|
| |
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

পরকীয়ায় বাধা দেওয়ায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৫ নভেম্বর, ২০২৬, ০১:২৮ পিএম
৩৭৮ পঠিত
পরকীয়ায় বাধা দেওয়ায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
মাদারীপুরের রাজৈরে পরকীয়া প্রেমে বাধা দেওয়ায় দুই মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে সুজন মুন্সী নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী সুজন মুন্সিকে আটক করেছে পুলিশ। বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার কবিরাজপুর ইউনিয়নের শ্রীকৃষ্ণদী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জান্নাত...

মাদারীপুরের রাজৈরে পরকীয়া প্রেমে বাধা দেওয়ায় দুই মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে সুজন মুন্সী নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী সুজন মুন্সিকে আটক করেছে পুলিশ।

বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার কবিরাজপুর ইউনিয়নের শ্রীকৃষ্ণদী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জান্নাতুল ইসলাম মাইশার গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার চরপ্রসন্নদী এলাকার হাবিবুর রহমান সেজালের মেয়ে এবং অভিযুক্ত সুজন রাজৈরের কবিরাজপুর ইউনিয়নের শ্রীকৃষ্ণদী গ্রামের আব্দুর রব মুন্সীর ছেলে।

নিহতের স্বজনদের বরাতে পুলিশ জানায়, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সৌদি প্রবাসী সুজন মুন্সির সঙ্গে মাইশার বিয়ে হয়। পরে স্বামীর পরকীয়া প্রেমের সম্পর্ক নিয়ে পারিবারিক কলহের সৃষ্টি হয়। এ নিয়ে মাইশাকে একাধিকবার মারধর করে সুজন। বুধবার বিকেলে মাইশাকে শ্বাসরোধে হত্যা করে ঘরের মধ্যে ঝুলিয়ে রাখা হয়। পরে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এসে নিহতের পরিবারকে খবর দেয় সুজন। এ সময় শরীরে আঘাতের চিহ্ন দেখে রাজৈর থানায় খবর দেয় নিহতের স্বজনরা। হাসপাতাল থেকে সুজনকে আটক করে পুলিশ। নিহত মাইশা ২ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন বলে জানা গেছে।

এ বিষয়ে রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম জানান, মরদেহটি উদ্ধার করে প্রথমে থানায় নিয়ে আসা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত স্বামীকে আটক করেছি আমরা। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র: নতুন আরএসএস সোর্স