ফিলিপাইনে মায়ন আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, সতর্কতা জারি
গণমাধ্যম ডেক্স
ফিলিপাইনে মায়ন আগ্নেয়গিরিতে মাঝারি মাত্রার অগ্ন্যুৎপাতের পর সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। শুক্রবার (৩০ অক্টোবর) আগ্নেয়গিরিটির সতর্কতা স্তর বাড়িয়ে ৩ করা হয়েছে। একই সঙ্গে আগ্নেয়গিরির চারপাশের ছয় কিলোমিটার (৩ দশমিক ৭ মাইল) এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
ফিলিপাইন ইনস্টিটিউট অব ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি এক বিবৃতিতে জানায়, অগ্ন্যুৎপাতের পর আগ্নেয়গিরিটির সতর্কতা স্তর বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রতিষ্ঠানটির তথ্যমতে, অগ্ন্যুৎপাতের সময় মায়ন আগ্নেয়গিরির জ্বালামুখ থেকে প্রায় ৩ হাজার মিটার (৯ হাজার ৮৪২ ফুট) উচ্চতায় ঘন ছাই ও ধোঁয়ার বিশাল মেঘ ছড়িয়ে পড়ে। মাঝারি বাতাসের কারণে ছাইয়ের মেঘ পশ্চিম-দক্ষিণ-পশ্চিম দিকে সরে যাচ্ছে।
এতে আলবে প্রদেশের দারাগা, গুইনোবাতানসহ আশপাশের পৌর এলাকাগুলোতে ছাই পড়ার আশঙ্কা রয়েছে।
আগ্নেয়গিরিতে ভূমিকম্পের মাত্রা ও সংখ্যা ধারাবাহিকভাবে বৃদ্ধি এবং প্রচুর পরিমাণে বাষ্প ও ছাই নির্গমনের মতো পরিস্থিতিতে সতর্কতা স্তর ৩ জারি করা হয়।
সংস্থাটি আরও বলেছে, মায়ন আগ্নেয়গিরি নতুন করে ম্যাগমা-নির্গমনজনিত অগ্ন্যুৎপাতের পর্যায়ে প্রবেশ করেছে। আগামী কয়েক দিন থেকে কয়েক সপ্তাহের মধ্যে লাভা প্রবাহের আশঙ্কা বেড়েছে।
এ ছাড়া লাভা প্রবাহ, পাথর ধসে পড়া এবং অন্যান্য আগ্নেয়গিরিজনিত বিপদের বিষয়ে সতর্ক করেছে কর্তৃপক্ষ।
মায়ন আগ্নেয়গিরি ফিলিপাইনের বিকোল অঞ্চলের আলবে প্রদেশে অবস্থিত। এটি দেশটির অন্যতম সক্রিয় স্তরীভূত আগ্নেয়গিরি।
সূত্র: কালবেলা
জাতীয় বিভাগের আরও খবর
-
১
অ্যাপ চালু করছে পেটল্যাব, ঘরে বসেই মিলবে প্রাণীর চিকিৎসা
জাতীয় -
২
এইচএসসির ফল জানতে এবার এসএমএস পাঠাতে হবে নতুন নম্বরে
জাতীয় -
৩
বিশ্ববাজারে ছয় মাসের মধ্যে সর্বোচ্চ জ্বালানি তেলের দাম
জাতীয় -
৪
প্রকাশ করা হল ব্যালন ডি’অরের পয়েন্ট, এমবাপের চেয়ে অল্প ব্যবধানেই এগিয়ে কেন
জাতীয় -
৫
হরমুজে ২৭ ভারতীয় নাবিকবাহী ট্যাংকারে মাইন হামলা
আন্তর্জাতিক -
৬
হ্যালোইনে ঘরে বসেই দেখতে পারেন এই ১০ হরর সিনেমা
জাতীয় -
৭
হরমুজের কাছে হামলার শিকার জাহাজে আগুন, ২৫ নাবিককে উদ্ধার করল ওমান
জাতীয় -
৮
এইচএসসিতে চট্টগ্রাম বোর্ডে ১৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার
জাতীয় -
৯
এমপি আজিজের দলীয় পদ থাকবে কিনা, সিদ্ধান্ত নেবে কেন্দ্র
সারাবাংলা -
১০
রোনালদোকে উপেক্ষা করে মেসির কাছে ছুটেছিলেন প্যাট্রিক স্টুয়ার্ট, কেন?
খেলাধুলা -
১১
পেনাল্টিতে গেলে আর্জেন্টিনাই ২০২৬ বিশ্বকাপ জিততো: মার্টিনেজ
খেলাধুলা -
১২
যুক্তরাষ্ট্র-জাপান-দক্ষিণ কোরিয়ার আর্কটিক সহযোগিতা চুক্তি সই
জাতীয় -
১৩
নাঈমের লড়াকু ফিফটি, ক্যারিবীয়দের ১৭০ রানের লক্ষ্য দিল বাংলাদেশ
জাতীয় -
১৪
একঝলক (৩১ অক্টোবর ২০২৬)
জাতীয় -
১৫
কাপ্তাই হ্রদের শান্ত জলে ক্লান্তি বিসর্জন
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৪
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৫
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৬
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
৯
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১০
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
১১
মোবাইল ব্যাংকিং এ প্রতারণা এড়াতে নতুন পিন সুরক্ষাব্যবস্থা
তথ্য-প্রযুক্তি -
১২
ডেমো নিউজ
সারাবাংলা -
১৩
ক্লাউড কম্পিউটিং খাতে তরুণদের কর্মসংস্থানের বিশাল সুযোগ
তথ্য-প্রযুক্তি -
১৪
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৫
ডেঙ্গু জ্বরের লক্ষণ ও বাসায় তাৎক্ষণিক করণীয় পদক্ষেপ
স্বাস্থ্য
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন