|
| |
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

সুগার বাড়ছে? সকালে ঘুম ভাঙার পরে এই ৫ ভুল করবেন না

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৭ নভেম্বর, ২০২৬, ০৬:৫২ পিএম
২৮৭ পঠিত
সুগার বাড়ছে? সকালে ঘুম ভাঙার পরে এই ৫ ভুল করবেন না
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
সকালে কিছু না খেয়েও রক্তে শর্করার (ব্লাড সুগার) মাত্রা বেড়ে যেতে পারে। ঘুম থেকে ওঠার পর কিছু অভ্যাস, আগের রাতের ঘুম এবং মানসিক চাপ এর পেছনে ভূমিকা রাখতে পারে। আবার দীর্ঘদিন রক্তে শর্করা বেশি থাকলে শরীরের বিভিন্ন অঙ্গ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে। সকালে রক্তে শর্করা বাড়ার পেছনে ৫টি অভ্যাস ১. চিনি...
সকালে কিছু না খেয়েও রক্তে শর্করার (ব্লাড সুগার) মাত্রা বেড়ে যেতে পারে। ঘুম থেকে ওঠার পর কিছু অভ্যাস, আগের রাতের ঘুম এবং মানসিক চাপ এর পেছনে ভূমিকা রাখতে পারে। আবার দীর্ঘদিন রক্তে শর্করা বেশি থাকলে শরীরের বিভিন্ন অঙ্গ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে। সকালে রক্তে শর্করা বাড়ার পেছনে ৫টি অভ্যাস ১. চিনি দেওয়া চা পান: ঘুম থেকে উঠেই চিনি মেশানো চা খেলে রক্তে শর্করা দ্রুত বাড়তে পারে। বিশেষ করে ইনসুলিনের কার্যকারিতা কম থাকলে এর প্রভাব বেশি হতে পারে। ২. শারীরিক পরিশ্রম না করা: সকালে দীর্ঘক্ষণ বসে থাকা বা হাঁটাচলা না করলে শরীরের গ্লুকোজ ব্যবহারের সুযোগ কমে। তাই হালকা হাঁটাচলা বা শরীরচর্চা উপকারী হতে পারে। ৩. প্রাতরাশে ভুল খাবার: সকালে মিষ্টি, ময়দার খাবার ও অতিরিক্ত পরিশোধিত শর্করা খেলে রক্তে গ্লুকোজ দ্রুত বাড়তে পারে। এর বদলে ডিম বা পনিরের মতো প্রোটিনসমৃদ্ধ খাবারসহ সুষম প্রাতরাশ খাওয়া ভালো। ৪. পর্যাপ্ত ঘুম না হওয়া: রাতে কম ঘুম বা বারবার ঘুম ভাঙলে ইনসুলিনের কার্যকারিতা কমতে পারে। এতে পরদিন সকালে রক্তে শর্করার মাত্রা বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে। ৫. সকালে মানসিক চাপ: ঘুম থেকে উঠেই কাজের চিন্তা, ফোনের নোটিফিকেশন বা তাড়াহুড়ো মানসিক চাপ বাড়াতে পারে। এতে কর্টিসল ও অ্যাড্রেনালিনের মতো হরমোন নিঃসৃত হয়ে রক্তে শর্করার মাত্রা বাড়াতে পারে। রক্তে শর্করা বাড়লে শরীরে কী হয়? রক্তে শর্করার মাত্রা স্বাভাবিকের চেয়ে বেড়ে যাওয়াকে চিকিৎসাবিজ্ঞানের ভাষায় হাইপারগ্লাইসেমিয়া বলা হয়। এর ফলে কয়েকটি লক্ষণ দেখা দিতে পারে— - অতিরিক্ত পিপাসা পাওয়া। - ঘন ঘন প্রস্রাব হওয়া। - বেশি ক্ষুধা লাগা। - দুর্বলতা ও ক্লান্তি। - চোখে ঝাপসা দেখা। - মুখ ও ত্বক শুকিয়ে যাওয়া। - ক্ষত শুকাতে দেরি হওয়া। - অকারণে ওজন কমে যাওয়া। দীর্ঘদিন শর্করা বেশি থাকলে কী ক্ষতি হয়? রক্তে শর্করা দীর্ঘদিন নিয়ন্ত্রণে না থাকলে শরীরের বিভিন্ন অঙ্গ ক্ষতিগ্রস্ত হতে পারে। যেমন— কিডনি: কিডনির কার্যক্ষমতা কমে যেতে পারে। চোখ: চোখের রেটিনা ক্ষতিগ্রস্ত হয়ে দৃষ্টিশক্তি কমতে পারে। হৃদ্‌যন্ত্র: হৃদ্‌রোগ ও স্ট্রোকের ঝুঁকি বাড়তে পারে। স্নায়ু: হাত-পায়ে ঝিনঝিন, জ্বালাপোড়া বা অনুভূতি কমে যেতে পারে। পা: ক্ষত ও সংক্রমণের ঝুঁকি বাড়ে। কী করবেন? সকালে রক্তে শর্করা নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত হাঁটাচলা, সুষম খাবার, পর্যাপ্ত ঘুম এবং মানসিক চাপ কমানোর দিকে নজর দিন। নিয়মিত খালি পেটে রক্তে শর্করার মাত্রা বেশি থাকলে চিকিৎসকের পরামর্শ নিন। নিজে থেকে ডায়াবেটিসের ওষুধ বা ইনসুলিন বন্ধ করবেন না। রক্তে শর্করা খুব বেশি হলে বমি, পেটব্যথা, দ্রুত বা গভীর শ্বাস, অতিরিক্ত দুর্বলতা কিংবা বিভ্রান্তি দেখা দিতে পারে। এসব লক্ষণ দেখা দিলে দ্রুত হাসপাতালে যেতে হবে। মনে রাখবেন, রক্তে শর্করা বাড়লেও সব সময় লক্ষণ দেখা যায় না। তাই নিয়মিত পরীক্ষা ও চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

সূত্র: কালবেলা