ব্যাথা পেলে বরফ দেব না গরম সেঁক
গণমাধ্যম ডেক্স
খেলার সময় বা অন্য কোনোভাবে ব্যথা পেলে শরীরের কোনো অংশ ফুলে যায়। হাঁটা চলাফেরায় সমস্যা হয়। এ অবস্থায় কী করা উচিত? গরম সেঁক না ঠান্ডা বরফের পট্টি লাগাব? বুঝব কীভাবে কোনটায় উপকার বেশি পাব? এ বিষয়ে কয়েকটি পরামর্শ বিবেচনায় রাখা যেতে পারে।
সাধারণ ব্যথায় আমরা অনেক সময় গা লাগাই না। কিন্তু পরে দেখা যায় অসহ্য ব্যথা। তাই প্রথমেই বোঝার চেষ্টা করতে হবে ব্যথার মাত্রা কতটা। যদি আঘাত বেশি হয়, তাহলে ব্যথার স্থানে দ্রুত বরফের পট্টি দিতে হবে। একে বলে 'ক্রায়ো থেরাপি' বা 'কোল্ড থেরাপি'। হাতের কাছে বরফ না থাকলে ঠান্ডা পানিতে এক টুকরো কাপড় ভিজিয়ে আঘাতপ্রাপ্ত স্থানে লাগাতে হবে।
এ ক্ষেত্রে খুব পরিচিত পদ্ধতি হলো 'রাইস সিকোয়েন্স'। ইংরেজি এই শব্দের প্রতিটি অক্ষর দিয়ে গঠিত শব্দগুলো হলো, রেস্ট (বিশ্রাম), আইস (বরফ), কম্প্রেশন (চাপ) ও এলিভেশন (অবস্থার উন্নতি)। অর্থাৎ আঘাতের মাত্রা বেশি হলে হাঁটা-চলাফেরা না করে ব্যথার স্থানে বরফ-ঠান্ডা পট্টি চেপে রেখে অবস্থার উন্নতি ঘটানোর ব্যবস্থা নিতে হবে। যদিও দুই তিন দিন পর এর ফলপ্রসূতা আর থাকে না, তখন হালকা ব্যায়ামে উপকার পাওয়া যায়।
প্রথমেই বোঝার চেষ্টা করতে হবে ব্যথার মাত্রা কতটা। যদি আঘাত বেশি হয়, তাহলে ব্যথার স্থানে দ্রুত বরফের পট্টি দিতে হবে। একে বলে ক্রায়ো থেরাপি বা কোল্ড থেরাপি।
ব্যায়াম বা খেলাধুলার সময় ব্যথা পেলে কখনো হয়তো প্রথমে তেমন কিছু মনে হয় না, কিন্তু পরে আঘাতপ্রাপ্ত স্থানের পেশি ফুলে ওঠে ও ব্যথা তীব্রতর হয়। একে বলা হয় 'বিলম্বিত পেশি পীড়া' (ডিলেইড অনসেট মাসল সোরনেস)। এ রকম হলে ঠান্ডা-গরম-দুই ধরনের পদ্ধতিই প্রয়োগ করা যেতে পারে। ক্ষেত্রবিশেষে এর উপকারিতা পাওয়া যায়। তবে বৈজ্ঞানিক গবেষণায় এ ধরনের চিকিৎসার ফলপ্রসূতা খুব বেশি পাওয়া যায়নি এবং এর সুফল সম্পর্কে বিশেষজ্ঞ চিকিৎসকেরা সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি।

১০০ জন ব্যক্তির তুলনামূলক স্বাস্থ্য উপযুক্ততা (ফিটনেস) যাচাই করা হয়। ব্যায়ামের সময় ব্যথা পেয়েছেন এমন ব্যক্তিদের পেশির ক্ষত ও ব্যথা কমানোর জন্য ৫০ জনকে ১৫ মিনিট পর ঠান্ডা বা গরম সেঁকের চিকিৎসা প্রয়োগ ও বাকি ৫০ জনকে কোনো চিকিৎসাই দেওয়া হয়নি। গবেষকেরা দেখেছেন, ঠান্ডা বা গরম দুই প্রক্রিয়ায়ই উপকার পাওয়া গেছে, তবে ব্যথা পাওয়ার সঙ্গে সঙ্গে বা ২৪ ঘণ্টা পর যাঁদের ঠান্ডা পট্টি দেওয়া হয়েছে, তাঁরা বেশি উপকার পেয়েছেন। এ বিষয়ে দ্য জার্নাল অব স্ট্রেন্থ অ্যান্ড কনডিশনিং রিসার্চে গবেষণাপত্র প্রকাশিত হয়েছে (সূত্র: দ্য নিউইয়র্ক টাইমস, ৭ নভেম্বর ২০১৫)।
