বিরোধী দলের চরিত্রহনন না করে ব্যর্থতা সামলান: সরকারের উদ্দেশে জামায়াত আমির
গণমাধ্যম ডেক্স
ব্যর্থতা, অযোগ্যতা, অদক্ষতা চাপা দেওয়ার জন্য এখন বিরোধী দলকে অপপ্রচারের লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।
সরকারকে উদ্দেশ করে জামায়াত আমির বলেন, ‘বিরোধী দলের চরিত্রহনন বাদ দিয়ে আপনাদের ব্যর্থতা সমাধানের চেষ্টা করুন। যদি তা করেন, যদি মানুষের দুঃখ-দুর্দশা দূর হয়, মানুষ আপনাদের সমর্থন করবে। আর যদি মনে করেন যে অতীতের মতো স্বৈরাচারী কায়দায় প্রতিবাদী কণ্ঠকে দমিয়ে দেবেন, স্তব্ধ করে দেবেন, তাহলে আপনাদের দুঃসংবাদ দিচ্ছি, এটি বাংলাদেশে আর হবে না।’
আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এক ব্রিফিংয়ে শফিকুর রহমান এ কথা বলেন। এক মাস কারাভোগ শেষে মেজর (অব.) আখতারুজ্জামানের কারাগার থেকে জামিনে মুক্তি পাওয়া উপলক্ষে সেখানে এক সংবর্ধনার আয়োজন করে জামায়াত।
জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেন, ‘আমরা সংসদের ভেতরেও বলেছি, এই বসন্তের কোকিল যারা এসেছে কুহু কুহু করতে, বসন্তকাল পরে ওদের আর দেখা পাবেন না। আপনাদের যখন গ্রীষ্মকাল কিংবা বর্ষাকাল আসবে তখন এদের আর খুঁজে পাবেন না। আপনাদের ফেলে রেখে ওরা পালিয়ে যাবে।’
ব্রিফিংয়ে জামায়াতের আমির শফিকুর রহমান বলেন, গত ১ অক্টোবর জামায়াতের ৩৪ জন সংসদ সদস্য ও তাঁদের পরিবারের সদস্যরা ওমরাহ শেষে দেশে ফেরার পর লাগেজ পেতে তিন ঘণ্টা অপেক্ষা করতে হয়েছিল। লাগেজের একটি অংশ আসার পরও জমজমের পানিসহ অন্য মালামাল না পাওয়ায় আখতারুজ্জামান প্রতিবাদ করেন।
শফিকুর রহমানের দাবি, প্রতিবাদের সময় আখতারুজ্জামান কারও গায়ে হাত দেননি। কিন্তু তাঁর বিরুদ্ধে সরকারি কাজে বাধা ও কর্মকর্তার গায়ে হাত দেওয়ার অভিযোগে মিথ্যা মামলা করা হয়।
রিমান্ডে জামায়াতের অভ্যন্তরীণ বিষয়ে প্রশ্ন
বিমানবন্দরে প্রবাসীদের ভোগান্তি ও অব্যবস্থাপনা নিয়ে প্রতিবাদ করায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে অভিযোগ করেছেন মেজর (অব.) আখতারুজ্জামান। গ্রেপ্তারের বিষয়ে আপত্তি নেই উল্লেখ করে আখতারুজ্জামান বলেন, ‘আমার প্রশ্ন হলো, আমাকে রিমান্ডে নিলা কেন? রিমান্ডে নিয়ে তুমি আমার চোখ বাঁধলা কেন? আর চোখ বেঁধে তুমি আমাকে জামায়াতের সম্বন্ধে বিভিন্ন প্রশ্ন কেন করলা?’
একটি রাজনৈতিক দলের অভ্যন্তরীণ তথ্য জানার দায়িত্ব গোয়েন্দা পুলিশের আছে কি না, সে প্রশ্নও তোলেন জামায়াতের এই নেতা। তিনি বলেন, ‘তুমি পুলিশ হয়ে, ডিবি হয়ে একটি রাজনৈতিক দলের ভেতরের খবর জানার ন্যক্কারজনক সাহস কোথায় পাইলা? একটি রাজনৈতিক দলের নেতৃত্ব কীভাবে চলে, কী করে না করে সেই প্রশ্ন করার অধিকার বাংলাদেশের পুলিশকে কে দিয়েছে?’
তাঁর জেলে যাওয়ার মাধ্যমে বর্তমান সরকারের নগ্ন আক্রোশ, প্রতিহিংসার কথা বেরিয়ে আসছে বলেও মন্তব্য করেন আখতারুজ্জামান।
ব্রিফিংয়ে জামায়াতের কেন্দ্রীয়, ঢাকা মহানগরসহ বিভিন্ন ইউনিটের নেতারা উপস্থিত ছিলেন।
সূত্র: প্রথম আলো
জাতীয় বিভাগের আরও খবর
-
১
সংবিধান সংশোধনে তাড়াহুড়া নয়, ঐক্য ও অন্তর্ভুক্তির তাগিদ
জাতীয় -
২
বেশি সার ব্যবহারে লাগাম, ঝিনাইদহে চালু হচ্ছে সার কার্ড
জাতীয় -
৩
বুধবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
জাতীয় -
৪
ফিনিশ লাইনের ২ মাইল আগে থেমে গেল র্যাচেলের জীবন
জাতীয় -
৫
ইউক্রেনের হাসপাতাল ও বিদ্যুৎকেন্দ্রে রাশিয়ার হামলা
জাতীয় -
৬
আজ সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
জাতীয় -
৭
ইস্পাহানি বেকারি ফ্রেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন অভিনেতা আরিফিন শুভ
জাতীয় -
৮
মহেশপুরে ধানক্ষেতে পড়েছিল নারীর মরদেহ
জাতীয় -
৯
গোপালগঞ্জে ইয়াবা-গাঁজাসহ মাদককারবারি গ্রেপ্তার
জাতীয় -
১০
যুবদল নেতা হত্যা ও ডাকাতির মামলায় মাগুরা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গ্রেপ্তার
জাতীয় -
১১
তিয়াত্তরের নির্বাচন থেকেই দেশে গণতন্ত্র নষ্টের শুরু
জাতীয় -
১২
বিছানাকান্দি থেকে লক্ষণছড়ার পথে হেঁটে চলা
জাতীয় -
১৩
বোরকা ও হেলমেট পরে পোশাক শ্রমিকদের আন্দোলনে কারা, জানালেন এসপি
সারাবাংলা -
১৪
সন্তান প্রসবের পরই মৃত্যু, তবুও ৭ ঘণ্টা স্যালাইন লাগিয়ে রাখার অভিযোগ
জাতীয় -
১৫
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভা
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৪
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৫
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৬
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
৯
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১০
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
১১
ডেমো নিউজ
সারাবাংলা -
১২
মোবাইল ব্যাংকিং এ প্রতারণা এড়াতে নতুন পিন সুরক্ষাব্যবস্থা
তথ্য-প্রযুক্তি -
১৩
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৪
ক্লাউড কম্পিউটিং খাতে তরুণদের কর্মসংস্থানের বিশাল সুযোগ
তথ্য-প্রযুক্তি -
১৫
ডেঙ্গু জ্বরের লক্ষণ ও বাসায় তাৎক্ষণিক করণীয় পদক্ষেপ
স্বাস্থ্য
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন