|
| |
মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

যুক্তরাষ্ট্রে ভোটের লড়াই, শেষ মুহূর্তের প্রস্তুতি

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৩ নভেম্বর, ২০২৬, ০৮:০০ এএম
১৯১ পঠিত
যুক্তরাষ্ট্রে ভোটের লড়াই, শেষ মুহূর্তের প্রস্তুতি
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন ঘিরে শেষ মুহূর্তের প্রচারে ব্যস্ত প্রার্থীরা। ভোটারদের মন জয়ে কোথাও চলছে নির্বাচনী সমাবেশ, কোথাও বাড়ি বাড়ি গিয়ে ভোট চাওয়া।

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন ঘিরে শেষ মুহূর্তের প্রচারে ব্যস্ত প্রার্থীরা। ভোটারদের মন জয়ে কোথাও চলছে নির্বাচনী সমাবেশ, কোথাও বাড়ি বাড়ি গিয়ে ভোট চাওয়া। প্রচারপত্র হাতে, প্ল্যাকার্ড নিয়ে কিংবা মুঠোফোনে ভোটারদের ঠিকানা খুঁজে সমর্থন আদায়ের চেষ্টা করছেন প্রার্থী ও তাঁদের কর্মী-সমর্থকেরা। ৩ নভেম্বরের নির্বাচন সামনে রেখে বিভিন্ন অঙ্গরাজ্যে চলছে এমনই নানা আয়োজন।

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগের দিন ভোটের নমুনা ব্যালট হাতে এক ব্যক্তি। অ্যাংকরেজ, আলাস্কা, ২ নভেম্বর
রিপাবলিকান প্রার্থী টম টিফানির নির্বাচনী সমাবেশে বক্তব্য দিচ্ছেন উইসকনসিনের সাবেক গভর্নর স্কট ওয়াকার। ডেলাফিল্ড, উইসকনসিন, ২ নভেম্বর
ডেমোক্রেটিক প্রার্থী ডেভিড ক্রাউলির নির্বাচনী সমাবেশে বক্তব্য দিচ্ছেন লেফটেন্যান্ট গভর্নর পদপ্রার্থী সারাহ গডলেউস্কি। রেসিন, উইসকনসিন, ২ নভেম্বর
নির্বাচনী সমাবেশে রিপাবলিকান প্রার্থী টম টিফানির সাক্ষাৎকারের সময় প্ল্যাকার্ড হাতে সমর্থকেরা। ডেলাফিল্ড, উইসকনসিন, ২ নভেম্বর
উইসকনসিনের সাবেক গভর্নর স্কট ওয়াকারের পাশে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন রিপাবলিকান প্রার্থী টম টিফানি। ডেলাফিল্ড, উইসকনসিন, ২ নভেম্বর
নির্বাচনের আগে ভোটারদের কাছে পৌঁছাতে প্রচারে নেমেছেন ডেমোক্রেটিক প্রার্থী জাস্টিন জে পিয়ারসনের এক স্বেচ্ছাসেবক। মেমফিস, টেনেসি, ২ নভেম্বর
নির্বাচনী সদর দপ্তরে দলের এক সদস্যের সঙ্গে কথা বলছেন ডেমোক্রেটিক প্রার্থী জাস্টিন জে পিয়ারসন। মেমফিস, টেনেসি, ২ নভেম্বর
নির্বাচনের আগের দিন মার্কিন সিনেটর ড্যান সুলিভান ও প্রতিনিধি নিক বেগিচের নির্বাচনী সমাবেশে সাজানো প্রচারসামগ্রী। ইগল রিভার, আলাস্কা, ২ নভেম্বর
ডেমোক্রেটিক প্রার্থী জাস্টিন জে পিয়ারসনের পক্ষে ভোট চাইতে গিয়ে মুঠোফোনে মানচিত্র দেখছেন দুই স্বেচ্ছাসেবক। মেমফিস, টেনেসি, ২ নভেম্বর

সূত্র: প্রথম আলো