|
| |
শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

সিঙ্গাপুরে বেতনহীন ২৪০ শ্রমিক, অধিকাংশই বাংলাদেশি

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ৩০ অক্টোবর, ২০২৬, ১১:২৫ এএম
২১৩ পঠিত
সিঙ্গাপুরে বেতনহীন ২৪০ শ্রমিক, অধিকাংশই বাংলাদেশি
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
সিঙ্গাপুরের প্রক্রিয়াজাতকরণ খাতের ২ প্রতিষ্ঠানে তিন মাস ধরে বেতন পাচ্ছেন না অন্তত ২৪০ অভিবাসী শ্রমিক। একইসঙ্গে আকস্মিকভাবে তাদের ওয়ার্ক পারমিটও বাতিল করে দিয়েছে প্রতিষ্ঠান দুটি। বৃহস্পতিবার (২৯ অক্টোবর)  সিঙ্গাপুরের সংবাদমাধ্যম দ্য স্ট্রেইটস টাইমসে প্রকাশিত এক খবরে বলা হয়, বেতন না পাওয়া এসব শ্রমিকের...

সিঙ্গাপুরের প্রক্রিয়াজাতকরণ খাতের ২ প্রতিষ্ঠানে তিন মাস ধরে বেতন পাচ্ছেন না অন্তত ২৪০ অভিবাসী শ্রমিক। একইসঙ্গে আকস্মিকভাবে তাদের ওয়ার্ক পারমিটও বাতিল করে দিয়েছে প্রতিষ্ঠান দুটি। বৃহস্পতিবার (২৯ অক্টোবর)  সিঙ্গাপুরের সংবাদমাধ্যম দ্য স্ট্রেইটস টাইমসে প্রকাশিত এক খবরে বলা হয়, বেতন না পাওয়া এসব শ্রমিকের অধিকাংশই বাংলাদেশি।

খবরে বলা হয়, সিঙ্গাপুরের মানবসম্পদ মন্ত্রণালয় (এমওএম) গত ২৪ অক্টোবর এক বিবৃতিতে জানিয়েছে, তারা বর্তমানে ‘প্রসেস মেইনটেনেন্স সলিউশনস’ ও ‘জুরং টেকনিক্যাল অ্যান্ড কনস্ট্রাকশন’ নামে ওই দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে। এ দুটি প্রতিষ্ঠানে কর্মরত অধিকাংশ বাংলাদেশি শ্রমিকদের ‘ট্রাইপার্টাইট অ্যালায়েন্স ফর ডিসপুট ম্যানেজমেন্ট (টিএডিএম) এ দায়ের করা বকেয়া বেতনের দাবির বিষয়ে সার্বিক সহায়তা দিচ্ছে মানবসম্পদ মন্ত্রণালয় এবং মাইগ্রেন্ট ওয়ার্কার্স সেন্টার (এমডব্লিউসি)।

এর মধ্যে ‘প্রসেস মেইনটেনেন্স সলিউশনস’ প্রতিষ্ঠানের অন্তত ১৫ শ্রমিকের সঙ্গে কথা বলেছে দ্য স্ট্রেইটস টাইমস। তাদের মধ্যে ৫ জন বলেছেন, তারা অক্টোবর মাসে বকেয়া বেতন পেয়েছেন। তবে জুরং টেকনিক্যাল অ্যান্ড কনস্ট্রাকশনের ৪ জন শ্রমিক ২৪ অক্টোবর বলেছেন, তারা এখনও বকেয়া বেতন পাননি।

স্ট্রেইটস টাইমসের অনুসন্ধানে দেখা গেছে, এই দুটি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের মধ্যে গভীর ‘যোগসাজশ’ রয়েছে এবং তাদের কর্মীদের শিল্প পরিকল্পনা অঞ্চল তুয়াসের একই ডরমিটরিতে রাখা হয়েছে। এ ছাড়া প্রতিষ্ঠান দুটির বর্তমান পরিচালকরা এমন এক ব্যক্তির কাছ থেকে মালিকানা গ্রহণ করেছেন, যিনি গত জুলাই মাসে কর্মসংস্থান সংক্রান্ত অপরাধ ও একটি অপরাধী চক্রে জড়িত থাকার সন্দেহে গ্রেপ্তার হয়েছিলেন।

উভয় প্রতিষ্ঠানের শ্রমিকরাই বলেছেন, গত আগস্ট থেকে তাদের বেতন দেওয়া বন্ধ হয়ে যায়। এরপর সেপ্টেম্বরের শেষ দিক থেকে দলে দলে তাদের ওয়ার্ক পারমিট বাতিল করা শুরু হয়। এই পরিস্থিতির ফলে সিঙ্গাপুরে নিজেদের ভবিষ্যৎ এবং দেশে থাকা পরিবারের জীবনযাত্রা নিয়ে তারা গভীর উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন।

সূত্র: নতুন আরএসএস সোর্স