|
| |
বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

শাকিব খান মিজানকে নিয়ে ব্যবসা করেননি, করেছেন জয় চৌধুরী

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৩ নভেম্বর, ২০২৬, ০২:৩৮ পিএম
১৭০ পঠিত
শাকিব খান মিজানকে নিয়ে ব্যবসা করেননি, করেছেন জয় চৌধুরী
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
দীর্ঘদিন ধরে স্ট্রোক ও ব্রেন স্ট্রোকজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগে বিছানায় শয্যাশায়ী চলচ্চিত্র অভিনেতা মিজানুর রহমান মিজান। গত প্রায় ৯ মাসেরও বেশি সময় ধরে বিছানা থেকে ওঠার ক্ষমতা হারিয়েছেন তিনি। অসুস্থ স্বামীর সুচিকিৎসা ও সহায়তার জন্য গত অক্টোবর মাসের শেষ দিকে ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাক...

দীর্ঘদিন ধরে স্ট্রোক ও ব্রেন স্ট্রোকজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগে বিছানায় শয্যাশায়ী চলচ্চিত্র অভিনেতা মিজানুর রহমান মিজান। গত প্রায় ৯ মাসেরও বেশি সময় ধরে বিছানা থেকে ওঠার ক্ষমতা হারিয়েছেন তিনি। অসুস্থ স্বামীর সুচিকিৎসা ও সহায়তার জন্য গত অক্টোবর মাসের শেষ দিকে ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের কাছে সাহায্যের আকুতি জানিয়েও সাড়া মেলেনি বলে তার স্ত্রী দাবি করেছেন। তিনি আরও দাবি করেছেন যে, জয় চৌধুরী সাহায্যের নামে মিথ্যাচার করছেন।

সম্প্রতি সংবাদমাধ্যমের সামনে এসে ক্ষোভ প্রকাশ করেন মিজানের স্ত্রী। তিনি অভিযোগ করেন, চলচ্চিত্র শিল্পী সমিতির যে প্যানেলের জন্য একসময় মিজান কাজ করেছিলেন, তাদের মধ্য থেকে জায়েদ খান ও নিপুণসহ কেউ এখন পর্যন্ত ফোন করেও খোঁজ নেননি। এমনকি শাকিব খান প্রসঙ্গে তিনি বলেন, শাকিব খান সরাসরি কোনো সহযোগিতা করতে না পারলেও মিজান চৌধুরীকে নিয়ে কোনো ব্যবসা বা মিথ্যাচার করেননি, যা অভিনেতা জয় চৌধুরী করেছেন।

জয় চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ তুলে মিজানের স্ত্রী আরও বলেন, একজন অসুস্থ মানুষকে নিয়ে বড় ধরনের মিথ্যা কথা বলেছেন তিনি। হাসপাতালে ভর্তি করার কথা বলে জয় চৌধুরী ২০ হাজার টাকা দেওয়ার কথা বললেও তা দেননি এবং চিকিৎসার সব দায়িত্ব নেওয়ার প্রতিশ্রুতি দিয়ে এখন কথা রাখছেন না বলে দাবি করেন তিনি। অসুস্থ স্বামীর এই কঠিন সময়ে তিনি সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন।

উপস্থাপক ও অভিনেতা শাহরিয়ার নাজিম জয় সম্পর্কে মিজানের স্ত্রী বলেন, অসুস্থ মিজানকে দেখতে এসে তিনি ১০ হাজার টাকা সহায়তা দিয়েছেন।

এদিকে মিজানের স্ত্রীর এমন সব অভিযোগ ও ক্ষোভের বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন অভিনেতা জয় চৌধুরী। ভিডিও বার্তায় তিনি বলেন, কোনো শিল্পীই কখনো অন্য কারও কাছে দায়ী থাকে না যে, তার পাশে এসে দাঁড়াতেই হবে। প্রতিটি মানুষকে তার নিজ নিজ কর্মফল ভোগ করতে হয় এবং সেভাবেই জীবন নির্ধারণ করতে হয়। নিজের জীবনের দায়ভার অন্যের ওপর চাপিয়ে দেওয়া ঠিক নয় উল্লেখ করে জয় বলেন, তিনি বিপদে পড়লে কেউ তার পাশে এসে দাঁড়াবে না, তাই নিজের লড়াই নিজেকেই লড়তে হয়। এ ছাড়া যারা অসুস্থ মিজানের পাশে দাঁড়াচ্ছেন বা সহযোগিতা করছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তাদের জন্য শুকরিয়া ও দোয়া করা উচিত বলে মন্তব্য করেন তিনি।

মিজানের বড় ছেলে মেহরাজ হোসেন মিরাজ জানান, দীর্ঘদিন ধরে বাবার পেছনে বিপুল অঙ্কের টাকা ব্যয়ের পর পরিবারটি এখন সম্পূর্ণ নিঃস্ব। তার উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে একটি অস্ত্রোপচার (সার্জারি) করা প্রয়োজন, কিন্তু সেই বিশাল আর্থিক ব্যয়ভার বহন করার মতো সামর্থ্য পরিবারের আর নেই। প্রতিদিনের ওষুধ ও নিয়মিত চিকিৎসার খরচ চালাতেই হিমশিম খাচ্ছেন তারা।

সিনেমার পেছনে নিজের জীবনের সোনালি সময় বিলিয়ে দিলেও সংকটের এই দিনে চলচ্চিত্র সংশ্লিষ্ট সংগঠন বা সহকর্মীদের কাছ থেকে তেমন কোনো জোরালো সাড়া পাননি বলে মিজানের পরিবার ক্ষোভ ও দুঃখ প্রকাশ করেছে। অভিনেতা মিজানের স্ত্রী এবং সন্তান চলচ্চিত্র জগতের প্রভাবশালী ব্যক্তিবর্গ (যেমন অভিনেতা ডিপজল) ও বর্তমান সরকারের কাছে তার জীবন বাঁচাতে জরুরি আর্থিক সহায়তা ও উন্নত চিকিৎসার ব্যবস্থা করার জন্য আকুল আবেদন জানিয়েছেন।

সূত্র: নতুন আরএসএস সোর্স