বাবরকে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার একাডেমিতে পাঠানোর পরামর্শ ইউসুফের
গণমাধ্যম ডেক্স
ক্রিকেটে ফর্ম হারানো নতুন কিছু নয়। বড় বড় ব্যাটসম্যানও কখনো কখনো রান খুঁজে পান না। কিন্তু সেই রানখরা যখন দীর্ঘ হয়, তখন সমস্যাটা শুধু স্কোরকার্ডে আটকে থাকে না। ঢুকে পড়ে মনের ভেতরেও। আত্মবিশ্বাসে ধরে ফাটল। বাবর আজমের এখন সেই দশা।
ঘরের মাঠে সদ্য শেষ হওয়া ত্রিদেশীয় ওয়ানডে সিরিজটা একেবারেই ভালো কাটেনি পাকিস্তানের অভিজ্ঞ ব্যাটসম্যানের। পাঁচ ম্যাচে ২৩.৬০ গড় ও ৭৪.২১ স্ট্রাইক রেটে করেছেন মাত্র ১১৮ রান। সর্বোচ্চ ৪৫, শ্রীলঙ্কার বিপক্ষে প্রাথমিক পর্বের প্রথম দেখায়। কোনো ফিফটি নেই। ফাইনালে তো রানের খাতাই খুলতে পারেননি। অফ স্টাম্পের বাইরের বল তাড়া করতে গিয়ে চতুর্থ স্লিপে ক্যাচ দিয়ে ফিরেছেন।
পাকিস্তান অবশ্য ফাইনাল জিতেছে। ফাখর জামানের সেঞ্চুরি এবং সাদ বেগ ও আরাফাত মিনহাসের পঞ্চাশ ছোঁয়া ইনিংসে ৩২৬ রানের লক্ষ্য পেরিয়েছে ৩ উইকেটে। কিন্তু দলের শিরোপা জয়ের আনন্দের মধ্যেও বাবরের ব্যাটিং নিয়ে দুশ্চিন্তা কমেনি।
এই দুশ্চিন্তার মধ্যেই বাবরকে নিয়ে নতুন এক পরামর্শ দিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক মোহাম্মদ ইউসুফ। তবে তাঁর পরামর্শটা একটু অন্য রকম। বাবরকে আপাতত ঘরোয়া ক্রিকেটে না পাঠিয়ে ইংল্যান্ড কিংবা অস্ট্রেলিয়ার কোনো ক্রিকেট একাডেমিতে বিশেষায়িত ব্যাটিং কোচিং করানোর পক্ষে তিনি।

রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নিজের মতামত জানিয়ে ইউসুফ লিখেছেন, ‘আমার মনে হয় না, বাবর আজমের টেকনিক্যাল সমস্যাগুলো বিশেষায়িত কোচিংয়ের মাধ্যমে ঠিক না করা পর্যন্ত প্রথম শ্রেণির ক্রিকেট খেলা উচিত। ঘরোয়া ক্রিকেটে সংগ্রাম করলে তার আত্মবিশ্বাস ও ক্যারিয়ার আরও ক্ষতিগ্রস্ত হতে পারে।’
কথাটা শুধু পরামর্শ দিয়েই শেষ করেননি ইউসুফ। কোথায় যেতে হবে, সেটাও বলেছেন, ‘তাকে ইংল্যান্ড বা অস্ট্রেলিয়ার কোনো একাডেমিতে পাঠান। সে এখনো পাকিস্তানের সেরা খেলোয়াড়। সঠিক দিকনির্দেশনা ও সামান্য চেষ্টা পেলে সে আবার নিজের সেরা অবস্থায় ফিরতে পারবে।’
ইউসুফের কথায় একটা পুরোনো আক্ষেপও আছে। এবার তাই একটু জোর দিয়েই লিখেছেন, ‘চার বছর আগে আমি একই কথা বলেছিলাম, কেউ শোনেনি। দয়া করে এবার শুনুন।’

কিন্তু বাবর তো এরই মধ্যে ঘরোয়া ক্রিকেটে ফেরার প্রস্তুতি নিয়ে ফেলেছেন। ৩২ বছর বয়সী এই ব্যাটসম্যানকে কায়েদ-ই-আজম ট্রফির জন্য লাহোর হোয়াইটস দলে রাখা হয়েছে। আগামী ৩ নভেম্বর ইসলামাবাদে শুরু হবে টুর্নামেন্টটি। সেখানে তাঁর প্রতিপক্ষ শাহিন শাহ আফ্রিদির নেতৃত্বাধীন এফএটিএ।
এদিকে ৯ নভেম্বর থেকে শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্টের সিরিজও খেলবে পাকিস্তান। জাতীয় দলের ব্যস্ত সূচির আগে বাবরের ব্যাটিংয়ে ছন্দ ফেরানো তাই জরুরি।
প্রায় ১৭ হাজার আন্তর্জাতিক রান করা ইউসুফ জানেন, একজন ব্যাটসম্যানের কাছে টেকনিক কতটা গুরুত্বপূর্ণ। বাবরের সামর্থ্য নিয়েও তাঁর সংশয় নেই। বরং সঠিক পরিচর্যা পেলে বাবর আবারও সেরা হয়ে উঠতে পারেন, সেই বিশ্বাসই রেখেছেন তিনি।
প্রশ্ন শুধু একটাই, বাবরের জন্য এখন কোন পথটা ভালো? ঘরোয়া ক্রিকেটের প্রতিযোগিতায় নিজেকে প্রমাণ করা, নাকি একটু থেমে টেকনিকের ভুলগুলো শুধরে নেওয়া?
