|
| |
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

মক্কা অঞ্চলে হুতিদের ড্রোন ভূপাতিতের দাবি সৌদি জোটের

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৬ নভেম্বর, ২০২৬, ০৯:৫৮ পিএম
৩৭৫ পঠিত
মক্কা অঞ্চলে হুতিদের ড্রোন ভূপাতিতের দাবি সৌদি জোটের
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের সঙ্গে লড়াইরত সৌদি নেতৃত্বাধীন জোট মক্কা অঞ্চলে একটি ড্রোন প্রতিহত ও ধ্বংস করার দাবি করেছে। সৌদি আরবে হুতিদের ধারাবাহিক হামলার মধ্যে শুক্রবার (৬ নভেম্বর) এ তথ্য জানায় জোটটি। জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, ‘মক্ক...
ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের সঙ্গে লড়াইরত সৌদি নেতৃত্বাধীন জোট মক্কা অঞ্চলে একটি ড্রোন প্রতিহত ও ধ্বংস করার দাবি করেছে। সৌদি আরবে হুতিদের ধারাবাহিক হামলার মধ্যে শুক্রবার (৬ নভেম্বর) এ তথ্য জানায় জোটটি। জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, ‘মক্কা অঞ্চলে একটি ড্রোন প্রতিহত ও ধ্বংস করা হয়েছে।’ তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। গত জুলাইয়ে যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর থেকে সৌদি আরব ও হুতিদের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে। সৌদি বিমানবন্দর, জ্বালানি অবকাঠামো ও সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে হুতিরা। এসব হামলায় অক্টোবরে অন্তত ২০ জন নিহত হয়েছেন। তবে সৌদি আরবের পবিত্র নগরী মক্কা ও মদিনাকে লক্ষ্য করে হামলা চালানোর অভিযোগ বারবার অস্বীকার করেছে হুতিরা। গোষ্ঠীটি জানিয়েছে, তারা পবিত্র দুই নগরীতে হামলা চালাবে না। এর আগে বৃহস্পতিবার সৌদি নেতৃত্বাধীন জোট দাবি করে, হুতিদের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র মদিনা অঞ্চলে আঘাত হানার আগেই প্রতিহত করা হয়েছে। তবে এ অভিযোগ প্রত্যাখ্যান করে হুতিরা একে ‘নির্লজ্জ ও গুরুতর মিথ্যাচার’ বলে আখ্যা দিয়েছে। সূত্র : সিবিএস নিউজ

সূত্র: নতুন আরএসএস সোর্স