|
| |
শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

যশোরে ইয়াবাসহ ৫ মাদক কারবারি গ্রেপ্তার

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ৩০ অক্টোবর, ২০২৬, ১১:৩৬ পিএম
৩০০ পঠিত
যশোরে ইয়াবাসহ ৫ মাদক কারবারি গ্রেপ্তার
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
যশোরে অভিযান চালিয়ে ইয়াবাসহ পাঁচ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) রাত থেকে শুক্রবার (২৯ অক্টোবর) সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। শুক্রবার যশোর জেলা পুলিশের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জ...
যশোরে অভিযান চালিয়ে ইয়াবাসহ পাঁচ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) রাত থেকে শুক্রবার (২৯ অক্টোবর) সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। শুক্রবার যশোর জেলা পুলিশের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পুলিশ সূত্রে জানা যায়, গত ২৮ অক্টোবর রাত ৯টার দিকে যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এসআই (নি.) বাবলা দাস ও এএসআই (নি.) রিপন আলীর সমন্বয়ে গঠিত একটি টিম সদর উপজেলার আরবপুর ইউনিয়নের মণ্ডলগাতী নিউ আকিজ পেট্রোলিয়াম লিমিটেডের সামনে যশোর-বেনাপোল মহাসড়কে অভিযান চালায়। এ সময় ২ হাজার পিস ইয়াবাসহ ইয়াছিন গাজী (২৬) ও মো. আব্দুল গফ্ফার (৩০) নামের দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ইয়াসিন গাজী যশোরের শার্শা উপজেলার কোটা বাগুড়ী (পশ্চিম কোটা) গ্রামের হাফিজুর রহমানের ছেলে এবং আব্দুল গাফফার একই এলাকার আব্দুর রশিদের ছেলে। অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়। একই রাতে ডিবি পুলিশের আরেকটি টিম শংকরপুর ছোটনের মোড় এলাকায় হযরত ওসমান (র.) মসজিদের সামনে অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবাসহ মো. বাদশা মিয়াকে (২৯) গ্রেপ্তার করে। তিনি শংকরপুর জমাদ্দারপাড়া এলাকার জালাল মাতব্বরের ছেলে। এদিকে, শুক্রবার ভোর ৪টার দিকে ডিবি পুলিশের এসআই (নি.) মো. কামাল হোসেনের নেতৃত্বে ঝিকরগাছা উপজেলার শংকরপুর এলাকায় অভিযান চালিয়ে ৫০ বোতল ফেনসিডিলসহ শহিদুল ইসলামকে (৫০) গ্রেপ্তার করা হয়। তিনি শার্শা উপজেলার রুদ্রপুর দক্ষিণপাড়া এলাকার মৃত জহুর আলী মোল্লার ছেলে। অন্যদিকে, ২৯ অক্টোবর রাত ১টার দিকে ডিবির এসআই (নি.) শেখ হাদিউজ্জামানের নেতৃত্বে চাচড়া বাজার মোড় থেকে শংকরপুর বাস টার্মিনালগামী পাকা রাস্তায় অভিযান চালিয়ে ১৪০ পিস ইয়াবাসহ হাসিবুর ইসলাম ফাইমকে (১৯) গ্রেপ্তার করা হয়। তিনি যশোর রেলগেট চোরমারা দিঘির পশ্চিম পাড় এলাকার মোহাম্মদ আলীর ছেলে। এ বিষয়ে যশোর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অফিসার ইনচার্জ মামুনুর রশিদ জানান, যশোরে যোগদানের পর থেকেই মাদক কারবারি ও অপরাধীদের দমনে ডিবি পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। তারই ধারাবাহিকতায় গত দুই দিনে জেলার বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান চালিয়ে মাদকসহ ৫ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক আইনে মামলা করে আদালতে সোপর্দ করা হয়েছে। 

সূত্র: নতুন আরএসএস সোর্স