প্রতিকূলতা জয় করে আলো ছড়াচ্ছেন যিনি
গণমাধ্যম ডেক্স
প্রতিকূলতা কখনো মেধার অগ্রযাত্রাকে থামিয়ে রাখতে পারে না—এই কথার বাস্তব প্রমাণ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের শিক্ষার্থী আনিকা বুশরা। নানা সীমাবদ্ধতা ও আর্থসামাজিক প্রতিবন্ধকতাকে বুড়ো আঙুল দেখিয়ে নিজের মেধা, অধ্যবসায় এবং অদম্য ইচ্ছাশক্তির জোরে সামনে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখছেন তিনি।
আনিকা এ বছর পীরগঞ্জ সরকারি কলেজের বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়ে সাফল্য ধরে রেখেছেন। তিনি এসএসসিতেও জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছিলেন। তাঁর এই মেধা ও সম্ভাবনার স্বীকৃতিস্বরূপ পাশে দাঁড়িয়েছে ব্র্যাক ব্যাংক-প্রথম আলো ট্রাস্টের ‘অপরাজেয় তারা’ শিক্ষাবৃত্তি। এই বৃত্তির সহায়তায় তিনি তাঁর উচ্চমাধ্যমিক পর্যায়ে পড়াশোনা অব্যহত রেখেছেন। ধারাবাহিকভাবে ভালো ফলাফল ও অদম্য ইচ্ছাশক্তি জন্য স্নাতক পর্যায়েও আনিকাকে ‘অপরাজেয় তারা’ শিক্ষাবৃত্তি অব্যাহত রাখবে ব্র্যাক ব্যাংক-প্রথম আলো ট্রাস্ট।
পড়াশোনার প্রতি গভীর অনুরাগ, নিয়মিত প্রচেষ্টা এবং ধারাবাহিকভাবে ভালো ফলাফল করার কারণে তিনি শিক্ষক ও পরিচিত মহলে প্রশংসিত হয়েছেন। এই শিক্ষাবৃত্তি মূলত আনিকার শিক্ষাজীবনে নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচন করেছে। প্রতিনিয়ত আর্থিক ও সামাজিক নানা লড়াই পেরিয়ে উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে এ ধরনের সহযোগিতা শিক্ষার্থীদের আশার আলো দেখায়।
নিজের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে আনিকা জানান, ভবিষ্যতে উচ্চশিক্ষা অর্জন করে নিজের যোগ্যতায় প্রতিষ্ঠিত হওয়াই তাঁর মূল লক্ষ্য। একই সঙ্গে তিনি নিজের পরিবারের পাশাপাশি সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়াতে চান।
মেধা, কঠোর পরিশ্রম আর আত্মবিশ্বাসকে সম্বল করে আনিকা বুশরার এই এগিয়ে চলা বারবার প্রমাণ করে—সুযোগ ও সামান্য সহযোগিতা পেলেই প্রতিকূলতার পাহাড় টপকে একজন অদম্য শিক্ষার্থী পৌঁছে যেতে পারে তার স্বপ্নের ঠিকানায়।
উল্লেখ্য, আনিকাদের নিজস্ব কোনো বাড়ি বা জমিও নেই। তাঁর বাবা আইনুল হক পীরগঞ্জ উপজেলা পরিষদের মসজিদে মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালনের সুবাদে সপরিবারে উপজেলার একটি পরিত্যক্ত কোয়ার্টারে বসবাস করতেন। বাবার মৃত্যুর পরও পরিবারটি সেখানেই রয়েছে। আনিকার পরিবারের আর্থিক অসচ্ছ্বলতার বিষয়টি মানবিক দৃষ্টিতে বিবেচনা করে উপজেলা প্রশাসন কর্তৃপক্ষ কোয়ার্টারে থাকার জন্য কোনো ভাড়া নেয় না। তিন ভাইবোনের মধ্যে আনিকা মেজো। বাবা মারা যাওয়ার এক বছর আগেই তাঁর বড় বোনের বিয়ে হয় এবং তাঁদের এক ভাই স্নাতক ফাইনাল পরীক্ষা দিয়েছেন, এখনো ফল প্রকাশ হয়নি। এর মধ্যে আনিকা বুশরার ভালো করা আশা জাগিয়েছে নি:সন্দেহে।
সূত্র: প্রথম আলো
জাতীয় বিভাগের আরও খবর
-
১
অল সোলস ডে: যে প্রার্থনায় স্মৃত হন প্রিয়জনরা
জাতীয় -
২
সৃজনশীল হতে চাইলে এই কৌশল কাজে লাগতে পারে
জাতীয় -
৩
এনসিপি নেতৃত্বের সঙ্গে সামান্তার বিরোধ চলছিল আগে থেকেই, এখন পদত্যাগে নানা প্রতিক্রিয়া
জাতীয় -
৪
দূষণ থেকে বাঁচতে ঘরে এয়ার পিউরিফায়ার, না কি গাছ উপকারি?
লাইফস্টাইল -
৫
ভারত ‘এ’ দলের হয়ে খেলবেন বুমরাহ-জাদেজা
জাতীয় -
৬
উপজেলা থেকে ইউনিয়ন, স্বাস্থ্যব্যবস্থায় বড় সংস্কার পরিকল্পনা
জাতীয় -
৭
১৯৯০ সালের পর যুক্তরাষ্ট্রের উইসকনসিনে হামে প্রথম শিশুমৃত্যু
আন্তর্জাতিক -
৮
একাধিক নতুন মুখ নিয়ে নেশনস লিগের স্পেন দল ঘোষণা
জাতীয় -
৯
তিন মোটরসাইকেলে আসেন ছয়জন, গাড়ি থামিয়ে ব্যবসায়ীকে গুলি
জাতীয় -
১০
শখের মোটরসাইকেল কেনার ২৭ দিনের মাথায় সড়কে প্রাণ গেল তরুণের
জাতীয় -
১১
প্রতিটি জনপদে পাঠাগার গড়ার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু ‘বাংলাদেশ পাঠাগার আন্দোলন’
জাতীয় -
১২
বিয়েতে আগ্রহ হারাচ্ছে চীনারা
আন্তর্জাতিক -
১৩
জুমার পর শিশুদের সঙ্গে কুশল বিনিময় করলেন প্রধানমন্ত্রী
জাতীয় -
১৪
ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলোর কাছে বড় নির্মাণকাজ চলছে- দেখা গেল স্যাটেলাইট চিত্রে
আন্তর্জাতিক -
১৫
সাত ফরোয়ার্ডের বাংলাদেশ দলে গোল করার লোকের জন্য এমন হাহাকার কেন
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৪
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
৯
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
১০
তৎপরতা নাই ট্রাফিক পুলিশের: নগরজুড়ে চরম যানজট
রাজধানী -
১১
আরসিবিসির বিরুদ্ধে রিজার্ভ চুরি নিয়ে মামলা চলবে: মার্কিন আদালত
আইন-আদালত -
১২
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১৩
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৪
Test Sports News 3
খেলা -
১৫
ডেমো নিউজ
সারাবাংলা
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন