মণিপুরে নতুন করে জাতিগত সহিংসতা, নিহত ৫
গণমাধ্যম ডেক্স
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে নতুন করে জাতিগত সহিংসতায় পাঁচজন নিহত হয়েছেন। শনিবার ও রোববার রাজ্যটির দুটি পৃথক স্থানে এসব ঘটনা ঘটে। নিহতদের সবাই কুকি আদিবাসী সম্প্রদায়ের সদস্য।
পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
রোববার (১ নভেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে রয়টার্স জানায়, শনিবার মণিপুরের নোনে জেলায় অজ্ঞাতপরিচয় সশস্ত্র ব্যক্তিদের মধ্যে গোলাগুলিতে কুকি সম্প্রদায়ের তিনজন নিহত হন। এ ঘটনায় রোববার এক বিবৃতিতে বিস্তারিত জানায় পুলিশ।
এদিকে, চলতি সপ্তাহের শুরুর দিকে নিখোঁজ হওয়া একই সম্প্রদায়ের আরও দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার সকালে কাংপোকপি জেলায় নিরাপত্তা বাহিনীর তল্লাশি অভিযানের পর তাদের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশের দ্বিতীয় বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
এসব হত্যাকাণ্ডের জন্য নাগা বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলোকে দায়ী করেছে কুকি সম্প্রদায়ের একটি শীর্ষ সংগঠন। হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে সংগঠনটি বলেছে, এটি ‘তাদের নিজস্ব মাতৃভূমিতে সরাসরি ও বিনা উসকানিতে চালানো হামলা’।
এদিকে, কুকি সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে ভারতের সরকারের মধ্যে চলমান যুদ্ধবিরতি চুক্তি বাতিলের দাবিতে রাজ্যজুড়ে ব্যাপক বিক্ষোভ হয়েছে। রাজ্যের রাজধানী ইম্ফলসহ বিভিন্ন এলাকায় লাখো মানুষ এসব বিক্ষোভে অংশ নেন।
প্রধানত খ্রিষ্টান ধর্মাবলম্বী কুকি ও নাগা সম্প্রদায়ের মধ্যে নিজ নিজ জনগোষ্ঠীর আবাসভূমির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। প্রত্যন্ত এই উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যে দুই সম্প্রদায়ের মধ্যে সংঘাতের ইতিহাসও দীর্ঘ।
চলতি বছরের ফেব্রুয়ারিতে কুকি সম্প্রদায়ের কয়েকজনের বিরুদ্ধে এক নাগা ব্যক্তিকে মারধরের অভিযোগ ওঠার পর সর্বশেষ সংঘাতের সূত্রপাত হয়। এরপর মে মাসে নাগা সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের হাতে কুকি সম্প্রদায়ের তিন ধর্মযাজক নিহত হওয়ার অভিযোগ ওঠে। ওই হত্যাকাণ্ডের পর দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি অপহরণ ও হত্যার ঘটনা ঘটতে থাকে।
কুকি ও নাগাদের মধ্যে সর্বশেষ এই সংঘাত মণিপুরের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। রাজ্যটিতে কুকি সম্প্রদায়ের সঙ্গে প্রধানত হিন্দু মেইতেই সম্প্রদায়েরও রক্তক্ষয়ী জাতিগত সংঘাত চলছে। ২০২৩ সালের মে মাসে অর্থনৈতিক সুযোগ-সুবিধা ও চাকরির কোটা নিয়ে বিরোধের জেরে ওই সংঘাত শুরু হয়।
দীর্ঘদিন ধরে চলা সহিংসতায় এ পর্যন্ত তিন শতাধিক মানুষের প্রাণহানি হয়েছে। বাস্তুচ্যুত হয়েছেন ৬০ হাজারের বেশি মানুষ। সংঘাতের কারণে ঘরবাড়ি ছেড়ে যাওয়া এসব মানুষ এখনো অস্থায়ী আশ্রয়কেন্দ্রে বসবাস করছেন।
সূত্র: রয়টার্স
সূত্র: নতুন আরএসএস সোর্স
জাতীয় বিভাগের আরও খবর
-
১
পুলিশের ব্যবহার করা শটগান পাওয়া গেলো ড্রেনে
সারাবাংলা -
২
১০ বছর পর জবিতে জেমস, গানে মাতালেন শিক্ষার্থীদের
জাতীয় -
৩
ক্ষমতাসীনেরা মধ্যবর্তী নির্বাচনে জেতে না, তবে আমরা জোর চেষ্টা চালাচ্ছি: ট্রাম্প
জাতীয় -
৪
মক্কা প্যাক্টে যোগ দেওয়ার কথা কেন ভাবছে সিরিয়া
আন্তর্জাতিক -
৫
পরীক্ষার কেন্দ্র থেকে শিক্ষার্থীকে বের করে দেওয়ার পর স্কুলের পেছনে বিস্ফোরণ
সারাবাংলা -
৬
ফিফপ্রো বিশ্ব একাদশের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ, রোনালদোসহ জায়গা পেলেন যারা
জাতীয় -
৭
মধ্যবর্তী নির্বাচনের আগে জরিপে বড় ব্যবধানে এগিয়ে ডেমোক্র্যাটরা
জাতীয় -
৮
রাতে গ্যাসের দাম বাড়ানোর ঘোষণা, আওয়ামী লীগের পথেই হাঁটছে সরকার: এনসিপি
জাতীয় -
৯
মঙ্গলবার পুনরায় ক্লাসে ফিরছেন চুয়েটের শিক্ষার্থীরা
সারাবাংলা -
১০
২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, মন্ত্রিসভায় অনুমোদন
জাতীয় -
১১
দিনাজপুরে ইউপি চেয়ারম্যান আটক
জাতীয় -
১২
দলীয় নেতার সমর্থন হারানোর দিনই আল–সাইয়েদের তহবিলে রেকর্ড অর্থ
জাতীয় -
১৩
জগন্নাথ বিশ্ববিদ্যালয়: নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে জড়িত অভিযোগে প্রাক্তন ছাত্রকে মারধর করে পুলিশে দিল ছাত্রদল
জাতীয় -
১৪
মজুরি বাড়ানোর দাবিতে আজও পোশাক শ্রমিকদের বিক্ষোভ
জাতীয় -
১৫
বিক্ষোভ-ভাঙচুর, ৩য় দিনে ৪ শতাধিক কারখানায় ছুটি
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৪
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
৯
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১০
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
১১
ডেমো নিউজ
সারাবাংলা -
১২
মোবাইল ব্যাংকিং এ প্রতারণা এড়াতে নতুন পিন সুরক্ষাব্যবস্থা
তথ্য-প্রযুক্তি -
১৩
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৪
ক্লাউড কম্পিউটিং খাতে তরুণদের কর্মসংস্থানের বিশাল সুযোগ
তথ্য-প্রযুক্তি -
১৫
ডেঙ্গু জ্বরের লক্ষণ ও বাসায় তাৎক্ষণিক করণীয় পদক্ষেপ
স্বাস্থ্য
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন