ফেলে যাওয়া ব্যাগে মিলল ৭ কোটি টাকার স্বর্ণ
গণমাধ্যম ডেক্স
মেহেরপুর জেলার সীমান্তে ৭ কোটি ৩৫ লাখ টাকা মূল্যের ৩ কেজি ৯৪১ গ্রাম ওজনের ৩২টি স্বর্ণের বারসহ দুই ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (১ নভেম্বর) দুপুরে মুজিবনগর উপজেলার নাজিরাকোনা সীমান্তের নাগারবিল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)।
আটকরা হলেন- মুজিবনগর উপজেলার সোনাপুর নতুনপাড়া গ্রামের আবু বক্করের ছেলে মো. আসাদুল (৫০) এবং একই গ্রামের মাদারের ছেলে মো. জুয়েল হোসেন (৩০)।
বিজিবি সূত্রে জানা গেছে, নাজিরাকোনা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১১০ থেকে আনুমানিক ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নাগারবিল এলাকা দিয়ে স্বর্ণের একটি চালান পাচারের চেষ্টা হতে পারে- এমন তথ্যের ভিত্তিতে রোববার দুপুরে বিজিবির একটি টহলদল ওই এলাকায় আগে থেকেই অবস্থান নেয়।
একপর্যায়ে একটি ব্যাগ নিয়ে দুই ব্যক্তিকে সীমান্তের দিকে যেতে দেখে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করেন। এ সময় তারা ব্যাগটি ফেলে পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা ধাওয়া করে দুজনকে আটক করেন। পরে স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে ফেলে যাওয়া ব্যাগটি তল্লাশি করে ৩২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
বিজিবির দেওয়া তথ্য অনুযায়ী, উদ্ধার করা ৩২টি স্বর্ণের বারের মোট ওজন ৩ কেজি ৯৪১ গ্রাম। এসব স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৭ কোটি ৩৫ লাখ ১৯ হাজার ৩৫৫ টাকা।
চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) পরিচালক ও অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সীমান্ত দিয়ে স্বর্ণ চোরাচালানের চেষ্টা ব্যর্থ করা হয়েছে। অভিযানে ৩২টি স্বর্ণের বারসহ দুই পাচারকারীকে আটক করা সম্ভব হয়েছে। সীমান্ত এলাকায় স্বর্ণ চোরাচালান, মাদক পাচারসহ সব ধরনের অপরাধ দমনে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। দেশের সীমান্ত সুরক্ষা এবং চোরাচালানমুক্ত সীমান্ত নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, আটক দুই ব্যক্তিকে মুজিবনগর থানায় হস্তান্তর এবং উদ্ধার করা স্বর্ণ মেহেরপুর ট্রেজারি অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।
সূত্র: কালবেলা
জাতীয় বিভাগের আরও খবর
-
১
পুলিশের ব্যবহার করা শটগান পাওয়া গেলো ড্রেনে
সারাবাংলা -
২
১০ বছর পর জবিতে জেমস, গানে মাতালেন শিক্ষার্থীদের
জাতীয় -
৩
ক্ষমতাসীনেরা মধ্যবর্তী নির্বাচনে জেতে না, তবে আমরা জোর চেষ্টা চালাচ্ছি: ট্রাম্প
জাতীয় -
৪
মক্কা প্যাক্টে যোগ দেওয়ার কথা কেন ভাবছে সিরিয়া
আন্তর্জাতিক -
৫
পরীক্ষার কেন্দ্র থেকে শিক্ষার্থীকে বের করে দেওয়ার পর স্কুলের পেছনে বিস্ফোরণ
সারাবাংলা -
৬
ফিফপ্রো বিশ্ব একাদশের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ, রোনালদোসহ জায়গা পেলেন যারা
জাতীয় -
৭
মধ্যবর্তী নির্বাচনের আগে জরিপে বড় ব্যবধানে এগিয়ে ডেমোক্র্যাটরা
জাতীয় -
৮
রাতে গ্যাসের দাম বাড়ানোর ঘোষণা, আওয়ামী লীগের পথেই হাঁটছে সরকার: এনসিপি
জাতীয় -
৯
মঙ্গলবার পুনরায় ক্লাসে ফিরছেন চুয়েটের শিক্ষার্থীরা
সারাবাংলা -
১০
২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, মন্ত্রিসভায় অনুমোদন
জাতীয় -
১১
দিনাজপুরে ইউপি চেয়ারম্যান আটক
জাতীয় -
১২
দলীয় নেতার সমর্থন হারানোর দিনই আল–সাইয়েদের তহবিলে রেকর্ড অর্থ
জাতীয় -
১৩
জগন্নাথ বিশ্ববিদ্যালয়: নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে জড়িত অভিযোগে প্রাক্তন ছাত্রকে মারধর করে পুলিশে দিল ছাত্রদল
জাতীয় -
১৪
মজুরি বাড়ানোর দাবিতে আজও পোশাক শ্রমিকদের বিক্ষোভ
জাতীয় -
১৫
বিক্ষোভ-ভাঙচুর, ৩য় দিনে ৪ শতাধিক কারখানায় ছুটি
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৪
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
৯
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১০
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
১১
ডেমো নিউজ
সারাবাংলা -
১২
মোবাইল ব্যাংকিং এ প্রতারণা এড়াতে নতুন পিন সুরক্ষাব্যবস্থা
তথ্য-প্রযুক্তি -
১৩
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৪
ক্লাউড কম্পিউটিং খাতে তরুণদের কর্মসংস্থানের বিশাল সুযোগ
তথ্য-প্রযুক্তি -
১৫
ডেঙ্গু জ্বরের লক্ষণ ও বাসায় তাৎক্ষণিক করণীয় পদক্ষেপ
স্বাস্থ্য
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন