ভিডিও ফুটেজে দেখা গেছে মুখোশধারীরা অনুপ্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
গণমাধ্যম ডেক্স
পোশাকশিল্প খাতে সাম্প্রতিক আন্দোলনের ভিডিও ফুটেজ পর্যালোচনা করে সেখানে সাধারণ শ্রমিক কিংবা শ্রমিকনেতাদের কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, মূলত কিছু মুখোশধারী লোকেরা এই আন্দোলনে অনুপ্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে।
আজ সোমবার বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। এর আগে সকালে পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ এবং বিকেলে শ্রমিকনেতাদের সঙ্গে পৃথক বৈঠক করেন তিনি।
ভিডিও ফুটেজের প্রসঙ্গ টেনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গত কয়েক দিনের আন্দোলনের ফুটেজ পর্যালোচনা করে দেখা গেছে, সেখানে শ্রমিক ও শ্রমিকনেতাদের কোনো সংযোগ নেই। মুখোশধারী ব্যক্তিরা এতে অনুপ্রবেশ করেছে, যারা দাবি আদায়ের সঙ্গে সংশ্লিষ্ট নয় এবং শ্রমিকও নয়, তারাই সড়কের আন্দোলনে নৈরাজ্য তৈরি করছে। তিনি বলেন, সড়ক-মহাসড়কে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নেবে।
পরিস্থিতির শিকার নিরীহ শ্রমিকদের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আন্দোলনের ঘটনায় যেসব সাধারণ শ্রমিক পরিস্থিতির শিকার হয়ে গ্রেপ্তার হয়েছেন, সরকার তাদের বিষয়টি বিশেষ বিবেচনায় দেখবে। পাশাপাশি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় যাঁরা আহত হয়েছেন, তাঁদের সুচিকিৎসার বিষয়েও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
শ্রমিকদের কারখানায় ফেরার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মজুরি বোর্ড গঠন হয়েছে। এবার আপনারা শিল্পে ফিরে যান, ঘরে ফিরে যান, উৎপাদনে ফিরে যান, কর্মস্থলে ফিরে যান। আপনাদের পক্ষ হয়ে এখন শ্রমিকনেতারা মজুরি বোর্ডের সভায় কথা বলবেন।’ তিনি আরও বলেন, মজুরি বোর্ড গঠনের পরও যারা ইচ্ছা করে সড়ক অবরোধ করে রাখছে, তারা কোনোভাবেই শ্রমিকদের বন্ধু হতে পারে না।
সংবাদ সম্মেলনে সম্মিলিত গার্মেন্টস ফেডারেশনের সাধারণ সম্পাদক ও মজুরি বোর্ডের সদস্য বাবুল আখতার বলেন, এবারের আন্দোলনে বহিরাগতরা কারখানায় ঢুকে জোর করে ছুটি দিতে বাধ্য করেছে। এর সঙ্গে বিভিন্ন সময়ে উচ্ছেদ হওয়া হকার, রাজনৈতিক ব্যক্তি এবং যাঁদের বকেয়া পাওনা ছিল, তাঁরা যুক্ত হয়েছে। তিনি শ্রমিকদের সতর্ক করে বলেন, ‘কারও উসকানিতে শিল্পের ক্ষতি হয়, এমন কোনো কাজ করবেন না।’ বাবুল আখতার বলেন, কেউ শ্রমিকদের ন্যূনতম মজুরি ২৭ হাজার টাকা বলছেন, কেউ ৩০ হাজার টাকা, কেউ ৩২ হাজার কেউ ৩৭ হাজার টাকা বলছেন। শ্রমিক প্রতিনিধিরা বসে একটি প্রস্তাব চূড়ান্ত করে মজুরি বোর্ডের প্রথম সভায় বিষয়টি তুলে ধরা হবে।
একই সংবাদ সম্মেলনে সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি নাজমা আকতারও শ্রমিকদের দ্রুত কাজে ফিরে যাওয়ার অনুরোধ জানান। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এবং শ্রমিকনেতা ও সংসদ সদস্য শিমুল বিশ্বাস উপস্থিত ছিলেন।
সূত্র: প্রথম আলো
জাতীয় বিভাগের আরও খবর
-
১
জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন বিষয়ে সরকার আন্তরিক
জাতীয় -
২
নিরাপত্তার শঙ্কায় মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত
জাতীয় -
৩
বৈশ্বিক উৎপাদনকেন্দ্র হতে চায় বাংলাদেশ: রাশেদ আল মাহমুদ তিতুমীর
জাতীয় -
৪
দি পল-সেলসোরা নেই, মেসির বিদায়ের পর আর্জেন্টিনার প্রথম দলে কারা আছেন
জাতীয় -
৫
ধস্তাধস্তির সময় পুলিশ কর্মকর্তার গুলিভর্তি পিস্তল উধাও, সন্ধান দিলে ৫০ হাজার টাকা পুরস্কার
সারাবাংলা -
৬
পল্লবীতে কুরিয়ার অফিসের সামনে জোড়া ককটেল বিস্ফোরণ, আহত ১
জাতীয় -
৭
আবেদন ছিল দুই কোটি টাকার, বড়দিনে তিন কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী
জাতীয় -
৮
ছেলের লাশ নিয়ে কঠিন বাস্তবতার মুখোমুখি বাবা, কেঁদে কেঁদে বললেন ‘মাফ করে দিলাম’
সারাবাংলা -
৯
বিদেশি বিনিয়োগকারীদের অনুকূলে অগ্রাধিকার শেয়ার ইস্যুর অনুমতি
জাতীয় -
১০
পুলিশের এএসআই নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ, দেখবেন যেভাবে
জাতীয় -
১১
একযোগে ৪ জেলায় নতুন পুলিশ সুপার, কে কোথায় দায়িত্বে
জাতীয় -
১২
সোমালিয়া থেকে সেনা প্রত্যাহার করছে উগান্ডা
জাতীয় -
১৩
বাংলাদেশ সোলার এক্সপোতে সোলারিকের অংশগ্রহণ
জাতীয় -
১৪
শেরপুরে পাগলা কুকুরের কামড়ে নারী-শিশুসহ আহত ৮০
জাতীয় -
১৫
জাপানে রবীন্দ্রনাথের স্মৃতির খোঁজে
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৪
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৫
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৬
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
৯
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১০
ডেমো নিউজ
সারাবাংলা -
১১
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
১২
মোবাইল ব্যাংকিং এ প্রতারণা এড়াতে নতুন পিন সুরক্ষাব্যবস্থা
তথ্য-প্রযুক্তি -
১৩
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৪
ক্লাউড কম্পিউটিং খাতে তরুণদের কর্মসংস্থানের বিশাল সুযোগ
তথ্য-প্রযুক্তি -
১৫
ডেঙ্গু জ্বরের লক্ষণ ও বাসায় তাৎক্ষণিক করণীয় পদক্ষেপ
স্বাস্থ্য
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন