’ শারদ সম্মাননার প্রধান বিচারক, বিশিষ্ট শিল্পী আহমেদ নেওয়াজ বলেন, আলোকচিত্র একটি দৃশ্যমান দলিল। ছবিগুলোর মধ্যে যে নান্দনিক গভীরতা ও আবেগ ফুটে উঠেছে, তা এক কথায় অসাধারণ। পূজোগ্রাফির মাধ্যমে তরুণ আলোকচিত্রীরা চট্টগ্রামের ঐতিহ্যবাহী শারদোৎসবের সুন্দর ও সার্বজনীন দিকগুলোকে অত্যন্ত নিপুণভাবে ফুটিয়ে তুলেছেন। দৈনিক প্রথম আলোর সিনিয়র ফটো সাংবাদিক সৌরভ দাশ বলেন, যেকোনো প্রফেশনাল আলোকচিত্রের মূল শক্তি হলো নিখুঁত মুহূর্ত নির্বাচন এবং শক্তিশালী গল্প উপস্থাপন। বিজয়ী ছবিগুলোতে সেই কারিগরি মান ও ভিজ্যুয়াল ব্যালেন্স স্পষ্ট ধরা পড়েছে। এ ধরনের প্রতিযোগিতা তরুণ ফটো সাংবাদিকদের কাজের দক্ষতা ও উৎসাহ বাড়িয়ে দেবে। শারদ সম্মাননার প্রধান উদ্যোক্তা ও মিডিয়াগ্রাফির সিইও মিল্টন দাশ বিজয় বলেন চট্টগ্রামের শারদোৎসবের সার্বজনীন নান্দনিকতা, ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের ভাবনায় বিশ্বমঞ্চে ফুটিয়ে তোলাই আমাদের পূজোগ্রাফির মূল লক্ষ্য। নিবেদিতপ্রাণ আলোকচিত্রীদের এই নতুন দৃষ্টিভঙ্গি ও সৃষ্টিশীলতা আমাদের আয়োজনকে সার্থক করেছে। আগামী দিনে পূজোগ্রাফিকে আরও বৃহৎ পরিসরে আয়োজন করার পরিকল্পনা রয়েছে আমাদের, যেখানে দেশি-বিদেশি উদীয়মান আলোকচিত্রীদের জন্য নতুন সুযোগ ও প্রদর্শনী মঞ্চ তৈরি করা হবে।  আয়োজনে ও সার্বিক সহযোগিতায় আছে মিডিয়াগ্রাফি এডভার্টাইজিং লিমিটেড, সার্বিক সহযোগিতায়: চট্টগ্রাম সিটি কর্পোরেশন, জেলা পরিষদ চট্টগ্রাম, ফটোব্যাংক গ্যালারি এবং গ্লোবাল ক্রিয়েটর ক্লাব।

সূত্র: কালবেলা