রূপপুরের দ্বিতীয় ইউনিটের পারমাণবিক জ্বালানির প্রথম চালান দেশে
গণমাধ্যম ডেক্স
পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-২-এর চুল্লিপাত্রে (রিঅ্যাক্টর প্রেশার ভেসেল) লোডিংয়ের জন্য পারমাণবিক জ্বালানি সরবরাহ শুরু করেছে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রসাটম। রসাটম ফুয়েল ডিভিশনের অধীন নভোসিবির্স্ক (নাভআসিবিরস্ক) কেমিক্যাল কনসেন্ট্রেটস প্ল্যান্টে তৈরি এই জ্বালানি অ্যাসেম্বলির প্রথম চালানটি একটি বিশেষ কার্গো ফ্লাইটে সম্প্রতি বাংলাদেশে এসে পৌঁছেছে।
রসাটমের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, এর আগে রূপপুরের ইউনিট-১-এর প্রথম রিফুয়েলিংয়ের জন্য প্রয়োজনীয় ফ্রেশ জ্বালানি সাইবেরিয়া থেকে বাংলাদেশে আসে। চুল্লিপাত্রের প্রথম জ্বালানি চক্র শেষ হওয়ার পর এই রিফুয়েলিং হওয়ার কথা রয়েছে।
রূপপুর প্রকল্প সূত্র জানিয়েছে, দ্বিতীয় ইউনিটের জ্বালানির প্রথম চালানটি গত সোমবার ঢাকায় পৌঁছানোর পর কড়া নিরাপত্তায় মঙ্গলবার রূপপুর প্রকল্প এলাকায় নিয়ে যাওয়া হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, রূপপুর সাইটে পৌঁছানোর পর জ্বালানি কনটেইনারগুলো একটি নির্দিষ্ট ফ্রেশ নিউক্লিয়ার ফুয়েল সংরক্ষণাগারে স্থানান্তর করা হয়েছে। প্রযুক্তিগত বৈশিষ্ট্য এবং পারমাণবিক নিরাপত্তা নিশ্চিত করতে সব জ্বালানি অ্যাসেম্বলিকে বাধ্যতামূলক ভিজ্যুয়াল ও ইনস্ট্রুমেন্টাল পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে। পারমাণবিক ও বিকিরণ নিরাপত্তা বিধি কঠোরভাবে মেনে বাংলাদেশ, জেনারেল কনট্রাক্টর এবং জ্বালানি প্রস্তুতকারকের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত একটি যৌথ কমিশনের মাধ্যমে এই পরিদর্শন পরিচালিত হবে।
রূপপুর সূত্র জানায়, বিদ্যুৎকেন্দ্রটির পারমাণবিক জ্বালানি নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। প্রথম ইউনিটের সব জ্বালানি ২০২৩ সালেই রূপপুরে এসে পৌঁছেছিল। বিদ্যুৎকেন্দ্রের চুল্লিপাত্রে সেই জ্বালানি প্রবেশ করানোর কাজ শেষ হয় গত মে মাসে। এরপর গত অক্টোবরের প্রথম সপ্তাহে প্রথম ইউনিটের অতিরিক্ত জ্বালানি রূপপুরে আসে।
দেশের ইতিহাসে সবচেয়ে বড় একক প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন প্রকল্পটি বাস্তবায়ন করছে। কমিশনের অধীন কেন্দ্রটি পরিচালনার দায়িত্বে রয়েছে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল)। রূপপুরে ১ হাজার ২০০ মেগাওয়াট করে দুটি ইউনিটে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াটের বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণ করছে রাশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠান অ্যাটমস্ট্রয়এক্সপোর্ট।
সূত্র: প্রথম আলো
জাতীয় বিভাগের আরও খবর
-
১
ঢাকার দুই সিটি করপোরেশনে বড় নিয়োগ হচ্ছে
জাতীয় -
২
হানিফসহ চার আসামির অপরাধ কী, মৃত্যুদণ্ড ছাড়াও তাঁরা কী কী সাজা পেলেন
জাতীয় -
৩
ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলে নতুন নীতিমালা, প্রজ্ঞাপন জারি
জাতীয় -
৪
বেতন বৃদ্ধির দাবিতে আশুলিয়ায় শ্রমিকদের কর্মবিরতি, ভাঙচুর ও অগ্নিসংযোগ
জাতীয় -
৫
নির্যাতনের কথা জানিয়ে বাবাকে ভিডিও কল, কিছুক্ষণ পরই মৃত্যু
জাতীয় -
৬
নারীর ক্ষমতায়নে ধর্মের অপব্যাখ্যা ও পুরুষতন্ত্র এখনো বড় চ্যালেঞ্জ: জহির উদ্দিন স্বপন
জাতীয় -
৭
এসআরবির অভিযানের সময় তরুণের মৃত্যু, গুলি করেছে কে
জাতীয় -
৮
তাহসিফের মৃত্যুর ঘটনায় বন্ধু দীপকে হেফাজতে নিয়েছে পিবিআই
জাতীয় -
৯
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারানো প্রার্থীরা কে কত ভোট পেলেন?
জাতীয় -
১০
শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, প্রধান শিক্ষিকা ও দফতরি গ্রেফতার
সারাবাংলা -
১১
গ্যাবনকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ
জাতীয় -
১২
যুদ্ধের ক্ষতি, জ্বালানির ধাক্কা: দরিদ্র দেশগুলোর পাশে দাঁড়াবে কে?
অর্থনীতি -
১৩
বাংলাদেশের এলডিসি থেকে উত্তরণের সময় তিন বছর পেছাল
জাতীয় -
১৪
দেশে ৪৬ লাখের বেশি মামলা বিচারাধীন: আইনমন্ত্রী
জাতীয় -
১৫
হামলার পরদিন শিশুর মরদেহ উদ্ধার, চিকিৎসাধীন অবস্থায় বাবারও মৃত্যু
সারাবাংলা
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৪
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৫
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৬
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
৯
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১০
মোবাইল ব্যাংকিং এ প্রতারণা এড়াতে নতুন পিন সুরক্ষাব্যবস্থা
তথ্য-প্রযুক্তি -
১১
ডেমো নিউজ
সারাবাংলা -
১২
ক্লাউড কম্পিউটিং খাতে তরুণদের কর্মসংস্থানের বিশাল সুযোগ
তথ্য-প্রযুক্তি -
১৩
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
১৪
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৫
ডেঙ্গু জ্বরের লক্ষণ ও বাসায় তাৎক্ষণিক করণীয় পদক্ষেপ
স্বাস্থ্য
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন