|
| |
রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

মোহাম্মদপুরে ১০ মামলার আসামি কিশোর গ্যাং লিডার লারা গ্রেপ্তার

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৮ নভেম্বর, ২০২৬, ০৯:০৫ পিএম
৩৪৬ পঠিত
মোহাম্মদপুরে ১০ মামলার আসামি কিশোর গ্যাং লিডার লারা গ্রেপ্তার
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের কথিত নেতা ও ১০ মামলার আসামি মো. রিপন সিকদার ওরফে লারাকে (৩৭) গ্রেপ্তার করেছে এসআরবি-২। শনিবার (৭ নভেম্বর) রাতে মোহাম্মদপুরের তাজমহল রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। রোববার (৮ নভেম্বর) রাত ৮টার দিকে এসআরবি-২-এর উপপরিচালক (মিডিয়া) মেজর...

রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের কথিত নেতা ও ১০ মামলার আসামি মো. রিপন সিকদার ওরফে লারাকে (৩৭) গ্রেপ্তার করেছে এসআরবি-২। শনিবার (৭ নভেম্বর) রাতে মোহাম্মদপুরের তাজমহল রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

রোববার (৮ নভেম্বর) রাত ৮টার দিকে এসআরবি-২-এর উপপরিচালক (মিডিয়া) মেজর এম মুবিন রহমান তাপস এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, তাজমহল রোড এলাকার চিহ্নিত ছিনতাইকারী লারা অবস্থান সম্পর্কে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। প্রাথমিক তথ্যানুসন্ধানে জানা গেছে, রিপন মোহাম্মদপুর এলাকায় একটি কিশোর গ্যাংয়ের নেতৃত্ব দেন। দীর্ঘদিন ধরে তিনি ওই এলাকায় চুরি, ছিনতাই, মাদক কারবারসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

মেজর মুবিন আরও জানান, রিপনের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ১০টি মামলা রয়েছে। এর মধ্যে খুলনা মহানগর পুলিশের (কেএমপি) দৌলতপুর থানা ও ঢাকা জেলার সাভার থানায় দুটি মাদক মামলা রয়েছে। কেএমপির শাহজাহানপুর থানায় একটি চুরি।

এ ছাড়া মোহাম্মদপুর থানায় ডাকাতির প্রস্তুতির তিনটি মামলা, মোহাম্মদপুর থানায় দুটি ও মিরপুর মডেল থানায় একটি ছিনতাই চেষ্টার মামলা রয়েছে। ডিএমপির শেরেবাংলা নগর থানায় একটি চাঁদাবাজির মামলা রয়েছে।

গ্রেপ্তার রিপনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে এসআরবি-২।

সূত্র: নতুন আরএসএস সোর্স