|
| |
শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

শনিবার টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ৩১ অক্টোবর, ২০২৬, ১২:০৮ এএম
২১৪ পঠিত
শনিবার টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় শনিবার (৩১ অক্টোবর) টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বৈদ্যুতিক লাইনের পাশের গাছপালা কর্তন ও বিদ্যুৎ লাইনের রক্ষণাবেক্ষণ কাজের জন্য এ সিদ্ধান্ত নিয়েছে কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতি। সমিতির ঘোষণা অনুযায়ী, ৪ নম্বর ফিডারের আওতাধীন রাজারহাট (প্রপার) এলাকায়...
কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় শনিবার (৩১ অক্টোবর) টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বৈদ্যুতিক লাইনের পাশের গাছপালা কর্তন ও বিদ্যুৎ লাইনের রক্ষণাবেক্ষণ কাজের জন্য এ সিদ্ধান্ত নিয়েছে কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতি। সমিতির ঘোষণা অনুযায়ী, ৪ নম্বর ফিডারের আওতাধীন রাজারহাট (প্রপার) এলাকায় সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।  এদিকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার বিষয়টি গ্রাহকদের আগাম জানাতে সংশ্লিষ্ট এলাকায় মাইকিং করে প্রচার চালিয়েছে পল্লী বিদ্যুৎ সমিতি। টানা আট ঘণ্টা বিদ্যুৎ না থাকায় রাজারহাট সদরের বাসিন্দাদের দৈনন্দিন জীবনযাত্রায় সাময়িক ভোগান্তির আশঙ্কা রয়েছে। পাশাপাশি ব্যবসাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি দপ্তরসহ বিভিন্ন প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রমও ব্যাহত হতে পারে। এ অবস্থায় নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় কাজ সম্পন্ন করে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার পাশাপাশি বিদ্যুৎ বন্ধের বিষয়টি বিবেচনায় রেখে আগাম প্রস্তুতি নেওয়ার জন্য গ্রাহকদের অনুরোধ জানিয়েছে পল্লী বিদ্যুৎ সমিতি।

সূত্র: নতুন আরএসএস সোর্স