|
| |
শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

বিশ্ববিদ্যালয়ের নামে ভুয়া ওয়েবসাইট, চাকরির বিজ্ঞপ্তি–পরীক্ষা–নিয়োগ আদেশ সবই হলো

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ২৯ অক্টোবর, ২০২৬, ১২:২৫ পিএম
২৫০ পঠিত
বিশ্ববিদ্যালয়ের নামে ভুয়া ওয়েবসাইট, চাকরির বিজ্ঞপ্তি–পরীক্ষা–নিয়োগ আদেশ সবই হলো
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
এসআরবি-১৩ জানায়, আবদুস সালামের বিরুদ্ধে বিমার নামে অর্থ হাতিয়ে নেওয়া এবং টিউবওয়েল স্থাপনের কথা বলে টাকা আত্মসাতেরও অভিযোগও রয়েছে।

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের আদলে একটি ওয়েবসাইট তৈরি করা হয়। এরপর সেখানে প্রকাশ করা হয় নিয়োগ বিজ্ঞপ্তি। নেওয়া হয় লিখিত ও মৌখিক পরীক্ষা। জারি করা হয় চূড়ান্ত নিয়োগের ভুয়া অফিস আদেশও। এভাবে চাকরি দেওয়ার নাম করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। চক্রটির মূল হোতাকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ (এসআরবি-১৩)।

গ্রেপ্তার ওই ব্যক্তির নাম মো. আবদুস সালাম (৪৪)। আজ বৃহস্পতিবার ভোরে রংপুর মহানগরীর আইডিয়াল মোড়ের শান্তিধারা এলাকার একটি ভাড়া বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি একটি দাখিল মাদ্রাসার সাবেক সুপারিনটেনডেন্ট।

এসআরবি-১৩-এর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আবদুস সালামের নেতৃত্বে একটি চক্র কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের আদলে ভুয়া ওয়েবসাইট তৈরি করে বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। বিজ্ঞপ্তি দেখে চাকরির জন্য আবেদন করেন অনেকে। তাঁদের মধ্য থেকে প্রায় ১০০ জনকে নিয়ে রংপুরের একটি কমিউনিটি সেন্টারে লিখিত পরীক্ষা নেওয়া হয়। পরে রাজশাহীতে তাঁদের মৌখিক পরীক্ষাও হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২০২৪ সালের ৩ ডিসেম্বর বিভিন্ন পদে ৪২ জনকে চূড়ান্তভাবে নিয়োগ দেওয়ার ভুয়া অফিস আদেশ প্রকাশ করে চক্রটি। চাকরিপ্রার্থীদের কাছ থেকে এভাবে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়া হয়। বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নজরে এলে ভুয়া ওয়েবসাইট বন্ধের ব্যবস্থা নিতে কুড়িগ্রাম সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

এ ছাড়া এ ঘটনায় প্রতারিত চাকরিপ্রার্থীদের একজন মো. ফরহাদুল ইসলাম মণ্ডল (২৯) ২৭ অক্টোবর পীরগঞ্জ থানায় মামলা করেন। ওই মামলায় আবদুস সালামকে প্রধান আসামি করা হয়।

এসআরবি-১৩ জানায়, আবদুস সালামের বিরুদ্ধে বিমার নামে বিভিন্ন নারীর কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়া এবং টিউবওয়েল স্থাপনের কথা বলে একাধিক পরিবারের টাকা আত্মসাতেরও অভিযোগও রয়েছে।

আবদুস সালামের কাছ থেকে একটি ল্যাপটপ, চাকরিপ্রার্থীদের দেওয়া বিভিন্ন ব্যাংকের চেকবইয়ের ফাঁকা পাতা ও চাকরি–সংক্রান্ত কাগজপত্র উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিকে ও উদ্ধার করা আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অনুসন্ধান চলছে বলে জানিয়েছে এসআরবি-১৩।

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. রাশেদুল ইসলাম প্রথম আলোকে বলেন, কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের আদলে একটি ওয়েবসাইট খুলে একটি প্রতারক চক্র নিয়োগ–বাণিজ্যের চেষ্টা করেছিল। এ বিষয়ে থানায় অভিযোগ করেছি। আজ একজন গ্রেপ্তার হয়েছেন বলে জানতে পেরেছি।

সূত্র: প্রথম আলো