|
| |
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

শুক্রবার যেসব এলাকায় ৬ ঘণ্টা থাকবে না বিদ্যুৎ

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৫ নভেম্বর, ২০২৬, ১০:৩৬ পিএম
৪২৮ পঠিত
শুক্রবার যেসব এলাকায় ৬ ঘণ্টা থাকবে না বিদ্যুৎ
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
জরুরি রক্ষণাবেক্ষণ ও মেরামত কাজের জন্য আগামীকাল শুক্রবার (৬ নভেম্বর) সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সুনামগঞ্জে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সুনামগঞ্জ বিদ্যুৎ বিতরণ বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, পাওয়ার গ্রিড কোম্পানি বাংলাদেশ (পিজিসিবি), সুনা...

জরুরি রক্ষণাবেক্ষণ ও মেরামত কাজের জন্য আগামীকাল শুক্রবার (৬ নভেম্বর) সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সুনামগঞ্জে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সুনামগঞ্জ বিদ্যুৎ বিতরণ বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, পাওয়ার গ্রিড কোম্পানি বাংলাদেশ (পিজিসিবি), সুনামগঞ্জ কর্তৃক জরুরি রক্ষণাবেক্ষণ ও মেরামত কাজ সম্পাদনের লক্ষ্যে ৩৩ কেভি বাস শাটডাউন করা হবে। এ কারণে পিডিবির ৩৩ কেভি ইনকামিং সোর্স বন্ধ থাকবে এবং এর আওতাধীন সব ফিডারের বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।

সুনামগঞ্জ বিদ্যুৎ বিতরণ বিভাগের প্রকৌশলী রাসেল আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সাময়িক বিদ্যুৎ বিভ্রাটের বিষয়টি বিবেচনায় নিয়ে গ্রাহকদের প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সহযোগিতা করার অনুরোধ জানানো হয়েছে।

সাময়িক এ অসুবিধার জন্য পাওয়ার গ্রিড কোম্পানি বাংলাদেশ (পিজিসিবি) ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) কর্তৃপক্ষ গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে।

সূত্র: কালবেলা