তবে মনে রাখা দরকার, ব্যথায় হাড়ে চিড় ধরতে পারে, সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
সূত্র: প্রথম আলো
জাতীয় বিভাগের আরও খবর
-
১
অ্যাপ চালু করছে পেটল্যাব, ঘরে বসেই মিলবে প্রাণীর চিকিৎসা
জাতীয় -
২
এইচএসসির ফল জানতে এবার এসএমএস পাঠাতে হবে নতুন নম্বরে
জাতীয় -
৩
বিশ্ববাজারে ছয় মাসের মধ্যে সর্বোচ্চ জ্বালানি তেলের দাম
জাতীয় -
৪
প্রকাশ করা হল ব্যালন ডি’অরের পয়েন্ট, এমবাপের চেয়ে অল্প ব্যবধানেই এগিয়ে কেন
জাতীয় -
৫
হরমুজে ২৭ ভারতীয় নাবিকবাহী ট্যাংকারে মাইন হামলা
আন্তর্জাতিক -
৬
হ্যালোইনে ঘরে বসেই দেখতে পারেন এই ১০ হরর সিনেমা
জাতীয় -
৭
হরমুজের কাছে হামলার শিকার জাহাজে আগুন, ২৫ নাবিককে উদ্ধার করল ওমান
জাতীয় -
৮
এইচএসসিতে চট্টগ্রাম বোর্ডে ১৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার
জাতীয় -
৯
এমপি আজিজের দলীয় পদ থাকবে কিনা, সিদ্ধান্ত নেবে কেন্দ্র
সারাবাংলা -
১০
রোনালদোকে উপেক্ষা করে মেসির কাছে ছুটেছিলেন প্যাট্রিক স্টুয়ার্ট, কেন?
খেলাধুলা -
১১
পেনাল্টিতে গেলে আর্জেন্টিনাই ২০২৬ বিশ্বকাপ জিততো: মার্টিনেজ
খেলাধুলা -
১২
যুক্তরাষ্ট্র-জাপান-দক্ষিণ কোরিয়ার আর্কটিক সহযোগিতা চুক্তি সই
জাতীয় -
১৩
নাঈমের লড়াকু ফিফটি, ক্যারিবীয়দের ১৭০ রানের লক্ষ্য দিল বাংলাদেশ
জাতীয় -
১৪
একঝলক (৩১ অক্টোবর ২০২৬)
জাতীয় -
১৫
কাপ্তাই হ্রদের শান্ত জলে ক্লান্তি বিসর্জন
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৪
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৫
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৬
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
৯
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১০
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
১১
মোবাইল ব্যাংকিং এ প্রতারণা এড়াতে নতুন পিন সুরক্ষাব্যবস্থা
তথ্য-প্রযুক্তি -
১২
ডেমো নিউজ
সারাবাংলা -
১৩
ক্লাউড কম্পিউটিং খাতে তরুণদের কর্মসংস্থানের বিশাল সুযোগ
তথ্য-প্রযুক্তি -
১৪
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৫
ডেঙ্গু জ্বরের লক্ষণ ও বাসায় তাৎক্ষণিক করণীয় পদক্ষেপ
স্বাস্থ্য
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন