মুড়ির প্যাকেটে ককটেল বিস্ফোরণ, ঝলসে গেছে জামায়াত নেতার হাত–পা
গণমাধ্যম ডেক্স
খুলনার দিঘলিয়া উপজেলায় মুড়ির প্যাকেটে রাখা ককটেল বিস্ফোরণে জামায়াতে ইসলামীর এক নেতা আহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল পৌনে ছয়টার দিকে উপজেলার সেনহাটি কলের পুকুরের পশ্চিম পাশে তাঁর বাড়িতে এ ঘটনা ঘটে। বিস্ফোরণের শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আহত মনিরুল ইসলাম সেনহাটি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড জামায়াতের একটি ইউনিটের সভাপতি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মনিরুল ইসলাম আজ ফজরের নামাজ আদায় করে মসজিদ থেকে বাড়ি ফেরার পর ঘরের দরজার সামনে একটি পলিথিনের প্যাকেটে মুড়ি দেখতে পান। কেউ ভুল করে প্যাকেটটি রেখে গেছে মনে করে তিনি সেটি হাতে তুলে নেন। প্যাকেটটি ঘরে নেওয়ার পর বিস্ফোরণ ঘটে। এতে মনিরুল ইসলামের হাত ও পায়ের বিভিন্ন অংশ ঝলসে যায়।
বিস্ফোরণে ঘরের আসবাবপত্রেও আগুন ধরে যায়। পরে স্থানীয় লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং আহত মনিরুল ইসলামকে উদ্ধার করে দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।
মনিরুল ইসলামের সাংগঠনিক পরিচয় নিশ্চিত করেছেন দিঘলিয়া উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মুশফিকুর রহমান। প্রথম আলোকে তিনি বলেন, আহত মনিরুল ইসলাম জামায়াতের একটি ইউনিটের সভাপতি। তাঁর ছোট ভাই এম এম রকিব উদ্দিন সেনহাটি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে জামায়াত মনোনীত সদস্য পদপ্রার্থী। মূলত ওই প্রার্থীকে ভয় দেখানোর উদ্দেশ্যে দুর্বৃত্তরা মুড়ির প্যাকেটে বোমা রেখে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। ভুল করে বোমাসহ প্যাকেটটি রকিব উদ্দিনের ঘরের পরিবর্তে মনিরুল ইসলামের ঘরের দরজার সামনে রেখে যেতে পারে।
মুশফিকুর রহমান এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানান।
পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। বিস্ফোরণের নেপথ্যের কারণ এবং এর সঙ্গে কারা জড়িত, তা খুঁজে বের করার চেষ্টা চলছে।
দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরুপ কুমার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, মনিরুল ইসলাম একটি মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক। তিনি ভোরে ফজরের নামাজ পড়তে মসজিদে যান। সকাল পৌনে ছয়টার দিকে নামাজ শেষে বাড়ি ফিরে গেটের পাশে একটি পলিথিনের ব্যাগ দেখতে পান। পরে ঘরে নিয়ে সেটি হাতে নিয়ে পরীক্ষা করার সময় হাতে তৈরি ককটেলটির বিস্ফোরণ ঘটে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
সূত্র: প্রথম আলো
জাতীয় বিভাগের আরও খবর
-
১
মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া ১২ দেশে কর্মী যেতে ছাড়পত্র ইস্যু বন্ধ
জাতীয় -
২
বাংলাদেশের এমপির বড় ভাই জিতলেন যুক্তরাষ্ট্রের নির্বাচনে, এলাকায় আনন্দ
সারাবাংলা -
৩
খাবারের সন্ধানে লোকালয়ে এসে কাদামাটির গর্তে ৩ ঘণ্টা আটকা দুটি হাতি
সারাবাংলা -
৪
মেজর আখতারুজ্জামানের ছেলেকে নিজ এলাকায় ছুরিকাঘাত
সারাবাংলা -
৫
মাদ্রাসা শিক্ষা সংস্কারে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কাজ করবে মালয়েশিয়ার আইআইইউএম
জাতীয় -
৬
বিশ্ববাজারে তেলের দামে বড় পতন
জাতীয় -
৭
সারা দেশে জামায়াতের জেলা ও মহানগর আমিরের নাম ঘোষণা
জাতীয় -
৮
গাজীপুরে সিলিন্ডার রি-টেস্টিং সেন্টারে আগুন
জাতীয় -
৯
ঢাকার আকাশ আজ আংশিক মেঘলা থাকতে পারে
জাতীয় -
১০
‘মহব্বত’-এ শাকিবের নায়িকা কে এই কিনজা হাসমি?
জাতীয় -
১১
দুর্নীতি প্রতিরোধে চাই বিভিন্ন ধারার নজরদারি
জাতীয় -
১২
একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন
জাতীয় -
১৩
পূর্বাচল ৩০০ ফুট সড়কে প্রবাসীদের গাড়িতে ডাকাতি, চালকসহ তিনজন গ্রেপ্তার
জাতীয় -
১৪
শিল্পাঞ্চলে অস্থিরতা সমাধানে সরকার ও মালিকপক্ষকে উদ্যোগী হতে বললেন শফিকুর রহমান
জাতীয় -
১৫
উত্তরায় ঘুষ নেওয়ার অভিযোগ তুলে ম্যাজিস্ট্রেটকে হেনস্তা
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৪
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
৯
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
১০
তৎপরতা নাই ট্রাফিক পুলিশের: নগরজুড়ে চরম যানজট
রাজধানী -
১১
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১২
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১৩
Test Sports News 3
খেলা -
১৪
আরসিবিসির বিরুদ্ধে রিজার্ভ চুরি নিয়ে মামলা চলবে: মার্কিন আদালত
আইন-আদালত -
১৫
মোবাইল ব্যাংকিং এ প্রতারণা এড়াতে নতুন পিন সুরক্ষাব্যবস্থা
তথ্য-প্রযুক্তি
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন