|
| |
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

মাদক থেকে তরুণদের দূরে রাখতে খেলার মাঠ করে দিলেন যুবদল নেতা

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৬ নভেম্বর, ২০২৬, ০৮:৫১ পিএম
২২৯ পঠিত
মাদক থেকে তরুণদের দূরে রাখতে খেলার মাঠ করে দিলেন যুবদল নেতা
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
মাদকের ছোবল থেকে কিশোর ও যুবসমাজকে রক্ষা করতে এবার মাঠে নেমেছেন টাঙ্গাইলের মধুপুর উপজেলা যুবদলের আহ্বায়ক হযরত শেখ। তরুণদের খেলাধুলায় ফেরাতে নিজের উদ্যোগে উপজেলার আলোকদিয়া ইউনিয়নের রানিয়াদ গ্রামে প্রায় দুই বিঘা জমির ওপর তৈরি করে দিয়েছেন একটি খেলার মাঠ। শুক্রবার (৬ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় রানিয়াদ লু...

মাদকের ছোবল থেকে কিশোর ও যুবসমাজকে রক্ষা করতে এবার মাঠে নেমেছেন টাঙ্গাইলের মধুপুর উপজেলা যুবদলের আহ্বায়ক হযরত শেখ। তরুণদের খেলাধুলায় ফেরাতে নিজের উদ্যোগে উপজেলার আলোকদিয়া ইউনিয়নের রানিয়াদ গ্রামে প্রায় দুই বিঘা জমির ওপর তৈরি করে দিয়েছেন একটি খেলার মাঠ।

শুক্রবার (৬ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় রানিয়াদ লুৎফর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে মাঠটির উদ্বোধন করা হয়। উদ্বোধন উপলক্ষে স্থানীয় দুটি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় একটি প্রীতি ফুটবল ম্যাচ। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে মাঠটি।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী গাজিবুর রহমান, ইউনিয়ন বিএনপি নেতা হাসান আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, কিশোর-যুবক ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গ্রামাঞ্চলে খেলার মাঠের অভাবে অনেক কিশোর ও যুবক খেলাধুলার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। অন্যদিকে মাদকের বিস্তার তরুণ প্রজন্মের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এমন পরিস্থিতিতে তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টির লক্ষ্যেই মাঠটি করে দেওয়ার উদ্যোগ নেন হযরত শেখ।

ফিতা কেটে ও পায়রা উড়িয়ে মাঠ এবং ফুটবল খেলার উদ্বোধন করেন তিনি। এ সময় হযরত শেখ বলেন, তরুণদের দাবির পরিপ্রেক্ষিতে আপাতত দুই বছরের জন্য অস্থায়ীভাবে মাঠটির ব্যবস্থা করা হয়েছে। তবে এলাকায় স্থায়ী খেলার মাঠের প্রয়োজন রয়েছে। আগামী দুই বছরের মধ্যে সরকার যেন এখানে একটি স্থায়ী খেলার মাঠ নির্মাণ করে দেয়, সেই আহ্বান জানান তিনি।

সূত্র: নতুন আরএসএস সোর্স