শেবাগ-দ্রাবিড়ের ছেলে একসাথে ভারতের এশিয়া কাপ দলে
গণমাধ্যম ডেক্স
একটা সময় ভারতের ব্যাটিংয়ে একসাথে ভরসার দুই নাম ছিলেন বীরেন্দ্র শেবাগ এবং রাহুল দ্রাবিড়। এবার আন্তর্জাতিক মঞ্চে একসাথে দেখা যাবে তাদের ছেলেকে। নভেম্বরে ওমানে বসতে চলা অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ভারতের ১৫ সদস্যের দলে জায়গা পেয়েছেন অন্বয় দ্রাবিড় এবং আর্যবীর শেবাগ। ভারতের সাবেক অধিনায়ক-কোচ রাহুল দ্রাবিড়ের ছেলে অন্বয় এবং বীরেন্দ্র শেবাগের ছেলে আর্যবীর। সম্প্রতি শেষ হওয়া ভিনু মানকড় ট্রফিতে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে যুব দলে সুযোগ পেয়েছেন। দুই তরুণ ব্যাটার ঘরোয়া অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্টে সেঞ্চুরি হাঁকিয়ে নজর কাড়েন। ১৭ বর্ষী অন্বয় টুর্নামেন্টের অন্যতম সেরা পারফরম্যান্স দেখান অক্টোবরের শুরুতে গুজরাটের বিপক্ষে। ১০০ বলে ১৫১ রানের ইনিংস খেলেন। সাধারণত ইনিংসের শেষদিকে দ্রুত রান তোলার দারুণ দক্ষতা দেখিয়েছেন তিনি। চলতি বছর আন্তর্জাতিক মঞ্চে নিজের ছাপ রেখেছেন অন্বয়। জুলাইতে হাম্বানটোটায় শ্রীলঙ্কার বিপক্ষে একটি যুব ওয়ানডেতে ৬৭ বলে ৮৭ রান করেছিলেন। আর্যবীরও দিল্লির হয়ে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে দলে জায়গা নিশ্চিত করেছেন। ১৯ বর্ষী ব্যাটার ভিনু মানকড় ট্রফিতে বিজয়নগ্রামে চণ্ডীগড়ের বিপক্ষে ১৪৩ বলে ১৭৩ রানের অসাধারণ ইনিংস খেলেছিলেন। আসরে ভারত আছে পাকিস্তান, নেপাল এবং সংযুক্ত আরব আমিরাতের সাথে ‘এ’ গ্রুপে। ‘বি’ গ্রুপে আছে বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও মালয়েশিয়া। প্রতিটি গ্রুপে শীর্ষ দুটি দল সেমিফাইনালে যাবে। মাসকাটে ৫ নভেম্বর গড়াতে চলা আসরে সেমি ১২ নভেম্বর। ফাইনাল দিয়ে পর্দা নামবে ১৪ নভেম্বর।
জাতীয় বিভাগের আরও খবর
-
১
কুকুর পোষা পাপ আর বিড়াল পোষা কি সুন্নত
জাতীয় -
২
বিজ্ঞাপনে এআইয়ের ধাক্কা, গুগলের বাজারমূল্য কমল ৫০০ বিলিয়ন ডলার
জাতীয় -
৩
ইউএনওর কক্ষে ঢুকতে লাগবে না অনুমতি, খুলতে হবে না জুতাও
জাতীয় -
৪
নিরাপদ মাতৃত্ব: রক্তক্ষরণ মোকাবিলায় কতটা প্রস্তুত আমাদের হাসপাতাল?
জাতীয় -
৫
দুই মন্ত্রী পদত্যাগ না করলে প্রধানমন্ত্রীকে ‘ঘেরাও’ করবেন নাহিদ
জাতীয় -
৬
শিক্ষার্থীর ছেঁড়া জামায় প্রধান শিক্ষিকার মমতার সেলাই
জাতীয় -
৭
চিকিৎসার ব্যয় ও আর্থিক সুরক্ষা দেশের স্বাস্থ্যব্যবস্থার বড় চ্যালেঞ্জ
জাতীয় -
৮
টঙ্গীতে ইয়াবার কারখানার সন্ধান, অনলাইনে শিখে উৎপাদনের চেষ্টা
জাতীয় -
৯
১ নভেম্বর সেন্টমার্টিন যাওয়া হচ্ছে না পর্যটকদের, কতদিন পেছালো?
সারাবাংলা -
১০
লন্ডনে কিশোরী ধর্ষণের ঘটনায় দুই বাংলাদেশিকে খুঁজছে পুলিশ
জাতীয় -
১১
ইনানীতে গ্যাসের সঙ্গে বেরিয়ে আসছে তেলও, আগুন আরও কতদিন জ্বলবে
সারাবাংলা -
১২
তাহসিফের মৃত্যু: ধাওয়া দেওয়া ব্যক্তিরা কি মাদক কারবারি, নাকি পুলিশ—সেই প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা
জাতীয় -
১৩
তাহসিফের মৃত্যুরহস্য: ‘জুনিয়র বন্ধু’ দীপকে নৌ-পুলিশের কাছে হস্তান্তর
জাতীয় -
১৪
খাবার দিতে দেরি, লাকড়ির আঘাতে প্রাণ গেল বাবুর্চির
জাতীয় -
১৫
মারা গেলেন ‘এক্স-মেন’ ও ‘স্টার ট্রেক’ তারকা প্যাট্রিক স্টুয়ার্ট
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৪
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৫
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৬
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
৯
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১০
মোবাইল ব্যাংকিং এ প্রতারণা এড়াতে নতুন পিন সুরক্ষাব্যবস্থা
তথ্য-প্রযুক্তি -
১১
ডেমো নিউজ
সারাবাংলা -
১২
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
১৩
ক্লাউড কম্পিউটিং খাতে তরুণদের কর্মসংস্থানের বিশাল সুযোগ
তথ্য-প্রযুক্তি -
১৪
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৫
ডেঙ্গু জ্বরের লক্ষণ ও বাসায় তাৎক্ষণিক করণীয় পদক্ষেপ
স্বাস্থ্য
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন