|
| |
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

মার্কিন নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়কে ‘গণতন্ত্রের জন্য সুসংবাদ’ বলল ইইউ ও ফ্রান্স

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৪ নভেম্বর, ২০২৬, ০৯:৫০ পিএম
২১৪ পঠিত
মার্কিন নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়কে ‘গণতন্ত্রের জন্য সুসংবাদ’ বলল ইইউ ও ফ্রান্স
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের বিজয়কে দেশটির গণতন্ত্রের জন্য ‘খুবই ভালো খবর’ হিসেবে অভিহিত করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও ফ্রান্স। নির্বাচনে জয় পাওয়ায় ডেমোক্র্যাটদের অভিনন্দন জানিয়েছেন ইইউর পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান কাজা কালাস এবং ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল বারো। বুধবার...

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের বিজয়কে দেশটির গণতন্ত্রের জন্য ‘খুবই ভালো খবর’ হিসেবে অভিহিত করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও ফ্রান্স। নির্বাচনে জয় পাওয়ায় ডেমোক্র্যাটদের অভিনন্দন জানিয়েছেন ইইউর পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান কাজা কালাস এবং ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল বারো।

বুধবার (৪ নভেম্বর) ফ্রান্সের জাতীয় পরিষদের সদস্যদের উদ্দেশে বক্তব্য দেওয়ার সময় বারো বলেন, যুক্তরাষ্ট্রের নির্বাচন দেশটির গণতন্ত্রের জন্য খুবই ভালো খবর। তবে নির্বাচনি প্রচার ছিল তীব্র বিরোধপূর্ণ ও উত্তেজনাপূর্ণ।

তিনি আরও বলেন, মার্কিন নির্বাচনে ডেমোক্র্যাটদের বিজয় ইউরোপকে নিজেদের স্বার্থ সুরক্ষার বিষয়টি থেকে মনোযোগ সরিয়ে নিতে দেওয়া উচিত নয়।

অন্যদিকে ইইউর পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান কাজা কালাস বলেন, প্রতিনিধি পরিষদ ও সিনেট উভয় কক্ষেই ডেমোক্র্যাটদের সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করার মাধ্যমে মার্কিন ভোটাররা তাদের সিদ্ধান্ত স্পষ্ট করে দিয়েছেন।

নির্বাচনের ফলাফলকে স্বাগত জানিয়ে ইউরোপীয় নেতারা যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি সমর্থন জানিয়েছেন। একই সঙ্গে ইউরোপের নিজস্ব রাজনৈতিক ও কৌশলগত স্বার্থ রক্ষার গুরুত্বও তুলে ধরেছেন ফরাসি পররাষ্ট্রমন্ত্রী।

সূত্র: আল জাজিরা

সূত্র: কালবেলা