সূত্র: প্রথম আলো
জাতীয় বিভাগের আরও খবর
-
১
ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে আইপিএলে খেলার পথ খুঁজছেন আমির?
খেলাধুলা -
২
চট্টগ্রামে লেগুনার সিটের নিচে মিলল এলজি-কার্তুজ
জাতীয় -
৩
ইয়ামালের নাম নিয়ে চমকপ্রদ তথ্য দিলেন তার বাবা
জাতীয় -
৪
দুই দফায় বিক্ষোভ চেষ্টা, গ্রেপ্তার ২৯
জাতীয় -
৫
সরিষাবাড়ী পৌরসভার উন্নয়ন প্রকল্পে দুর্নীতির অভিযোগ, দুদকের অভিযান
জাতীয় -
৬
ইনডিপেনডেন্ট টেলিভিশনের প্রধান সম্পাদক ও তাঁর স্বার্থসংশ্লিষ্ট ৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ
জাতীয় -
৭
ই-সিমের সঙ্গে প্রচলিত সিমের পার্থক্য কী
জাতীয় -
৮
ট্রাক্টর নিয়ে পুরোনো বাণিজ্য মেলার মাঠে শেকৃবি শিক্ষার্থীরা, অস্থায়ী স্থাপনা ভাংচুর
জাতীয় -
৯
বেআইনিভাবে ১৭৪ ভবনের নকশা অনুমোদন করেন সাবেক মেয়র তোফাইল
জাতীয় -
১০
হিলি সীমান্তে ১৪৯ বোতল ভারতীয় ফায়ার ড্রিল সিরাপ জব্দ
জাতীয় -
১১
পকেটে মোবাইল রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, কী বলছেন চিকিৎসকেরা
জাতীয় -
১২
হ্যালোইনে দুর্ঘটনার শিকার ‘হিট’ নির্মাতা, গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে
জাতীয় -
১৩
গাইবান্ধায় দ্রুতগামী ট্রাক চাপায় নিহত ১
জাতীয় -
১৪
এআই জোয়ারে ‘গুগল ট্রান্সলেট’ কি বন্ধ হয়ে যাচ্ছে?
জাতীয় -
১৫
‘হুবহু কাশ্মীরের মতো’: বিষাক্ত মার্বেল বর্জ্যের স্তূপ যেভাবে হলো জনপ্রিয় পর্যটন কেন্দ্র!
আন্তর্জাতিক
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৪
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৫
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৬
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
৯
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১০
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
১১
ডেমো নিউজ
সারাবাংলা -
১২
মোবাইল ব্যাংকিং এ প্রতারণা এড়াতে নতুন পিন সুরক্ষাব্যবস্থা
তথ্য-প্রযুক্তি -
১৩
ক্লাউড কম্পিউটিং খাতে তরুণদের কর্মসংস্থানের বিশাল সুযোগ
তথ্য-প্রযুক্তি -
১৪
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৫
ডেঙ্গু জ্বরের লক্ষণ ও বাসায় তাৎক্ষণিক করণীয় পদক্ষেপ
স্বাস্থ্য
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন