|
| |
মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

মাদকের বিরুদ্ধে যখনই সময় পাই, মাঠে থাকি: এমপি জসিম

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ৩১ অক্টোবর, ২০২৬, ১০:২৩ পিএম
২৫৫ পঠিত
মাদকের বিরুদ্ধে যখনই সময় পাই, মাঠে থাকি: এমপি জসিম
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি যে কোনো মূল্যে বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য মো. জসিম উদ্দিন। তিনি বলেছেন, মাদক কারবারি ও চোরাকারবারিদের কারণে ব্রাহ্মণপাড়া উপজেলার সুনাম নষ্ট হতে দেওয়া হবে না। শনিবার (৩১ অক্টোবর) বিকেলে কুমিল্লার ব্রাহ্...

মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি যে কোনো মূল্যে বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য মো. জসিম উদ্দিন। তিনি বলেছেন, মাদক কারবারি ও চোরাকারবারিদের কারণে ব্রাহ্মণপাড়া উপজেলার সুনাম নষ্ট হতে দেওয়া হবে না।

শনিবার (৩১ অক্টোবর) বিকেলে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক মাদকবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় এমপি জসিম উদ্দিন বলেন, বর্তমান সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। যখনই সময় পাই, মাদকের বিরুদ্ধে মাঠে থাকি। এটা সবাই জানেন এবং দেখছেনও। কিছু অসাধু মাদক কারবারি ও চোরাকারবারির কারণে ব্রাহ্মণপাড়া তথা শশীদল এলাকার সুনাম নষ্ট হতে দেওয়া হবে না।

এসময় তরুণ ও যুব সমাজ এবং দেশের ভবিষ্যতের কথা বিবেচনা করে সবাইকে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। সম্মিলিত প্রচেষ্টায় সমাজ ও দেশ থেকে মাদক নির্মূল করা সম্ভব বলেও আশাবাদ ব্যক্ত করেন এই সংসদ সদস্য। 

শশীদল ভিলেজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন মাস্টার।

সূত্র: নতুন আরএসএস সোর্স