বাগেরহাট যাচ্ছেন প্রধানমন্ত্রী, অফিসার্স ফোরামের শুভেচ্ছা
গণমাধ্যম ডেক্স
প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাট সফরকে কেন্দ্র করে সমগ্র জেলাজুড়ে সাধারণ মানুষের মাঝে ব্যাপক উদ্দীপনা ও উচ্ছ্বাস দেখা দিয়েছে। এ সফরকে ঘিরে দীর্ঘদিনের উন্নয়নবঞ্চিত বাগেরহাটে অর্থনৈতিক অগ্রগতির নতুন সম্ভাবনা তৈরি হয়েছে বলে মনে করছে জেলা বিসিএস অফিসার্স ফোরাম।
সংগঠনটির সভাপতি এবং বাগেরহাট মেডিকেল ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সাবেক সচিব ড. মো. ফরিদুল ইসলাম বাবলু এই সফরের আগে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন।
রিজিকের ফয়সালা হয় আসমানে
ড. মো. ফরিদুল ইসলাম বলেন, ঐতিহ্যগতভাবেই সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সিলেটের হযরত শাহজালালের (র.) মাজার জিয়ারতের মাধ্যমে তার নির্বাচনী প্রচারণা শুরু করতেন এবং বাগেরহাটের হযরত খানজাহান আলীর (র.) মাজার জিয়ারত করতেন। প্রধানমন্ত্রী তারেক রহমানও একই ধারাবাহিকতায় সিলেটে মাজার জিয়ারতের মাধ্যমে প্রচারণা শুরু করেন এবং খুলনা সফরকালে হযরত খানজাহান আলীর (র.) মাজার জিয়ারত করেন।
তিনি আরও উল্লেখ করেন, প্রধানমন্ত্রী সম্প্রতি খুলনায় নৌবাহিনীর একটি কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি মোংলা বন্দরের উন্নয়ন ও ইপিজেডের প্লট পরিদর্শন করেন। সে সময় ব্যস্ততার কারণে মাজার জিয়ারত করতে না পারায় স্বল্প সময়ের ব্যবধানে তিনি পুনরায় বাগেরহাট ও খুলনায় কর্মসূচি গ্রহণ করেছেন, যেখানে তিনি হযরত খানজাহান আলীর (র.) মাজার জিয়ারত করবেন এবং কাটাখালী এলাকায় আয়োজিত একটি সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখবেন।
ড. ফরিদুল ইসলাম বাবলু আশাবাদ ব্যক্ত করেন যে, মোংলা বন্দর উন্নয়ন ও আঞ্চলিক অর্থনৈতিক সম্ভাবনাকে কাজে লাগিয়ে বাগেরহাটের ব্যাপক উন্নয়ন সাধিত হবে। প্রধানমন্ত্রীর এ সফর উপলক্ষে তিনি প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে বাগেরহাটের সামগ্রিক উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এছাড়া, প্রধানমন্ত্রীর এই গুরুত্বপূর্ণ কর্মসূচির সমন্বয়কের দায়িত্ব পালন করা বাগেরহাটের জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেনকে শুভেচ্ছা জানান ড. মো. ফরিদুল ইসলাম বাবলু। তিনি সমন্বয়ক হিসেবে শেখ জাকির হোসেনের প্রচেষ্টার প্রশংসা করেন এবং প্রধানমন্ত্রীর এই কর্মসূচির সর্বাঙ্গীন সফলতা কামনা করেন।
সূত্র: নতুন আরএসএস সোর্স
জাতীয় বিভাগের আরও খবর
-
১
বাংলাদেশের মতো স্কোয়াডের গভীরতা আমাদের নেই: ভুটানের কোচ
খেলাধুলা -
২
রিজিকের ফয়সালা হয় আসমানে
জাতীয় -
৩
ফুডপ্যান্ডার ডেলিভারি পার্টনারদের জন্য বিশেষ মোবাইল প্যাকেজ এনেছে বাংলালিংক
জাতীয় -
৪
চট্টগ্রামে এলজিইডি ও ভূমি অফিসের সামনে পেট্রোলবোমা নিক্ষেপ
জাতীয় -
৫
হামের টিকা আমদানি না করার কারণ জানতে চায় সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
জাতীয় -
৬
আমির হোসেন আমু, শাজাহান খান, দীপু মনিসহ ৭ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন
জাতীয় -
৭
বাংলাদেশে সাশ্রয়ী ও সহজলভ্য কার্ডিয়াক রিহ্যাবিলিটেশনের লক্ষ্যে ACROSS-BD স্টেকহোল্ডার সভা
জাতীয় -
৮
ক্যালিফোর্নিয়ায় ১৫১ বছর পর লাতিনো গভর্নর বেসেরা, চ্যালেঞ্জ কতটা সামাল দিতে পারবেন
জাতীয় -
৯
শিক্ষা-স্বাস্থ্য-পরিচ্ছন্নতা খাতকে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে: ত্রাণমন্ত্রী দুলু
জাতীয় -
১০
আন্তর্জাতিক শ্রমবাজার সমৃদ্ধিতে বাউবি হতে পারে একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান
জাতীয় -
১১
ট্রাম্পের দলের ঐতিহাসিক ভরাডুবির নেপথ্যে
জাতীয় -
১২
ঢাবির ভাস্কর্য বিভাগের চেয়ারম্যান হিসেবে কাওসার হাসানের নিয়োগ প্রশ্নে রুল
জাতীয় -
১৩
চট্টগ্রামে এলজিইডি ও ভূমি কার্যালয় লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপ
জাতীয় -
১৪
স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে ব্যাগ ছিনতাই
জাতীয় -
১৫
বদলি ইব্রাহিমের গোলে ভুটানকে হারাল বাংলাদেশ
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৪
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
৯
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
১০
তৎপরতা নাই ট্রাফিক পুলিশের: নগরজুড়ে চরম যানজট
রাজধানী -
১১
আরসিবিসির বিরুদ্ধে রিজার্ভ চুরি নিয়ে মামলা চলবে: মার্কিন আদালত
আইন-আদালত -
১২
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৩
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১৪
Test Sports News 3
খেলা -
১৫
ডেমো নিউজ
সারাবাংলা
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন